IND U19 vs ENG U19 Records Update: বল হাতে ইতিহাসের পরে ৪৪ বলে ৫৬ রান বৈভবের, গিলদের রোগে ভুগে চাপে ভারতের ছোটরা

দাদাদের রোগে ভুগছে ভাইয়েরাও! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যেভাবে একাধিকবার ধস নেমেছে টিম ইন্ডিয়া, সেরকমভাবেই ইংরজদের বিরুদ্ধে যুব টেস্টে ধস নামল ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। তারইমধ্যে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী।

Published on: Jul 15, 2025 6:12 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পরে ব্যাট হাতে ওপেন করতে নেমেও ৪৪ বলে ৫৬ রান করেন বৈভব। ন'টি চার মারেন। একটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট হল ১২৭.২৭। তাঁর মতো নিজেদের ইনিংসের শুরুটা ভালো করেন আয়ুষ মাত্র এবং বিহান মালহোত্রা। ৩২ রান করেন ভারতীয় অধিনায়ক। ৬৩ রান করেন বিহান। কিন্তু কেউই নিজেদের ইনিংসটা বড় করতে পারেননি। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 6:12 PM

পরে ব্যাট হাতে ওপেন করতে নেমেও ৪৪ বলে ৫৬ রান করেন বৈভব। ন'টি চার মারেন। একটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট হল ১২৭.২৭। তাঁর মতো নিজেদের ইনিংসের শুরুটা ভালো করেন আয়ুষ মাত্র এবং বিহান মালহোত্রা। ৩২ রান করেন ভারতীয় অধিনায়ক। ৬৩ রান করেন বিহান। কিন্তু কেউই নিজেদের ইনিংসটা বড় করতে পারেননি। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board)

2/5
এতদিন ব্যাট হাতে পরপর রেকর্ড তৈরি করছিলেন বৈভব সূর্যবংশী। এবার বল হাতে ইতিহাস গড়লেন। কনিষ্ঠতম ভারতীয় হিসেবে যুব টেস্টে উইকেট নিয়ে নজির গড়লেন বৈভব। সার্বিকভাবে যুব টেস্টের ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম হিসেবে উইকেট পেলেন। ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে তিনি যখন প্রথম উইকেট নেন, তখন তাঁর বয়স হল ১৪ বছর ১০৭ দিন। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 6:12 PM

এতদিন ব্যাট হাতে পরপর রেকর্ড তৈরি করছিলেন বৈভব সূর্যবংশী। এবার বল হাতে ইতিহাস গড়লেন। কনিষ্ঠতম ভারতীয় হিসেবে যুব টেস্টে উইকেট নিয়ে নজির গড়লেন বৈভব। সার্বিকভাবে যুব টেস্টের ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম হিসেবে উইকেট পেলেন। ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে তিনি যখন প্রথম উইকেট নেন, তখন তাঁর বয়স হল ১৪ বছর ১০৭ দিন। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board)

3/5
আর বৈভব প্রথম যে উইকেট নেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ইনিংসে মাত্র ৩৭ রানে দু'উইকেট হারিয়ে ফেলার পরে ইংল্যান্ডের যুব দলকে টানতে থাকেন অধিনায়ক হামজা শেখ এবং রকি ফ্লিনটফ। তৃতীয় উইকেটে তাঁরা ১৫৪ রান যোগ করেন। হামজাকে আউট করে সেই জুটি ভাঙেন বৈভব। ১৩৪ বলে ৮৪ রানে আউট হয়ে যান হামজা। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 6:12 PM

আর বৈভব প্রথম যে উইকেট নেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ইনিংসে মাত্র ৩৭ রানে দু'উইকেট হারিয়ে ফেলার পরে ইংল্যান্ডের যুব দলকে টানতে থাকেন অধিনায়ক হামজা শেখ এবং রকি ফ্লিনটফ। তৃতীয় উইকেটে তাঁরা ১৫৪ রান যোগ করেন। হামজাকে আউট করে সেই জুটি ভাঙেন বৈভব। ১৩৪ বলে ৮৪ রানে আউট হয়ে যান হামজা। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board)

4/5
তারপর থমাস রিউকে আউট করে দেন বাঁ-হাতি স্পিনার বৈভব। সেটিও খুব গুরুত্বপূর্ণ উইকেট ছিল। একটা গুরুত্বপূর্ণ জুটি ভেঙে ভারতীয় ক্রিকেটার। ষষ্ঠ উইকেটে ৮০ রান যোগ করে ফেলেন ফ্লিনটফ এবং থমাস। সেই জুটি ভারতের হাত থেকে ম্যাচ বের করে নেওয়ার আগেই ৩৪ রানে থমাসকে আউট করে দেন বৈভব। সবমিলিয়ে ১৩ ওভারে ৩৫ রানে দু'উইকেট নেন। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 6:12 PM

তারপর থমাস রিউকে আউট করে দেন বাঁ-হাতি স্পিনার বৈভব। সেটিও খুব গুরুত্বপূর্ণ উইকেট ছিল। একটা গুরুত্বপূর্ণ জুটি ভেঙে ভারতীয় ক্রিকেটার। ষষ্ঠ উইকেটে ৮০ রান যোগ করে ফেলেন ফ্লিনটফ এবং থমাস। সেই জুটি ভারতের হাত থেকে ম্যাচ বের করে নেওয়ার আগেই ৩৪ রানে থমাসকে আউট করে দেন বৈভব। সবমিলিয়ে ১৩ ওভারে ৩৫ রানে দু'উইকেট নেন। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board)

5/5
এমনিতে প্রথম যুব টেস্টের প্রথম ইনিংসে ভারতের অনূর্ধ্ব-১৯ দল করেছে ৫৪০ রান। জবাবে প্রথম ইনিংসে ৪৩৯ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। অর্থাৎ ১০১ রানের লিড পায় ভারত। আর আপাতত দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর আট উইকেটে ২০৭ রান। ৩০৮ রানে এগিয়ে আছে। একটা সময় ভারতের স্কোর ছিল তিন উইকেটে ১৭১ রান। সেখান থেকে ২৯ রানে ছয় উইকেট হারায় যুব দল। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 6:12 PM

এমনিতে প্রথম যুব টেস্টের প্রথম ইনিংসে ভারতের অনূর্ধ্ব-১৯ দল করেছে ৫৪০ রান। জবাবে প্রথম ইনিংসে ৪৩৯ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। অর্থাৎ ১০১ রানের লিড পায় ভারত। আর আপাতত দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর আট উইকেটে ২০৭ রান। ৩০৮ রানে এগিয়ে আছে। একটা সময় ভারতের স্কোর ছিল তিন উইকেটে ১৭১ রান। সেখান থেকে ২৯ রানে ছয় উইকেট হারায় যুব দল। (ছবি সৌজন্যে, ইউটিউব England & Wales Cricket Board)

Related Photos