India's unwanted record: ৬ ক্যাচ ফস্কে চরম লজ্জার নজির ভারতের, বুমরাহের ম্যাজিকের পরে দারুণ ইনিংস রাহুলের
হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে কমপক্ষে ছ'টি ক্যাচ ফস্কে চরম লজ্জার মুখে পড়ল ভারতীয় দল। তারপরও তৃতীয় দিনের শেষে ভারত যে কিছুটা ঠিকঠাক জায়গায় আছে, সেজন্য কৃতিত্ব প্রাপ্য জসপ্রীত বুমরাহ এবং কেএল রাহুলের। এখান থেকে কি জিততে পারবে ভারত? উত্তর মিলতে পারে চতুর্থ দিনে।
Published on: Jun 22, 2025 11:58 PM IST
1/5

Published on Jun 22, 2025 11:58 PM
ছয় রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুটা ঠিকঠাকই করে ভারত। কিন্তু ব্রাইডন কার্সের দুর্ধর্ষ বলে চার রান করেই আউট হয়ে যান প্রথম ইনিংসের শতরানকারী যশস্বী জয়সওয়াল। তারপর দ্বিতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন রাহুল এবং সাই সুদর্শন। প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় তরুণ ভালোই খেলতে থাকেন। কিন্তু ৩০ রান করে বেন স্টোকসের একটা নির্বিষ বলে আউট হয়ে যান। তারপর ভারতের আর কোনও বিপদ হতে দেননি রাহুল ও গিল। (ছবি সৌজন্যে এপি)
2/5

Published on Jun 22, 2025 11:58 PM
ক্যাচ ফস্কানোর প্রদর্শনীর হতাশা কাটিয়েই জসপ্রীত বুমরাহের ম্যাজিক এবং মেঘলা আকাশে কেএল রাহুলের জমাট ব্যাটিং- সবমিলিয়ে হেডিংলে টেস্টের তৃতীয় দিনের শেষে জয়ের রাস্তা খুলে রাখল ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর দু'উইকেটে ৯০ রান। ক্রিজে আছেন কেএল রাহুল (৪৭ রান) এবং শুভমন গিল (ছয় রান)। চতুর্থ দিনে তাঁদের জুটি কতক্ষণ টিকবে, তার উপরে অনেকাংশে প্রথম টেস্টের ভাগ্য নির্ভর করছে। (ছবি সৌজন্যে এপি)
3/5

Published on Jun 22, 2025 11:58 PM
ভারত যেখানে প্রথম ইনিংসে ৪৭১ রান তুলেছিল, সেখানে ইংল্যান্ড থেমে যায় ৪৬৫ রানে। ইংল্যান্ডের আট নম্বর, নয় নম্বর এবং ১০ নম্বর ব্যাটার যথাক্রমে ৩৮ রান, ২২ রান এবং ১১ রান করেন। শেষপর্যন্ত শেষ দুটি উইকেট নিতে হয় বুমরাহকেই। ২৪.৪ ওভারে ৮৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন। শর্ট বলটা ঠিকঠাক করে তিন উইকেট নেন প্রসিধ কৃষ্ণ। আর দু'উইকেট নেন মহম্মদ সিরাজ। (ছবি সৌজন্যে, ফেসবুক Indian Cricket Team)
4/5

Published on Jun 22, 2025 11:58 PM
দ্বিতীয় ইনিংসে আপাতত ভারতের লিড ৯৬ রান। কারণ প্রথম ইনিংসে মাত্র ছয় রানের লিড পায় ভারত। আর সেটার নেপথ্যে আছে ভারতীয়দের বাজে বোলিং (বুমরাহ ও কিছুটা রবীন্দ্র জাদেজা ছাড়া) এবং জঘন্যতম ফিল্ডিং। সবমিলিয়ে একাধিক জীবনদান পেয়ে ৯৯ রান করেন হ্যারি ব্রুক। শেষ পাঁচ উইকেটে ১৮৯ রান যোগ করে ইংল্যান্ড। (ছবি সৌজন্যে, ফেসবুক Indian Cricket Team)
5/5

Published on Jun 22, 2025 11:58 PM
E-Paper

