IND U19 vs ENG U19 ODI: ১৯ বলে ৪৮ রান ১৮ নম্বর জার্সি পরা তরুণের, ১৫৬ বল বাকি থাকতেই ইংরেজদের ওড়াল ভারত

প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ১৫৬ বল বাকি থাকতেই ম্যাচটা জিতে নিল ভারত। আর তাতে ১৯ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেললেন এক তরুণ। যিনি ১৮ নম্বর জার্সি পরেছিলেন।

Published on: Jun 27, 2025 9:33 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী। মারেন পাঁচটি ছক্কা এবং তিনটি চার। স্ট্রাইক রেট ছিল ২৫২.৬৩। আর সেই বিধ্বংসী ইনিংসের পরে ভারতকে আর ফিরে তাকাতে হয়নি। ইংল্যান্ডকে দুরমুশ করে প্রথম একদিনের ম্যাচে হাসতে-হাসতে জিতে গিয়েছে ভারতীয় যুব দল। (ছবি সৌজন্যে এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 9:33 PM

ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী। মারেন পাঁচটি ছক্কা এবং তিনটি চার। স্ট্রাইক রেট ছিল ২৫২.৬৩। আর সেই বিধ্বংসী ইনিংসের পরে ভারতকে আর ফিরে তাকাতে হয়নি। ইংল্যান্ডকে দুরমুশ করে প্রথম একদিনের ম্যাচে হাসতে-হাসতে জিতে গিয়েছে ভারতীয় যুব দল। (ছবি সৌজন্যে এক্স)

2/5
শুক্রবার হোভে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের যুব দল। ভারতের উপরে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সফল হয়নি। শুরুটা অবশ্য ভালো করেছিল ইংল্যান্ড। একটা সময় ১১.৩ ওভারে স্কোর ছিল এক উইকেটে ৭৬ রান। কিন্তু সেখান থেকে পরপর উইকেট হারিয়ে ৪২.২ ওভারে ১৭৪ রানেই অল-আউট হয়ে যান ইংরেজরা। (ছবি সৌজন্যে এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 9:33 PM

শুক্রবার হোভে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের যুব দল। ভারতের উপরে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সফল হয়নি। শুরুটা অবশ্য ভালো করেছিল ইংল্যান্ড। একটা সময় ১১.৩ ওভারে স্কোর ছিল এক উইকেটে ৭৬ রান। কিন্তু সেখান থেকে পরপর উইকেট হারিয়ে ৪২.২ ওভারে ১৭৪ রানেই অল-আউট হয়ে যান ইংরেজরা। (ছবি সৌজন্যে এক্স)

3/5
ইংল্যান্ডের হয়ে অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি সর্বোচ্চ ৯০ বলে ৫৬ রান করেন। ২৮ বলে ৪২ রান করেন আইজ্যাক মহম্মদ। তাছাড়া বলার মতো আর কেউ রান করেননি। ভারতের হয়ে তিনটি উইকেট নেন কনিষ্ক চৌহান। দুটি করে উইকেট পান হেনিল প্যাটল, আরএস অম্বরীশ এবং মহম্মদ এনান। একেবারে জুটি বেঁধে তাঁরা ইংরেজদের শিকার করেন। (ছবি সৌজন্যে, ইউটিউব Sussex Cricket) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 9:33 PM

ইংল্যান্ডের হয়ে অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি সর্বোচ্চ ৯০ বলে ৫৬ রান করেন। ২৮ বলে ৪২ রান করেন আইজ্যাক মহম্মদ। তাছাড়া বলার মতো আর কেউ রান করেননি। ভারতের হয়ে তিনটি উইকেট নেন কনিষ্ক চৌহান। দুটি করে উইকেট পান হেনিল প্যাটল, আরএস অম্বরীশ এবং মহম্মদ এনান। একেবারে জুটি বেঁধে তাঁরা ইংরেজদের শিকার করেন। (ছবি সৌজন্যে, ইউটিউব Sussex Cricket)

4/5
আর বোলারদের থেকে সেই ব্যাটনটা নিজেদের হাতে তুলে নেন ভারতীয় ব্যাটাররা। প্রথম উইকেটে আয়ুষ মাত্র এবং বৈভবের জুটিতে ৭.৩ ওভারেই ৭১ রান উঠে যায়। সেখানেই শেষ হয়ে যায় ম্যাচ। তারপর বড় কোনও জুটি না হলেও জয়ের ক্ষেত্রে কোনও সমস্যাই হয়নি ভারতীয় যুব দলের। ২৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অর্থাৎ ১৫৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায়। (ছবি সৌজন্যে, ইউটিউব Sussex Cricket) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 9:33 PM

আর বোলারদের থেকে সেই ব্যাটনটা নিজেদের হাতে তুলে নেন ভারতীয় ব্যাটাররা। প্রথম উইকেটে আয়ুষ মাত্র এবং বৈভবের জুটিতে ৭.৩ ওভারেই ৭১ রান উঠে যায়। সেখানেই শেষ হয়ে যায় ম্যাচ। তারপর বড় কোনও জুটি না হলেও জয়ের ক্ষেত্রে কোনও সমস্যাই হয়নি ভারতীয় যুব দলের। ২৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। অর্থাৎ ১৫৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায়। (ছবি সৌজন্যে, ইউটিউব Sussex Cricket)

5/5
শেষপর্যন্ত ৩৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞান কুণ্ডু। ২৫ বলে ১৭ রানে অপরাজিত থাকেন রাহুল কুমার। সেইসবের মধ্যে নজর কেড়ে নিয়েছে বৈভবের জার্সি নম্বর। ১৮ নম্বর জার্সি পরে খেলছিলেন বৈভব। ভারতের পুরুষ ক্রিকেটে যে ১৮ নম্বর জার্সি বলতে একজনের কথাই মাথায় আসে। তিনি হলেন বিরাট কোহলি। আর বৈভব ১৮ নম্বর জার্সি পরে বিধ্বংসী ইনিংস খেলায় মজেছেন অনেকেই। (ছবি সৌজন্যে, ইউটিউব Sussex Cricket) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 9:33 PM

শেষপর্যন্ত ৩৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞান কুণ্ডু। ২৫ বলে ১৭ রানে অপরাজিত থাকেন রাহুল কুমার। সেইসবের মধ্যে নজর কেড়ে নিয়েছে বৈভবের জার্সি নম্বর। ১৮ নম্বর জার্সি পরে খেলছিলেন বৈভব। ভারতের পুরুষ ক্রিকেটে যে ১৮ নম্বর জার্সি বলতে একজনের কথাই মাথায় আসে। তিনি হলেন বিরাট কোহলি। আর বৈভব ১৮ নম্বর জার্সি পরে বিধ্বংসী ইনিংস খেলায় মজেছেন অনেকেই। (ছবি সৌজন্যে, ইউটিউব Sussex Cricket)

Related Photos