IND vs ENG 1st Test Latest Update: বিরাট-রোহিতের অবসরের পরে ইতিহাস ভারতের, চিরকালীন লজ্জা থেকে মুক্তি পেল বাংলাদেশ
বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পরে ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা ছিল। আর প্রথম টেস্টে ইতিহাস গড়ে ফেলল টিম ইন্ডিয়ার ব্য়াটিং লাইন-আপ। তারইমধ্যে হেডিংলে টেস্ট জমে উঠেছে। চতুর্থ দিনের শেষে যা অবস্থা, তাতে তিনটি ফলাফলই সম্ভব।
Published on: Jun 24, 2025 12:24 AM IST
1/6

Published on Jun 24, 2025 12:24 AM
প্রথম ইনিংসে ৪১ রানে সাত উইকেট হারিয়েছিল ভারত। আর দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ছয় উইকেট হারাল। তারপরও কেএল রাহুল এবং ঋষভ পন্তের শতরানের সুবাদে বিরাট কোহলি এবং রোহিত শর্মা পরবর্তী যুগের প্রথম টেস্টেই জয়ের আশা জিইয়ে রাখল ভারত। তবে মঙ্গলবার হেডিংলেতে বাকি দুটি ফলাফলের রাস্তাও খোলা আছে। ইংল্যান্ডও জিততে পারে। ড্রও হতে পারে টেস্ট। (ছবি সৌজন্যে এএফপি)
2/6

Published on Jun 24, 2025 12:24 AM
রাহুলের ১৩৭ রান এবং পন্তের ১১৮ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রান তোলে ভারত। একটা সময় ভারতের স্কোর ছিল চার উইকেটে ৩৩৩ রান। সেখান থেকে ৩৬৪ রানে অল-আউট হয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করছিলেন, ভারতের ইনিংসে ধস নেমে শাপে বর হয়েছে। নাহলে হয়তো আরও কিছুক্ষণ ব্যাট করত টিম ইন্ডিয়া। (ছবি সৌজন্যে এএফপি)
3/6

Published on Jun 24, 2025 12:24 AM
সম্ভবত ২০২২ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ড যে ৩৭৮ রান তাড়া করে জিতেছিল, সেটাই ভারতের মাথায় ঘুরছিল। তাই ভারত আরও কিছুক্ষণ ব্যাট করতে চাইছিল বলে মনে করছেন বিশেষজ্ঞদের। অনেকের মতে, সেই ভয় না পেয়ে আরও আগে ডিক্লেয়ার করা উচিত ছিল শুভমন গিলদের। তাহলে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড ব্যাটারদের আরও কিছুক্ষণ চ্যালেঞ্জ ছোড়া যেত। (ছবি সৌজন্যে এপি)
4/6
Published on Jun 24, 2025 12:24 AM
৩৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইংরেজ ওপেনারদের মাত্র ছয় ওভার সামলাতে হয়েছে। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১ রান। তিনটি ওভার করেছেন জসপ্রীত বুমরাহ। মহম্মদ সিরাজ প্রথম ওভারে ভালো বোলিং করলেও দ্বিতীয় ওভারে যা করেছেন, তাতে পঞ্চম দিনে জয়ের জন্য বুমরাহকেই সম্ভবত বেশিরভাগ কাজটা করতে হবে। তবে পঞ্চম দিনের পিচে রবীন্দ্র জাদেজার ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে। জাদেজাকে কী করতে হবে, তার কিছুটা ঝলক দেখিয়েছেন ইংরেজ স্পিনাররা। (ছবি সৌজন্যে রয়টার্স)
5/6

Published on Jun 24, 2025 12:24 AM
পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের আরও ৩৫০ রান চাই। হাতে আছে ১০টি উইকেটই। ব্যাজবল যুগে সেটা অসম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, সকালের প্রথম ঘণ্টায় কেমন বোলিং করবেন ভারতীয়রা, তার উপরে নির্ভর করবে টেস্টের ভাগ্য। ভারতের জন্য এই টেস্ট জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বুমরাহ ছাড়া ভারতের বোলিংয়ের হাল খারাপ। বুমরাহ যে টেস্টে খেলবেন না, সেখানে কী হাল হবে, তা ভেবেই আঁতকে উঠছেন সকলে। তাই বুমরাহ যে টেস্টে খেলছেন, তাতে জিতলে না পারলে আরও বিপদ আছে। (ছবি সৌজন্যে এপি)
6/6
Published on Jun 24, 2025 12:24 AM
E-Paper

