ICC Test Ranking Updates: এজবাস্টন টেস্টের আগেই বিশ্বব়্যাঙ্কিংয়ে উন্নতি পন্তের, এখনও এক নম্বরে বুমরাহ-জাদেজা
ICC Test Ranking Updates: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ভারতীয় তারকাদের কে কত নম্বরে রয়েছেন, দেখে নিন সেই তালিকা।
Published on: Jul 2, 2025 3:24 PM IST
1/5

Published on Jul 2, 2025 3:24 PM
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগেই ব্যক্তিগত টেস্ট ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন ঋষভ পন্ত। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী ভারতের ভাইস ক্যাপ্টেন পন্ত এখন বিশ্বের ছয় নম্বর টেস্ট ব্যাটার। তিনি ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে আসেন। ছবি- এএফপি।
2/5

Published on Jul 2, 2025 3:24 PM
যদিও আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী যশস্বী জসওয়ালই এখনও ভারতের সেরা টেস্ট ব্যাটার। যশস্বী রয়েছেন টেস্ট ব্যাটারদের তালিকায় চার নম্বরে। টেস্ট ব্যাটারদের প্রথম দশে আর কোনও ভারতীয় তারকা নেই। আগের মতোই টেস্ট ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ছবি- এএফপি।
3/5
Published on Jul 2, 2025 3:24 PM
ভারতের ক্যাপ্টেন শুভমন গিল রয়েছেন টেস্ট ব্যাটারদের তালিকার ২১ নম্বরে। ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে গিলের। লোকেশ রাহুল রয়েছেন তালিকার ৩৮ নম্বরে। রবীন্দ্র জাদেজা টেস্ট ব্যাটারদের তালিকায় তিন ধাপ উন্নতি করে পৌঁছে গিয়েছেন ৪৫ নম্বরে। ছবি- রয়টার্স।
4/5

Published on Jul 2, 2025 3:24 PM
জসপ্রীত বুমরাহ আগের মতোই টেস্টের এক নম্বর বোলারের মুকুট নিজের মাথায় রেখেছেন। রবীন্দ্র জাদেজা টেস্ট বোলারদের তালিকায় ১৩ নম্বরে অবস্থান করছেন। কুলদীপ যাদব অবস্থান করছেন টেস্ট বোলারদের তালিকার ২৩ নম্বরে। ছবি- এপি।
5/5

Published on Jul 2, 2025 3:24 PM
E-Paper

