Shubman Sara in London Event: লন্ডনে একই ডিনার ইভেন্টে শুভমন-সারা! এলেন সচিন, অঞ্জলিও, কোন দৃশ্য ভাইরাল?

ভারতের টেস্ট ক্রিকেট অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে গোটা ভারতীয় টিম ওই অনুষ্ঠানে পৌঁছায়। অনুষ্ঠানে ছিলেন সস্ত্রীক সচিন। ছিলেন সারা তেন্ডুলকারও।

Published on: Jul 10, 2025 6:10 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
লন্ডনের বুকে একটি অনুদান মূলক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। তাঁর এনজিও ‘ইউউই ক্যান’র তরফ থেকে এই 'চ্যারিটি ইভেন্ট' ছিল। সেখানে শুভমনের নেতৃত্বাধীন গোটা ভারতীয় টিমের আমন্ত্রণ ছিল। লন্ডনের সেই ইভেন্টের ডিনারে শুভমন সহ গোটা টিম উপস্থিত হয়।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 6:10 PM

লন্ডনের বুকে একটি অনুদান মূলক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। তাঁর এনজিও ‘ইউউই ক্যান’র তরফ থেকে এই 'চ্যারিটি ইভেন্ট' ছিল। সেখানে শুভমনের নেতৃত্বাধীন গোটা ভারতীয় টিমের আমন্ত্রণ ছিল। লন্ডনের সেই ইভেন্টের ডিনারে শুভমন সহ গোটা টিম উপস্থিত হয়।

2/6
অন্যদিকে, অর্জুনকে বাদ রেখে সপরিবারে সচিন তেন্ডুলকারকেও সেখানে দেখা যায়। একটি ছবিতে যুবরাজের সঙ্গে সচিন, অঞ্জলী ও সারা তেন্ডুলকারকেও দেখা যায়। এছাড়াও এই তারকা খচিত ডিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ড্যারেন গঘ, কেভিন পিটারসনরা।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 6:10 PM

অন্যদিকে, অর্জুনকে বাদ রেখে সপরিবারে সচিন তেন্ডুলকারকেও সেখানে দেখা যায়। একটি ছবিতে যুবরাজের সঙ্গে সচিন, অঞ্জলী ও সারা তেন্ডুলকারকেও দেখা যায়। এছাড়াও এই তারকা খচিত ডিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ড্যারেন গঘ, কেভিন পিটারসনরা।

3/6
একটা সময় সচিন কন্যা সারা তেন্ডুলকারের সঙ্গে ভারতের স্টার ক্রিকেটার শুভমন গিলের নাম জড়িয়ে বেশ কিছু গুঞ্জন চলেছে। তারপর কেটেছে বহু অধ্যায়। সারা নিজের মতো করে এগিয়েছেন কেরিয়ারে। অন্যদিকে, পর পর মাইলস্টোন পার করে শুভমন বর্তমানে ভারতের টেস্ট ক্রিকেটের অধিনায়ক। আর ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতেই এখন ভারতীয় টিম লন্ডনে। যে লন্ডনে সদ্য আয়োজিত হয় এক ডিনার পার্টি। যেখানে সারা ও শুভমনকে দেখা যায়। আর এক দৃশ্যের ছবি ভাইরাল হতেই জোর চর্চা নেটপাড়ায়। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 6:10 PM

একটা সময় সচিন কন্যা সারা তেন্ডুলকারের সঙ্গে ভারতের স্টার ক্রিকেটার শুভমন গিলের নাম জড়িয়ে বেশ কিছু গুঞ্জন চলেছে। তারপর কেটেছে বহু অধ্যায়। সারা নিজের মতো করে এগিয়েছেন কেরিয়ারে। অন্যদিকে, পর পর মাইলস্টোন পার করে শুভমন বর্তমানে ভারতের টেস্ট ক্রিকেটের অধিনায়ক। আর ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতেই এখন ভারতীয় টিম লন্ডনে। যে লন্ডনে সদ্য আয়োজিত হয় এক ডিনার পার্টি। যেখানে সারা ও শুভমনকে দেখা যায়। আর এক দৃশ্যের ছবি ভাইরাল হতেই জোর চর্চা নেটপাড়ায়।

