PM Modi to Indian Navy Chief: করাচিতে ব্রহ্মোস ছুড়তে তৈরি ছিল নৌসেনা, বারণের পরে মোদী বলেন ‘ফের সুযোগ পাবেন’

অপারেশন সিঁদুরের সময় করাচি বন্দরে ব্রহ্মোস মিসাইল ছোড়ার জন্য তৈরি ছিল ভারতীয় নৌসেনা। কিন্তু সেটা বারণ করা হয়। আর তারপর ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘আপনার মুখের গ্রাস ছিনিয়ে নিলাম।’

Published on: Aug 10, 2025 4:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনীই পুরোদমে 'অ্যাকশন' মোডে ছিল। ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সম্মুখসমরে নেমেছিল। তৈরি ছিল ভারতীয় নৌসেনাও। তবে শেষপর্যন্ত নৌসেনাকে ‘অ্যাটাক' করতে হয়নি পাকিস্তানে। কারণ সংঘর্ষবিরতি চুক্তি হয়ে যায়। প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান। নিজেদের নীতিতে অবিচল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 10, 2025 4:59 PM

অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনীই পুরোদমে 'অ্যাকশন' মোডে ছিল। ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সম্মুখসমরে নেমেছিল। তৈরি ছিল ভারতীয় নৌসেনাও। তবে শেষপর্যন্ত নৌসেনাকে ‘অ্যাটাক' করতে হয়নি পাকিস্তানে। কারণ সংঘর্ষবিরতি চুক্তি হয়ে যায়। প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান। নিজেদের নীতিতে অবিচল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
তারইমধ্যে ১০ মে সকালে ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীকে যে কথাটা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা সামনে এল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অপারেশন সিঁদুরের সময় যে পদক্ষেপ করা হয়েছে, সেজন্য ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংকে অভিনন্দন জানান। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 10, 2025 4:59 PM

তারইমধ্যে ১০ মে সকালে ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীকে যে কথাটা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা সামনে এল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অপারেশন সিঁদুরের সময় যে পদক্ষেপ করা হয়েছে, সেজন্য ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংকে অভিনন্দন জানান। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

3/5
সেইসময় নৌসেনার প্রধান অ্যাডমিরাল ত্রিপাঠীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার মুখের গ্রাস কেড়ে নিলাম আমি। আপনি ফের সুযোগ পাবেন (আপকে মুহ সে নিবালা ছিন লিয়া, আপকো মৌকা মিলেগা)।’ ওই প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী সেই মন্তব্য করেন এমন একটা সময়, যখন করাচি বন্দরে ব্রহ্মোস মিসাইল ছোড়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 10, 2025 4:59 PM

সেইসময় নৌসেনার প্রধান অ্যাডমিরাল ত্রিপাঠীর দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার মুখের গ্রাস কেড়ে নিলাম আমি। আপনি ফের সুযোগ পাবেন (আপকে মুহ সে নিবালা ছিন লিয়া, আপকো মৌকা মিলেগা)।’ ওই প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী সেই মন্তব্য করেন এমন একটা সময়, যখন করাচি বন্দরে ব্রহ্মোস মিসাইল ছোড়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

4/5
তারইমধ্যে সোমবার অপারেশন সিঁদুর নিয়ে রবিবার বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদী জানান, পাকিস্তানকে হাঁটু গেঁড়ে বসতে বাধ্য করেছিল ভারতের সশস্ত্র বাহিনী। আর অপারেশন সিঁদুরে ভারতের সাফল্য গাঁথার শিকড় ‘মেক ইন ইন্ডিয়া’ এবং অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে। সীমান্তের ওপারে পাকিস্তানের ভিতরে ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে বলেও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 10, 2025 4:59 PM

তারইমধ্যে সোমবার অপারেশন সিঁদুর নিয়ে রবিবার বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদী জানান, পাকিস্তানকে হাঁটু গেঁড়ে বসতে বাধ্য করেছিল ভারতের সশস্ত্র বাহিনী। আর অপারেশন সিঁদুরে ভারতের সাফল্য গাঁথার শিকড় ‘মেক ইন ইন্ডিয়া’ এবং অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে লুকিয়ে আছে। সীমান্তের ওপারে পাকিস্তানের ভিতরে ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে বলেও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। (ছবি সৌজন্যে পিটিআই)

5/5
আর মোদীর সেই মন্তব্যের আগেরদিন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল সিং জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার নিশ্চিত খবর আছে ভারতের সঙ্গে। সেইসঙ্গে আরও একটি সামরিক বিমান ধ্বংস করা হয়েছিল বলেও জানিয়েছেন ভারতের বায়ুসেনার প্রধান। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Aug 10, 2025 4:59 PM

আর মোদীর সেই মন্তব্যের আগেরদিন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল সিং জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার নিশ্চিত খবর আছে ভারতের সঙ্গে। সেইসঙ্গে আরও একটি সামরিক বিমান ধ্বংস করা হয়েছিল বলেও জানিয়েছেন ভারতের বায়ুসেনার প্রধান। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Related Photos