Indian DGMO on Pakistan: একটু দেরি করলেই ওদের ভয়াবহ পরিণতি হত…..! পাকের ‘ডেথ প্ল্যান’ ফাঁস ভারতের DGMO-র

একটু দেরি করলেই ওদের ভয়াবহ পরিণতি হত…..! পাকিস্তানের ‘ডেথ প্ল্যান’ ফাঁস করে দিলেন ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটার অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কী হাল হয়েছিল, তা ফাঁস করে দিলেন।

Published on: Oct 14, 2025 10:36 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটার অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেছেন, ‘ভারতীয় নৌসেনাও অ্যাকশনে নেমে পড়েছিল। আরব সাগরে পাড়ি দিয়েছিল। যখন ডিজিএমও কথা বলেছিলেন, তখন ওরা একেবারে তৈরি ছিল। যদি শত্রুপক্ষ আর একটুও দেরি করত, তাহলে ওদের জন্য সেটা ভয়ংকর হত। আর সেটা শুধুমাত্র সমুদ্রের দিক থেকে নয়, সবদিক থেকেই পরিণতি ভয়াবহ হত।’ (ফাইল ছবি) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 10:36 PM

ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটার অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেছেন, ‘ভারতীয় নৌসেনাও অ্যাকশনে নেমে পড়েছিল। আরব সাগরে পাড়ি দিয়েছিল। যখন ডিজিএমও কথা বলেছিলেন, তখন ওরা একেবারে তৈরি ছিল। যদি শত্রুপক্ষ আর একটুও দেরি করত, তাহলে ওদের জন্য সেটা ভয়ংকর হত। আর সেটা শুধুমাত্র সমুদ্রের দিক থেকে নয়, সবদিক থেকেই পরিণতি ভয়াবহ হত।’ (ফাইল ছবি)

2/5
নয়াদিল্লিতে রাষ্ট্রসংঘের 'ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিস চিফস কনক্লেভ'-এ তিনি বলেছেন, 'আমাদের ৯৬ দিন লেগেছে। কিন্তু পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের আমরা শান্তিতে থাকতে দিইনি। যখন ওদের হদিশ পাওয়া গিয়েছিল, তখন নিখুঁতভাবে খতম করে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছিল যে ওরা পালাতে-পালাতে ক্লান্ত হয়ে পড়েছে এবং অপুষ্টিতে ভুগছে।' (ফাইল ছবি) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 10:36 PM

নয়াদিল্লিতে রাষ্ট্রসংঘের 'ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিস চিফস কনক্লেভ'-এ তিনি বলেছেন, 'আমাদের ৯৬ দিন লেগেছে। কিন্তু পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের আমরা শান্তিতে থাকতে দিইনি। যখন ওদের হদিশ পাওয়া গিয়েছিল, তখন নিখুঁতভাবে খতম করে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছিল যে ওরা পালাতে-পালাতে ক্লান্ত হয়ে পড়েছে এবং অপুষ্টিতে ভুগছে।' (ফাইল ছবি)

3/5
সেই কাজটা কতটা কঠিন ছিল, সেটা ব্যাখ্যা করে ভারতের ডিজিএমও বলেছেন, 'কখনও কখনও মানুষজন আমাদের প্রশ্ন করেন যে ওরা (জঙ্গিরা) কোথায় উবে গেল। কিন্তু কখনও কখনও বিষয়টা খড়ের গাদার মধ্যে সূচ খোঁজার মতো হয়। সংসদে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওদের (জঙ্গিদের) খতম করে দেওয়া হয়েছে। বিচার হয়েছে।' (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 10:36 PM

সেই কাজটা কতটা কঠিন ছিল, সেটা ব্যাখ্যা করে ভারতের ডিজিএমও বলেছেন, 'কখনও কখনও মানুষজন আমাদের প্রশ্ন করেন যে ওরা (জঙ্গিরা) কোথায় উবে গেল। কিন্তু কখনও কখনও বিষয়টা খড়ের গাদার মধ্যে সূচ খোঁজার মতো হয়। সংসদে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওদের (জঙ্গিদের) খতম করে দেওয়া হয়েছে। বিচার হয়েছে।' (ছবিটি প্রতীকী)

4/5
তিনি বলেছেন, '২২ এপ্রিল (পহেলগাঁও হামলার দিন) এবং ৬-৭ মে'র রাতের মধ্যে (অপারেশন সিঁদুরের রাত) বিভিন্ন জিনিস হচ্ছিল। আমরা আমাদের টার্গেট বেছে নিচ্ছিলাম। শত্রুদের অন্যত্র ব্যস্ত রাখার জন্য আমরা সীমান্তে সতর্কতামূলকভাবে সেনা মোতায়েন করেছিলাম। সেইসময় অসংখ্য সরকারি দফতর এবং এজেন্সি একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলছিল।' (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 10:36 PM

তিনি বলেছেন, '২২ এপ্রিল (পহেলগাঁও হামলার দিন) এবং ৬-৭ মে'র রাতের মধ্যে (অপারেশন সিঁদুরের রাত) বিভিন্ন জিনিস হচ্ছিল। আমরা আমাদের টার্গেট বেছে নিচ্ছিলাম। শত্রুদের অন্যত্র ব্যস্ত রাখার জন্য আমরা সীমান্তে সতর্কতামূলকভাবে সেনা মোতায়েন করেছিলাম। সেইসময় অসংখ্য সরকারি দফতর এবং এজেন্সি একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলছিল।' (ছবিটি প্রতীকী)

5/5
সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কৌশলের আমূল পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। সন্ত্রাসবাদকে ‘অ্যাক্ট অফ ওয়ার’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আর সেটার যোগ্য জবাব দেওয়া হবে। ভারত পরমাণু হুমকির কাছে মাথানত করবে না। জঙ্গি এবং জঙ্গিদের মদত প্রদানকারীদের মধ্যে কোনওরকম ফারাক করা হবে না বলেও সাফ করে দিয়েছেন। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Oct 14, 2025 10:36 PM

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কৌশলের আমূল পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। সন্ত্রাসবাদকে ‘অ্যাক্ট অফ ওয়ার’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আর সেটার যোগ্য জবাব দেওয়া হবে। ভারত পরমাণু হুমকির কাছে মাথানত করবে না। জঙ্গি এবং জঙ্গিদের মদত প্রদানকারীদের মধ্যে কোনওরকম ফারাক করা হবে না বলেও সাফ করে দিয়েছেন। (ছবিটি প্রতীকী)

Related Photos