IND vs SA Test Records: ইডেনে ৫ উইকেট নিয়ে ২ নজির ‘মাস্টার’ বুমরাহের! প্রোটিয়া বোলিং সামলে এগিয়ে ভারত
টেস্ট ক্রিকেট কেন ইডেনের মতো মাঠে হওয়া উচিত, তার প্রমাণ মিলল আজ। প্রচুর দর্শক এলেন মাঠে। তারইমধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের প্রথম দিনে অ্যাডভান্টেজে আছে ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর কত? কত রানে পিছিয়ে আছে? তা দেখে নিন।
Updated on: Nov 14, 2025 5:24 PM IST
1/5

Updated on Nov 14, 2025 5:24 PM
মহম্মদ শামিকে ছাপিয়ে গেলেন জসপ্রীত বুমরাহ। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে সেই নজির গড়েন। ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন শামি। সেখানে মাত্র ৫১টি টেস্টে খেলেছেন বুমরাহ। সার্বিকভাবে টেস্টে সবথেকে বেশি উইকেট নেওয়া ভারতীয়দের তালিকায় ১১ নম্বরে আছেন তিনি। শীর্ষে আছেন অনিল কুম্বলে। তিনি ৬১৯টি উইকেট নিয়েছিলেন। (ছবি সৌজন্যে এএফপি)
2/5

Updated on Nov 14, 2025 5:24 PM
শুধু তাই নয়, ১৭ বছরে প্রথম বোলার হিসেবে ভারতের মাটিতে লাল বলের টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন বুমরাহ। তাঁর আগে সেই নজির গড়েছিলেন ডেল স্টেইন। ২০০৮ সালে আমদাবাদে সেই দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার। আর তাঁর দেশের বিরুদ্ধে সেই নজির গড়লেন বুমরাহ। (ছবি সৌজন্যে এএফপি)
3/5

Updated on Nov 14, 2025 5:24 PM
এমনিতে আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ১০.২ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৫৭ রান। সেখান থেকে পরপর দু'ওভারে বুমরাহের ম্যাজিকে জোড়া উইকেট হারিয়ে ফেলেন প্রোটিয়ারা। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার ধসের শুরুটা হয়। ১০২ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে। প্রথম ইনিংস ১৫৯ রানেই অল-আউট হয়ে যায়। যা ভারতের মাটিতে টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়াদের দ্বিতীয় সর্বনিম্ন রান। (ছবি সৌজন্যে এপি)
4/5

Updated on Nov 14, 2025 5:24 PM
ভারতের সেরা বোলার ছিলেন বুমরাহ। ১৪ ওভারে ২৭ রান দিয়ে পাঁচটি উইকেট নেন ভারতের তারকা পেসার। পাঁচটি মেডেনও করেন। দুটি করে উইকেট পান কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ। কুলদীপ ১৪ ওভারে ৩৬ রান খরচ করেন। আর ১২ ওভারে ৪৭ রান দিয়েছেন সিরাজ। একটি উইকেট পান অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন এডেন মার্করাম। (ছবি সৌজন্যে পিটিআই)
5/5

Updated on Nov 14, 2025 5:24 PM
E-Paper

