IND vs ENG Test Records: ২১ বছরে এমন হয়নি- লর্ডসে জিততে সেই নজির গড়তে হবে ভারতকে, বিরাটকে ‘হারালেন’ গিল

এজবাস্টনে ডবল সেঞ্চুরি এবং সেঞ্চুরির পরে লর্ডস টেস্টে ব্যর্থ হলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। তারপরও রেকর্ড গড়ে ফেললেন। বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন। তবে দ্বিতীয় দিনের শেষে ভারত খুব একটা ভালো জায়গায় নেই।

Published on: Jul 11, 2025 11:46 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
পরিসংখ্যান অনুযায়ী, লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৩৫০ রানের বেশি করার পরেও হেরে যাওয়ার ঘটনা ঘটেছে মাত্র দু'বার। ১৯৩০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২৫ রান করেও হেরে গিয়েছিল ইংল্যান্ড। আর ২০০৪ সালে প্রথম ইনিংসে ৩৮৬ রান তুলেও ইংরেজদের কাছে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। অর্থাৎ ভারত যদি লর্ডস টেস্ট জিততে পারে, তাহলে বিশেষ নজিরও তৈরি হবে। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 11:46 PM

পরিসংখ্যান অনুযায়ী, লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৩৫০ রানের বেশি করার পরেও হেরে যাওয়ার ঘটনা ঘটেছে মাত্র দু'বার। ১৯৩০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২৫ রান করেও হেরে গিয়েছিল ইংল্যান্ড। আর ২০০৪ সালে প্রথম ইনিংসে ৩৮৬ রান তুলেও ইংরেজদের কাছে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। অর্থাৎ ভারত যদি লর্ডস টেস্ট জিততে পারে, তাহলে বিশেষ নজিরও তৈরি হবে। (ছবি সৌজন্যে পিটিআই)

2/6
আর সেই পরিস্থিতি যে তৈরি হয়েছে, সেটার জন্য দায়ি ভারতই। প্রথম ইনিংসে ২৭১ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। কিন্তু শেষ তিন উইকেটে ১১৬ রান যোগ করে দেয়। একের পর এক ক্যাচ ফস্কে দেন ভারতীয় ফিল্ডাররা। তার মাশুলও গুনতে হয়। ৫৬ রান করেন ব্রাইডন কার্স। ৫১ রান করেন জেমি স্মিথ। যিনি পাঁচ রানে জীবনদান পান। আর ইংল্যান্ড ৩৮৭ রান তোলে। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 11:46 PM

আর সেই পরিস্থিতি যে তৈরি হয়েছে, সেটার জন্য দায়ি ভারতই। প্রথম ইনিংসে ২৭১ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। কিন্তু শেষ তিন উইকেটে ১১৬ রান যোগ করে দেয়। একের পর এক ক্যাচ ফস্কে দেন ভারতীয় ফিল্ডাররা। তার মাশুলও গুনতে হয়। ৫৬ রান করেন ব্রাইডন কার্স। ৫১ রান করেন জেমি স্মিথ। যিনি পাঁচ রানে জীবনদান পান। আর ইংল্যান্ড ৩৮৭ রান তোলে। (ছবি সৌজন্যে রয়টার্স)

3/6
জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেটে ১৪৫ রান। ১১৩ বলে ৫৩ রানে খেলছেন কেএল রাহুল। সঙ্গে আছেন ঋষভ পন্ত। ৩৩ বলে ১৯ রান করেছেন। অর্থাৎ দিনের শেষে এখনও ২৪২ রানে পিছিয়ে আছে ভারত। আপাতত যা পরিস্থিতি, তাতে প্রথম ইনিংসে ভারত কতদূর যাবে, সেটা অনেকটাই নির্ভর করছে রাহুল এবং পন্তের জুটির উপরে। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 11:46 PM

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেটে ১৪৫ রান। ১১৩ বলে ৫৩ রানে খেলছেন কেএল রাহুল। সঙ্গে আছেন ঋষভ পন্ত। ৩৩ বলে ১৯ রান করেছেন। অর্থাৎ দিনের শেষে এখনও ২৪২ রানে পিছিয়ে আছে ভারত। আপাতত যা পরিস্থিতি, তাতে প্রথম ইনিংসে ভারত কতদূর যাবে, সেটা অনেকটাই নির্ভর করছে রাহুল এবং পন্তের জুটির উপরে। (ছবি সৌজন্যে পিটিআই)

