Victim Family on Air India Plane Crash: 'ওদের ২ কোটি টাকা দেব, যদি….' হাউ-হাউ করে কাঁদলেন মহিলা, 'এয়ার ইন্ডিয়া তুলে দিক'
আমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু এক কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়ার মালিক সংস্থা টাটা গ্রুপ। আর তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এক মহিলা। তিনি জানিয়েছেন, অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁর বাবা ছিলেন।
Published on: Jun 13, 2025 5:10 PM IST
1/5

Published on Jun 13, 2025 5:10 PM
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে'তে ওই মহিলা বলেন, ‘আমার বাবার দোষ কী? এই বিমানে ওঠাটাই (আমার বাবার দোষ ছিল?) এয়ার ইন্ডিয়াকে বলুন, আমি ওদের এক কোটি টাকা দেব, আমার বাবাকে ফিরিয়ে দিন। আপনাদের কারণেই আমার বাবা আজ আর নেই। আপনাদের সবকিছু খতিয়ে দেখা উচিত ছিল। কেন আপনারা খতিয়ে দেখেননি? এক কোটি টাকায় আমার বাবাকে কিনবেন আপনারা?’ (আমদাবাদে অপর এক মহিলার আর্তনাদ ছবি সৌজন্যে এপি)
2/5
Published on Jun 13, 2025 5:10 PM
সেইসঙ্গে তিনি বলেন, ‘ওই টাকাটা দিয়ে আমি যদি একটা বিছানাও কিনি, আমি আর কীভাবে শুতে পারব? আমি বাবার ভালোবাসা আর কোথা থেকে পাব? সেটা কি আপনাদের টাকা দিয়ে কিনতে পারব? পুরোটা ছেলেখেলায় পরিণত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যদি আপনারা ঠিকভাবে পরিষেবা দিতে না পারেন, তাহলে এয়ার ইন্ডিয়া বন্ধ করে দিন। আমার বাবা বলত, এয়ার ইন্ডিয়া আমার দেশের। সেটার পরিবর্তে কী মিলল?’ (আমদাবাদে অপর এক মহিলার আর্তনাদ ছবি সৌজন্যে রয়টার্স)
3/5

Published on Jun 13, 2025 5:10 PM
এয়ার ইন্ডিয়াকে দুষে ওই মহিলা আরও বলেছেন, 'ওরা বলছে যে এক কোটি টাকা দেবে। আমি ওদের বলতে চাই যে আমি আপনাদের দু'কোটি টাকা দেব। আমার বাবাকে ফিরিয়ে দিন শুধু। আমি এয়ার ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছি। আমি টাকা নিয়ে কী করব, যখন আমার বাবাকেই আর ফিরিয়ে আনতে পারব না?' (আমদাবাদে অপর এক মহিলার আর্তনাদ ছবি সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jun 13, 2025 5:10 PM
ওই অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারে (এআই-১৭১) মোট ২৪১ জন ছিলেন। তাঁদের মধ্যে একজনই জীবিত আছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। বাকি ২৪১ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে যে এলাকায় বিমান ভেঙে পড়েছে, সেখানকারও কয়েকজনের মৃত্যু হয়েছে। আপাতত ডিএনএ স্যাম্পেলিংয়ের কাজ চলছে। কারণ এমনই অবস্থা হয়েছে যে মৃতদেহ চিহ্নিত করা যাচ্ছে না। (ছবি সৌজন্যে, রাজ শিন্ডে/হিন্দুস্তান টাইমস)
5/5

Published on Jun 13, 2025 5:10 PM
E-Paper

