IND vs ENG Lord's Test Records: ১২টি বোল্ড করে ইতিহাস ভারতের, শেষবেলায় করুণের ‘ব্রেনফেডে’ লর্ডসে চাপল হারের ভয়

লর্ডসে দ্বিতীয় ইনিংসে চার ভারতীয় ব্যাটার (যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমন গিল এবং আকাশদীপ) আউট হয়ে গিয়েছেন। পঞ্চম দিনে কেএল রাহুলের সঙ্গে ক্রিজে সম্ভবত প্রথমে নামবেন ঋষভ পন্ত। ভারত এই টেস্ট জিততে পারলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে।

Published on: Jul 13, 2025 11:19 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
লর্ডসে চতুর্থ দিনের আগে ভারত আটবার একটি ইনিংসে ছয় ব্যাটারকে বোল্ড করেছে ভারত। সাত ব্যাটারকে বোল্ড করার ঘটনা প্রথমবার ঘটল। আর একটি টেস্টে এতদিন সর্বোচ্চ ১০ বার বোল্ড করার নজির ছিল ভারতীয় বোলারদের। ২০২৪ সালে হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই রেকর্ড গড়েছিলেন। সেই ইংরেজদের বিরুদ্ধে নয়া রেকর্ড গড়লেন তাঁরা। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 11:19 PM

লর্ডসে চতুর্থ দিনের আগে ভারত আটবার একটি ইনিংসে ছয় ব্যাটারকে বোল্ড করেছে ভারত। সাত ব্যাটারকে বোল্ড করার ঘটনা প্রথমবার ঘটল। আর একটি টেস্টে এতদিন সর্বোচ্চ ১০ বার বোল্ড করার নজির ছিল ভারতীয় বোলারদের। ২০২৪ সালে হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধেই সেই রেকর্ড গড়েছিলেন। সেই ইংরেজদের বিরুদ্ধে নয়া রেকর্ড গড়লেন তাঁরা। (ছবি সৌজন্যে রয়টার্স)

2/6
আর সার্বিকভাবে ১৯৫৫ সাল থেকে প্রথমবার কোনও টেস্টে এতবার ব্যাটাররা বোল্ড হলেন। আর ১৯১৯ সাল থেকে একটি টেস্টে সবথেকে বেশি সংখ্যক ব্যাটার বোল্ড হওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। টিম ইন্ডিয়ার ছ'বার বোল্ড করেছেন জসপ্রীত বুমরাহ। চার ব্যাটারকে বোল্ড করেছেন ওয়াশিংটন সুন্দর। আর একবার করে বোল্ড করেছেন মহম্মদ সিরাজ এবং আকাশদীপ। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 11:19 PM

আর সার্বিকভাবে ১৯৫৫ সাল থেকে প্রথমবার কোনও টেস্টে এতবার ব্যাটাররা বোল্ড হলেন। আর ১৯১৯ সাল থেকে একটি টেস্টে সবথেকে বেশি সংখ্যক ব্যাটার বোল্ড হওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। টিম ইন্ডিয়ার ছ'বার বোল্ড করেছেন জসপ্রীত বুমরাহ। চার ব্যাটারকে বোল্ড করেছেন ওয়াশিংটন সুন্দর। আর একবার করে বোল্ড করেছেন মহম্মদ সিরাজ এবং আকাশদীপ। (ছবি সৌজন্যে এপি)

3/6
আম্পায়ার্স কলে ভাগ্যের সহায়তা মিলছিল না। তাই লর্ডসে পুরোটাই নিজেদের হাতে তুলে দেন ভারতীয় বোলাররা। দুই ইনিংস মিলিয়ে ভারত যে ২০টি উইকেট তুলেছে, তার ১২টি ক্ষেত্রেই বোল্ড হয়েছেন ইংরেজরা। যা ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। আর ওই ১২টি বোল্ডের মধ্যে সাতটিই এসেছে দ্বিতীয় ইনিংসে। যা ভারতের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। (ছবি সৌজন্যে, এক্স @BCCI) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 11:19 PM

