Houthis threaten US amid Iran-Israel war: আমেরিকা ইরানে হামলা করলে আমরা ছাড়ব না, হুমকি ইরানের বন্ধুর, আশঙ্কায় ইজরায়েল

মধ্য-প্রাচ্যের পরিস্থিতি শান্ত হওয়ার কোনও ইঙ্গিত মিলছে না। বরং দীর্ঘদিন যুদ্ধ চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইজরায়েল। তারইমধ্যে আমেরিকাকে হুমকি দিয়েছে ইরানের ‘বন্ধু’ সশস্ত্র গোষ্ঠী। হুংকার দিয়েছে যে আমেরিকা যদি ইরানকে নিশানা করে, তাহলে ফল ভুগতে হবে মার্কিন প্রশাসনকে।

Published on: Jun 21, 2025 11:10 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইজরায়েল যখন প্রস্তুতি নিচ্ছে, সেই আবহেই আমেরিকাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিল তেহরানের 'বন্ধু' হুথি। শনিবার হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ওয়ারি সারি হুঁশিয়ারি দিয়েছেন, ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ করে, তাহলে লোহিত সাগরে ফের মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজে হামলা চালানো হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 11:10 PM

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইজরায়েল যখন প্রস্তুতি নিচ্ছে, সেই আবহেই আমেরিকাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিল তেহরানের 'বন্ধু' হুথি। শনিবার হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ওয়ারি সারি হুঁশিয়ারি দিয়েছেন, ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ করে, তাহলে লোহিত সাগরে ফের মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজে হামলা চালানো হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

2/5
আর সেই হুথিকে নিশানা করে আমেরিকাও দীর্ঘদিন ধরে আক্রমণ চালাচ্ছে। ২০২৪ সালের জানুয়ারিতে হুথির বিভিন্ন জায়গায় আকাশপথে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ব্রিটেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, লোহিত সাগরে মার্কিন জাহাজে যে নিশানা করা হচ্ছে, তার প্রত্যুত্তর হিসেবেই হুথিকে টার্গেট করা হয়েছে। যে অঞ্চলটা তেল পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 11:10 PM

আর সেই হুথিকে নিশানা করে আমেরিকাও দীর্ঘদিন ধরে আক্রমণ চালাচ্ছে। ২০২৪ সালের জানুয়ারিতে হুথির বিভিন্ন জায়গায় আকাশপথে হামলা চালিয়েছিল আমেরিকা এবং ব্রিটেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, লোহিত সাগরে মার্কিন জাহাজে যে নিশানা করা হচ্ছে, তার প্রত্যুত্তর হিসেবেই হুথিকে টার্গেট করা হয়েছে। যে অঞ্চলটা তেল পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

3/5
অতীতেই একাধিকবার লোহিত সাগরে মার্কিন জাহাজের উপরে হামলা চালিয়েছিল ইরানের মদতপুষ্ট ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। গত মার্চেই হুথির তরফে দাবি করা হয়েছিল যে ৭২ ঘণ্টার মধ্যে চারবার আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে। সেইসময় হুথির মুখপাত্র দাবি করেছিলেন যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন জাহাজকে নিশানা করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 11:10 PM

অতীতেই একাধিকবার লোহিত সাগরে মার্কিন জাহাজের উপরে হামলা চালিয়েছিল ইরানের মদতপুষ্ট ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। গত মার্চেই হুথির তরফে দাবি করা হয়েছিল যে ৭২ ঘণ্টার মধ্যে চারবার আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে। সেইসময় হুথির মুখপাত্র দাবি করেছিলেন যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন জাহাজকে নিশানা করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
সেই হুথি এবার আমেরিকাকে যে হুমকি দিয়েছে, তারপরই ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে দাবি করা হয়েছে, ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে তেল আভিভ। বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ইরানের তিন উচ্চপদস্থ কম্যান্ডার। নাম গোপন রাখার শর্তে ইজরায়েলের সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন, ইসফাহানে দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 11:10 PM

সেই হুথি এবার আমেরিকাকে যে হুমকি দিয়েছে, তারপরই ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে দাবি করা হয়েছে, ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে তেল আভিভ। বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ইরানের তিন উচ্চপদস্থ কম্যান্ডার। নাম গোপন রাখার শর্তে ইজরায়েলের সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন, ইসফাহানে দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

5/5
অন্যদিকে ইজরায়েলের আক্রমণের মুখে চুপ করে বসে নেই ইরানও। একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। যদিও তাতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইজরায়েল। তারইমধ্যে ইরান-ইজরায়েলের যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীও যুক্ত হবে, তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। যদিও ইরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন সামরিক বাহিনী যদি নাক গলায়, তাহলে ভয়ংকর পরিণতি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 21, 2025 11:10 PM

অন্যদিকে ইজরায়েলের আক্রমণের মুখে চুপ করে বসে নেই ইরানও। একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। যদিও তাতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইজরায়েল। তারইমধ্যে ইরান-ইজরায়েলের যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীও যুক্ত হবে, তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। যদিও ইরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন সামরিক বাহিনী যদি নাক গলায়, তাহলে ভয়ংকর পরিণতি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Related Photos