4/6
উল্লেখ্য, ক্রিকেট জগতে এটা কারোর অজানা নয় যে, ভারতের বর্তমান টেস্ট ক্যাপ্টেন শুভমনের মেন্টর হলেন যুবরাজ সিং। বহুদিন ধরেই যুবরাজের সঙ্গে রয়েছে শুভমনের ঘনিষ্ঠতা। আর সেই যুবরাজের অনুষ্ঠানে গিলের উপস্থিতি স্বভাবতই কাঙ্খিত ছিল। অনুষ্ঠান নিয়ে যুবরাজ বলেন,' এটা অবিশ্বাস্য লাগছে যে এত মানুষ আমাকে এবং ফাউন্ডেশনকে সমর্থন করতে এসেছেন, আমার বন্ধুবান্ধব এবং পরিবার, যাঁরা আমাকে ক্যানসারের মধ্য দিয়ে যেতে দেখেছেন... আমি আশা করি আজ রাতে আমরা দশ লক্ষ টাকা সংগ্রহ করতে পারব, যদি না হয়, আমরা আরও ভালো কাজ করে যাব।'' (ANI/File)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 6:10 PM

উল্লেখ্য, ক্রিকেট জগতে এটা কারোর অজানা নয় যে, ভারতের বর্তমান টেস্ট ক্যাপ্টেন শুভমনের মেন্টর হলেন যুবরাজ সিং। বহুদিন ধরেই যুবরাজের সঙ্গে রয়েছে শুভমনের ঘনিষ্ঠতা। আর সেই যুবরাজের অনুষ্ঠানে গিলের উপস্থিতি স্বভাবতই কাঙ্খিত ছিল। অনুষ্ঠান নিয়ে যুবরাজ বলেন,' এটা অবিশ্বাস্য লাগছে যে এত মানুষ আমাকে এবং ফাউন্ডেশনকে সমর্থন করতে এসেছেন, আমার বন্ধুবান্ধব এবং পরিবার, যাঁরা আমাকে ক্যানসারের মধ্য দিয়ে যেতে দেখেছেন... আমি আশা করি আজ রাতে আমরা দশ লক্ষ টাকা সংগ্রহ করতে পারব, যদি না হয়, আমরা আরও ভালো কাজ করে যাব।'' (ANI/File)

5/6
অনুষ্ঠানে আলাদা করে গিলের প্রশংসা করতেও ছাড়েননি যুবরাজ। তিনি বলেন,'শুভমন গিল অসাধারণ অধিনায়কত্ব করেছেন এবং সত্যিই ভালো ব্যাটিং করেছেন। আমি তাঁর জন্য খুব গর্বিত এবং আমি নিশ্চিত যে তাঁর বাবাও খুব গর্বিত হবেন...আমি খুব মুগ্ধ...আমি আশা করি সে আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক সেঞ্চুরি করবে।'' expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 6:10 PM

অনুষ্ঠানে আলাদা করে গিলের প্রশংসা করতেও ছাড়েননি যুবরাজ। তিনি বলেন,'শুভমন গিল অসাধারণ অধিনায়কত্ব করেছেন এবং সত্যিই ভালো ব্যাটিং করেছেন। আমি তাঁর জন্য খুব গর্বিত এবং আমি নিশ্চিত যে তাঁর বাবাও খুব গর্বিত হবেন...আমি খুব মুগ্ধ...আমি আশা করি সে আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক সেঞ্চুরি করবে।''

6/6
এদিকে, নেটপাড়ায় ক্রমেই ভাইরাল হয়েছে এই আয়োজনের এক বিশেষ দৃশ্যের ছবি। সেখানে দেখা যাচ্ছে, সতিন কন্যা সারা যে টেবিলে বসে রয়েছেন, সেই টেবিলের সামনে দিয়ে হাঁটছেন শুভমন। শুভমন হাসি মুখে কোনও একটি দিকে তাকাচ্ছেন, তাও দেখা গিয়েছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়। শুরু হয় চর্চা, জল্পনা। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 6:10 PM

এদিকে, নেটপাড়ায় ক্রমেই ভাইরাল হয়েছে এই আয়োজনের এক বিশেষ দৃশ্যের ছবি। সেখানে দেখা যাচ্ছে, সতিন কন্যা সারা যে টেবিলে বসে রয়েছেন, সেই টেবিলের সামনে দিয়ে হাঁটছেন শুভমন। শুভমন হাসি মুখে কোনও একটি দিকে তাকাচ্ছেন, তাও দেখা গিয়েছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়। শুরু হয় চর্চা, জল্পনা।

Related Photos