আম্পায়ার্স কলে ভাগ্যের সহায়তা মিলছিল না। তাই লর্ডসে পুরোটাই নিজেদের হাতে তুলে দেন ভারতীয় বোলাররা। দুই ইনিংস মিলিয়ে ভারত যে ২০টি উইকেট তুলেছে, তার ১২টি ক্ষেত্রেই বোল্ড হয়েছেন ইংরেজরা। যা ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। আর ওই ১২টি বোল্ডের মধ্যে সাতটিই এসেছে দ্বিতীয় ইনিংসে। যা ভারতের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। (ছবি সৌজন্যে, এক্স @BCCI)

4/6
১৯৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি যশস্বী জয়সওয়াল। বাজে শট নির্বাচনের ফল ভুগতে হয়। ফলে পাঁচ রানে প্রথম উইকেট হারায় ভারত। তারপর করুণ নায়ার এবং কেএল রাহুল ভালো জুটি গড়ে ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। বিশেষত পাঁচ রানে জীবনদান পাওয়ার পরে ছন্দে দেখা যায় রাহুলকে। (ছবি সৌজন্যে রয়টার্স) (Action Images via Reuters)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 11:19 PM

১৯৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি যশস্বী জয়সওয়াল। বাজে শট নির্বাচনের ফল ভুগতে হয়। ফলে পাঁচ রানে প্রথম উইকেট হারায় ভারত। তারপর করুণ নায়ার এবং কেএল রাহুল ভালো জুটি গড়ে ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। বিশেষত পাঁচ রানে জীবনদান পাওয়ার পরে ছন্দে দেখা যায় রাহুলকে। (ছবি সৌজন্যে রয়টার্স) (Action Images via Reuters)

5/6
কিন্তু আচমকা মনঃসংযোগ হারানোর মাশুল দিতে হয় করুণকে। যে বলটা ভিতরের দিকে ঢোকার কথা, সেটা ছেড়ে দেন। কোনও শট খেলেননি। ফলে এলবিডব্লু হয়ে যান। তারপরই ম্যাচে ফেরে ইংল্যান্ড। দারুণ ছন্দে বল করতে থাকেন কার্স। ছয় রানে আউট হয়ে যান অধিনায়ক শুভমন গিল। শেষপর্যন্ত দিনের শেষে ক্রিজে আছেন রাহুল। ৪৭ বলে ৩৩ রানে অপরাজিত আছেন। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 11:19 PM

কিন্তু আচমকা মনঃসংযোগ হারানোর মাশুল দিতে হয় করুণকে। যে বলটা ভিতরের দিকে ঢোকার কথা, সেটা ছেড়ে দেন। কোনও শট খেলেননি। ফলে এলবিডব্লু হয়ে যান। তারপরই ম্যাচে ফেরে ইংল্যান্ড। দারুণ ছন্দে বল করতে থাকেন কার্স। ছয় রানে আউট হয়ে যান অধিনায়ক শুভমন গিল। শেষপর্যন্ত দিনের শেষে ক্রিজে আছেন রাহুল। ৪৭ বলে ৩৩ রানে অপরাজিত আছেন। (ছবি সৌজন্যে এপি)

6/6
তারইমধ্যে ইংল্যান্ডের মাত্র ১৯৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রবল চাপে পড়ে গিয়েছে ভারত। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে ৫৮ রান। জয়ের জন্য আরও ১৩৫ রান প্রয়োজন ভারতের। ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অল-আউট হয়ে গিয়েছিল, তখন মনে হয়েছিল যে লর্ডসে জয়ের ক্ষেত্রে ভারত ফেভারিট। কিন্তু ব্রাইডন কার্সদের দুরন্ত বোলিংয়ে চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 13, 2025 11:19 PM

তারইমধ্যে ইংল্যান্ডের মাত্র ১৯৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রবল চাপে পড়ে গিয়েছে ভারত। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে ৫৮ রান। জয়ের জন্য আরও ১৩৫ রান প্রয়োজন ভারতের। ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অল-আউট হয়ে গিয়েছিল, তখন মনে হয়েছিল যে লর্ডসে জয়ের ক্ষেত্রে ভারত ফেভারিট। কিন্তু ব্রাইডন কার্সদের দুরন্ত বোলিংয়ে চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। (ছবি সৌজন্যে রয়টার্স)

Related Photos