4/6
এমনিতে রাহুলের সঙ্গে ভালো ব্যাটিং করেন করুণ নায়ার। কিন্তু ৬২ বলে ৪০ রান করে যখন তাঁকে মনে হচ্ছিল যে ক্রিজে জমাট বেঁধে গিয়েছেন, তখন আউট হয়ে যান। যিনি ক্রিজে এসে জোফ্রা আর্চারের আগুনে স্পেশ সামলান। সেই ২০২১ সালের পরে টেস্ট খেলতে নেমে তৃতীয় বলেই যশস্বী জয়সওয়ালকে আউট করে দেন আর্চার। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 11:46 PM

এমনিতে রাহুলের সঙ্গে ভালো ব্যাটিং করেন করুণ নায়ার। কিন্তু ৬২ বলে ৪০ রান করে যখন তাঁকে মনে হচ্ছিল যে ক্রিজে জমাট বেঁধে গিয়েছেন, তখন আউট হয়ে যান। যিনি ক্রিজে এসে জোফ্রা আর্চারের আগুনে স্পেশ সামলান। সেই ২০২১ সালের পরে টেস্ট খেলতে নেমে তৃতীয় বলেই যশস্বী জয়সওয়ালকে আউট করে দেন আর্চার। (ছবি সৌজন্যে পিটিআই)

5/6
সেই আর্চারের বিরুদ্ধে সিরিজের সেরা ব্যাটার শুভমন গিল কেমন খেলেন, সেদিকে নজর ছিল। তাঁকে খুব একটা সমস্যায় ফেলতে পারেননি আর্চার। কিন্তু ইংল্য়ান্ডের তুখোড় পরিকল্পনায় ক্রিস ওকসের বলে ১৬ রানে আউট হয়ে যান গিল। তারইমধ্যে অবশ্য ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড। ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডে টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের নজির গড়লেন। পাঁচ ইনিংসে তিনি করেছেন ৬০১ রান। ২০১৮ সালে বিরাট ৫৯৩ রান করেছিলেন। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 11:46 PM

সেই আর্চারের বিরুদ্ধে সিরিজের সেরা ব্যাটার শুভমন গিল কেমন খেলেন, সেদিকে নজর ছিল। তাঁকে খুব একটা সমস্যায় ফেলতে পারেননি আর্চার। কিন্তু ইংল্য়ান্ডের তুখোড় পরিকল্পনায় ক্রিস ওকসের বলে ১৬ রানে আউট হয়ে যান গিল। তারইমধ্যে অবশ্য ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড। ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডে টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের নজির গড়লেন। পাঁচ ইনিংসে তিনি করেছেন ৬০১ রান। ২০১৮ সালে বিরাট ৫৯৩ রান করেছিলেন। (ছবি সৌজন্যে পিটিআই)

6/6
তারইমধ্যে ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। দুটি করে উইকেট পান মহম্মদ সিরাজ এবং নীতীশকুমার রেড্ডি। রবীন্দ্র জাদেজা পান একটি উইকেট। সিরাজের ভাগ্য সত্যিই মারাত্মক খারাপ ছিল। ভাগ্য একটু ঠিক হলেই কমপক্ষে চারটি উইকেট পেতেন। আর ইংরেজদের মধ্যে ওকস, আর্চার এবং বেন স্টোকস একটি করে উইকেট পেয়েছেন। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 11:46 PM

তারইমধ্যে ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। দুটি করে উইকেট পান মহম্মদ সিরাজ এবং নীতীশকুমার রেড্ডি। রবীন্দ্র জাদেজা পান একটি উইকেট। সিরাজের ভাগ্য সত্যিই মারাত্মক খারাপ ছিল। ভাগ্য একটু ঠিক হলেই কমপক্ষে চারটি উইকেট পেতেন। আর ইংরেজদের মধ্যে ওকস, আর্চার এবং বেন স্টোকস একটি করে উইকেট পেয়েছেন। (ছবি সৌজন্যে পিটিআই)

Related Photos