IIM Calcutta Rape Allegation: আইআইএম কলকাতায় হস্টেলে ধর্ষণ তরুণীকে, গ্রেফতার অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়া
ফের কলকাতার এক শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। কসবা কাণ্ডের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আইআইএম কলকাতার বয়েজ হস্টেলে। অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
Published on: Jul 12, 2025 9:18 AM IST
1/4

Published on Jul 12, 2025 9:18 AM
জানা যায়, ১১ জুলাই রাতেই কলেজ ক্যাম্পাসে যায় হরিদেবপুর থানার পুলিশ। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। এদিকে যেই তরুণী এই ধর্ষণের অভিযোগ তুলেছেন, তিনি ওই কলেজের ছাত্রী নন বলে জানা গিয়েছে। ছাত্রী না হওয়া সত্ত্বেও তরুণী কেন ওই কলেজে গেলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
2/4

Published on Jul 12, 2025 9:18 AM
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নির্যাতিতা দাবি করেছেন, ক্যাম্পাসিংয়ের নাম করে তাঁকে ডেকেছিল সেই অভিযুক্ত। এরপর 'অন্য কাজের' বাহানায় তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে খাবার খেতে দেওয়া হয়েছিল। তা খেয়েই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন সেই তরুণী।
3/4

Published on Jul 12, 2025 9:18 AM
নির্যাতিতার অভিযোগ, আচ্ছন্ন অবস্থাতেই তাঁর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছিল সেই পড়ুয়া। তাঁকে ধর্ষণ করে সে। পরে জ্ঞান ফিরলে সেই তরুণী দেখেন তিনি বয়েজ হস্টেলে। এই আবহে থানায় গিয়ে সেই পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। নিরাপত্তারক্ষী ও কলেজের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদও করা হয়। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।
4/4

Published on Jul 12, 2025 9:18 AM
E-Paper

