India-China Relation Relation Update: সম্পর্ক উন্নয়নের চেষ্টা বেজিংয়ের, ভারতে আসছে চিনের বিদেশ প্রতিমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে চিনা অস্ত্র ব্যবহার করা হয়েছিল ভারতের বিরুদ্ধে। তবে তার প্রভাব ভারত-চিন সম্পর্কে পড়তে দিতে নারাজ বেজিং। এই আবহে এবার দিল্লিতে আসছেন চিনা বিদেশ প্রতিমন্ত্রী।
Published on: Jun 11, 2025 3:03 PM IST
1/4

Published on Jun 11, 2025 3:03 PM
চিনের বিদেশ প্রতিমন্ত্রী সান ওয়েইডং এই সপ্তাহে দু'দিনের সফরে ভারতে আসছেন। চিন-ভারত সম্পর্কে দূরত্ব কিছুটা কমার ইঙ্গিত মিলতে পারে এই সফরে। এটি হবে এ বছর দুই দেশের মধ্যে দ্বিতীয় উচ্চ পর্যায়ের সংলাপ। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি বেজিং সফর করেছিলেন।
2/4

Published on Jun 11, 2025 3:03 PM
সূত্র উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার ভারতে পৌঁছাবেন সান ওয়েইডং। এই সময়ে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করতে পারেন এবং বিদেশ সচিব-প্রতিমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন। মনে করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ ডোভাল চিনের বিশেষ প্রতিনিধি তথা বিদেশমন্ত্রী ওয়াং ই-কে স্বাগত জানাতে পারেন ভারতে। (HT_PRINT)
3/4

Published on Jun 11, 2025 3:03 PM
পূর্ব লাদাখ থেকে সেনা পুরোপুরি প্রত্যাহারের পর সম্পর্কের উন্নতির প্রমাণ মিলেছে চিনা মন্ত্রীর এই সফরে। প্রায় পাঁচ বছরের দীর্ঘ সামরিক উত্তেজনা ভারত-চিন সম্পর্কে মারাত্মকভাবে প্রভাব ফেলেছিল। উত্তেজনা প্রশমিত হওয়ার পরপরই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা রাষ্ট্রপতি শি জিনপিং ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ায় বৈঠক করেন এবং দুই মাস পরে, সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধিদের আলোচনা আবার শুরু হয়। (X/@NorthernComd_IA )
4/4

Published on Jun 11, 2025 3:03 PM
E-Paper

