WB-Bangladesh Border Latest Update: বাংলাদেশ সীমান্তে হবে ‘বড় কাজ’, বিএসএফের হাত আরও মজবুত করল পশ্চিমবঙ্গ সরকার!

বিএসএফের হাত আরও মজুবত করল পশ্চিমবঙ্গ সরকার। সেই মর্মে ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশ পৌঁছে গিয়েছে। দ্রুত সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার ফলে এবার বাংলাদেশ সীমান্তে হবে ‘বড় কাজ’।

Published on: Jun 7, 2025 11:12 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ভারত-বাংলাদেশ সীমান্তে জমি নিয়ে যে জট তৈরি হয়েছিল, তা অবশেষে কেটে গেল। সূত্রের খবর, সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য যে পরিমাণ জমির প্রয়োজন ছিল, তা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মর্মে ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 11:12 PM

ভারত-বাংলাদেশ সীমান্তে জমি নিয়ে যে জট তৈরি হয়েছিল, তা অবশেষে কেটে গেল। সূত্রের খবর, সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য যে পরিমাণ জমির প্রয়োজন ছিল, তা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মর্মে ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

2/5
গত ফেব্রুয়ারিতে সংসদে লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের সীমান্তের মোট দৈর্ঘ্য হল ৪,০৯৬.৭ কিলোমিটার। তার মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে ৩,২৩২.২১৮ কিমি অংশে। বাকি ৮৬৪.৪৮২ কিমি অংশে এখনও কাঁটাতারের দেওয়া যায়নি। তার মধ্যে আবার ১৭৪.৫১৪ কিমি অংশে বেড়া দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 11:12 PM

গত ফেব্রুয়ারিতে সংসদে লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের সীমান্তের মোট দৈর্ঘ্য হল ৪,০৯৬.৭ কিলোমিটার। তার মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া আছে ৩,২৩২.২১৮ কিমি অংশে। বাকি ৮৬৪.৪৮২ কিমি অংশে এখনও কাঁটাতারের দেওয়া যায়নি। তার মধ্যে আবার ১৭৪.৫১৪ কিমি অংশে বেড়া দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

3/5
সেইসঙ্গে কাঁটাতারের বেড়ার দেওয়ার উপরে জোর দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, '(ভারত-বাংলাদেশ) সীমান্ত সুরক্ষিত রাখতে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সীমান্তে অপরাধমূলক কাজকর্ম, চোরাচালান, পাচার, অপরাধীদের গতিবিধি রোখা এবং মানবপাচারের মতো বিষয় আটকানোর ক্ষেত্রে সহায়তা করে কাঁটাতারের বেড়া।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 11:12 PM

সেইসঙ্গে কাঁটাতারের বেড়ার দেওয়ার উপরে জোর দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, '(ভারত-বাংলাদেশ) সীমান্ত সুরক্ষিত রাখতে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সীমান্তে অপরাধমূলক কাজকর্ম, চোরাচালান, পাচার, অপরাধীদের গতিবিধি রোখা এবং মানবপাচারের মতো বিষয় আটকানোর ক্ষেত্রে সহায়তা করে কাঁটাতারের বেড়া।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

4/5
এমনিতে গত বছর অগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্তে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে ভারত যখন কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল, তখন তাতে বাধা দেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত নিজের জমিতে বেড়া দিলেও তাতে বাধা দিচ্ছিল বাংলাদেশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 11:12 PM

এমনিতে গত বছর অগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্তে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে ভারত যখন কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল, তখন তাতে বাধা দেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত নিজের জমিতে বেড়া দিলেও তাতে বাধা দিচ্ছিল বাংলাদেশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5/5
সেই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রেই যাবতীয় নিয়ম মেনে চলছে ভারত সরকার। যা যা চুক্তি ছিল, তা অক্ষরে-অক্ষরে পালন করা হচ্ছে। আর ভারত এটাও আশা করে, যা নিয়ম আছে, সেটা মনে চলবে বাংলাদেশ।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 11:12 PM

সেই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রেই যাবতীয় নিয়ম মেনে চলছে ভারত সরকার। যা যা চুক্তি ছিল, তা অক্ষরে-অক্ষরে পালন করা হচ্ছে। আর ভারত এটাও আশা করে, যা নিয়ম আছে, সেটা মনে চলবে বাংলাদেশ।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Related Photos