India vs England 3rd Test Records: ইংল্যান্ডের ৩৮৭-র জবাবে ৩৮৭ রান করল ভারত! ইতিহাসে কতবার ‘টাই’ হল? জিতলেই রেকর্ড

ইংল্যান্ড করেছিল ৩৮৭ রান। ভারত ঠিক ৩৮৭ রান তুলল। আর তার ফলে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ‘টাই’ হয়ে গেল। এই প্রথমবার ইতিহাসে এরকম ঘটনা ঘটল না। আগেও হয়েছে। তবে এই টেস্ট যে জিতবে, তারাই রেকর্ড গড়বে। কী রেকর্ড তৈরি হবে?

Published on: Jul 12, 2025 11:21 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
চালকের আসনে বসার একাধিক সুযোগ হাতছাড়া করে লর্ডস টেস্টকে এক ইনিংসের ম্যাচে পরিণত করল ভারত। ইংল্যান্ডের ৩৮৭ রানের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ঠিক ৩৮৭ রানই করল। এক রানেরও লিড না পেয়ে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর এক ওভারে বিনা উইকেটে দু'রান। অর্থাৎ দু'রানে এগিয়ে আছেন ইংরেজরা। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 12, 2025 11:21 PM

চালকের আসনে বসার একাধিক সুযোগ হাতছাড়া করে লর্ডস টেস্টকে এক ইনিংসের ম্যাচে পরিণত করল ভারত। ইংল্যান্ডের ৩৮৭ রানের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ঠিক ৩৮৭ রানই করল। এক রানেরও লিড না পেয়ে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর এক ওভারে বিনা উইকেটে দু'রান। অর্থাৎ দু'রানে এগিয়ে আছেন ইংরেজরা। (ছবি সৌজন্যে রয়টার্স)

2/5
অথচ প্রথম ইনিংসেই বড় লিড নিতে পারত ভারত। প্রথমে ইংল্যান্ডকে শেষ তিন উইকেটে ১১৬ রান যোগ করতে দেয়। তারপর কেএল রাহুল এবং ঋষভ পন্তের জুটি একেবারে দাপটের সঙ্গে খেলছিল, তখন লাঞ্চের আগেই ওপেনারের সেঞ্চুরি পূরণের গুঁতোয় রান-আউট হয়ে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার। লাঞ্চের পরেই আউট হয়ে যান রাহুল। তিনি করেন ১০০ রান। ৭৪ রান করেন পন্ত। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 12, 2025 11:21 PM

অথচ প্রথম ইনিংসেই বড় লিড নিতে পারত ভারত। প্রথমে ইংল্যান্ডকে শেষ তিন উইকেটে ১১৬ রান যোগ করতে দেয়। তারপর কেএল রাহুল এবং ঋষভ পন্তের জুটি একেবারে দাপটের সঙ্গে খেলছিল, তখন লাঞ্চের আগেই ওপেনারের সেঞ্চুরি পূরণের গুঁতোয় রান-আউট হয়ে ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার। লাঞ্চের পরেই আউট হয়ে যান রাহুল। তিনি করেন ১০০ রান। ৭৪ রান করেন পন্ত। (ছবি সৌজন্যে পিটিআই)

3/5
পন্ত এবং রাহুলের ১৪১ রানের সুবাদে তিন উইকেটে ২৪৮ রানে পৌঁছে যায় ভারত। কিন্তু লাঞ্চের আগে এবং পরে ১০ মিনিটের নাটকীয়তায় ভারতের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২৫৪ রান। তারপর নীতীশকুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজা ভারতকে টানতে থাকেন। তাঁরা ৭২ রান যোগ করেন। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ৫০ রান যোগ করেন জাদেজা। যিনি ৭২ রান করেন। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 12, 2025 11:21 PM

পন্ত এবং রাহুলের ১৪১ রানের সুবাদে তিন উইকেটে ২৪৮ রানে পৌঁছে যায় ভারত। কিন্তু লাঞ্চের আগে এবং পরে ১০ মিনিটের নাটকীয়তায় ভারতের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২৫৪ রান। তারপর নীতীশকুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজা ভারতকে টানতে থাকেন। তাঁরা ৭২ রান যোগ করেন। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ৫০ রান যোগ করেন জাদেজা। যিনি ৭২ রান করেন। (ছবি সৌজন্যে পিটিআই)

4/5
জাদেজা যখন একটা বাজে বলে আউট হয়ে যান, তখন ভারতের স্কোর ছিল সাত উইকেটে ৩৭৬ রান। ১১ রানের মধ্যে বাকি তিনটি উইকেট পড়ে যায়। আর সেইসময় ওয়াশিংটনদের উদ্ভট স্ট্র্যাটেজিতে বেশি রান যোগ করতে পারেনি ভারত। যে যিনি ৭৬ বলে ২৩ রান করেন। ইংরেজদের হয়ে তিনটি উইকেট নেন ক্রিস ওকস। দুটি করে উইকেট নেন বেন স্টোকস এবং জোফ্রা আর্চার। একটি করে উইকেট নেন ব্রাইডন কার্স এবং শোয়েব বশির। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 12, 2025 11:21 PM

জাদেজা যখন একটা বাজে বলে আউট হয়ে যান, তখন ভারতের স্কোর ছিল সাত উইকেটে ৩৭৬ রান। ১১ রানের মধ্যে বাকি তিনটি উইকেট পড়ে যায়। আর সেইসময় ওয়াশিংটনদের উদ্ভট স্ট্র্যাটেজিতে বেশি রান যোগ করতে পারেনি ভারত। যে যিনি ৭৬ বলে ২৩ রান করেন। ইংরেজদের হয়ে তিনটি উইকেট নেন ক্রিস ওকস। দুটি করে উইকেট নেন বেন স্টোকস এবং জোফ্রা আর্চার। একটি করে উইকেট নেন ব্রাইডন কার্স এবং শোয়েব বশির। (ছবি সৌজন্যে রয়টার্স)

5/5
তবে টেস্টের ইতিহাসে প্রথম ইনিংসে এই প্রথমবার দু'দলের স্কোর সমান হল। এই নিয়ে মোট ন'বার এরকম ঘটনা ঘটল। এরকম ক্ষেত্রে পঞ্চম সর্বোচ্চ স্কোর হল ৩৮৭। আর তার থেকে বেশি রান যে চারবার হয়েছে, সেগুলির প্রতিটি টেস্টেই ড্র হয়েছে। এবার কী হবে, তা অনেকটা বোঝা যাবে চতুর্থ দিনে। রবিবার ভারত শুরুটা ভালো করতে চাইবে। এই ম্যাচটা যে জিতবে, তারা ২-১ ব্যবধানে এগিয়ে যাবে। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 12, 2025 11:21 PM

তবে টেস্টের ইতিহাসে প্রথম ইনিংসে এই প্রথমবার দু'দলের স্কোর সমান হল। এই নিয়ে মোট ন'বার এরকম ঘটনা ঘটল। এরকম ক্ষেত্রে পঞ্চম সর্বোচ্চ স্কোর হল ৩৮৭। আর তার থেকে বেশি রান যে চারবার হয়েছে, সেগুলির প্রতিটি টেস্টেই ড্র হয়েছে। এবার কী হবে, তা অনেকটা বোঝা যাবে চতুর্থ দিনে। রবিবার ভারত শুরুটা ভালো করতে চাইবে। এই ম্যাচটা যে জিতবে, তারা ২-১ ব্যবধানে এগিয়ে যাবে। (ছবি সৌজন্যে এএফপি)

Related Photos