India on Iran: ইরান নিয়ে অবস্থান 'বদল', মার্কিন হামলার 'সমালোচনায়' ভারত

গত ১৩ জুন থেকে ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ব্রিকসভুক্ত দেশগুলো। সেই বিবৃতিতে সায় আছে ভারতেরও।

Published on: Jun 26, 2025 6:47 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এর আগে ইরান নিয়ে ভারত নিজস্ব অবস্থান স্পষ্ট করেছিল। সেখানে উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির আহ্বান জানিয়েছিল দিল্লি। এই আবহে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়, 'আমরা ভারতের সব জনগণ, রাজনৈতিক দল, সংসদ সদস্য, সামাজিক সংগঠন, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ এবং গণমাধ্যম সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছেন।'   (via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 6:47 AM

এর আগে ইরান নিয়ে ভারত নিজস্ব অবস্থান স্পষ্ট করেছিল। সেখানে উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির আহ্বান জানিয়েছিল দিল্লি। এই আবহে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়, 'আমরা ভারতের সব জনগণ, রাজনৈতিক দল, সংসদ সদস্য, সামাজিক সংগঠন, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ এবং গণমাধ্যম সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছেন।' (via REUTERS)

2/5
গত ১৩ জুন থেকে ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ব্রিকসভুক্ত দেশগুলো। এই বিবৃতিতে ভারত দ্ব্যর্থহীনভাবে এই হামলার নিন্দা জানিয়েছে। তবে ব্রিকসের বিবৃতিতে ইজরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি।   (via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 6:47 AM

গত ১৩ জুন থেকে ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ব্রিকসভুক্ত দেশগুলো। এই বিবৃতিতে ভারত দ্ব্যর্থহীনভাবে এই হামলার নিন্দা জানিয়েছে। তবে ব্রিকসের বিবৃতিতে ইজরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। (via REUTERS)

3/5
এর আগে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) ইজরায়েলের সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছিল। তা থেকে অবশ্য নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল ভারত। তবে এর ১০ দিন পরে ভারতের এই পদক্ষেপ। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি ব্রিকসের সদস্য। এই আবহে ব্রিকসের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ জুন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চালানো সামরিক হামলায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের লঙ্ঘন। এর ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 6:47 AM

এর আগে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) ইজরায়েলের সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছিল। তা থেকে অবশ্য নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল ভারত। তবে এর ১০ দিন পরে ভারতের এই পদক্ষেপ। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি ব্রিকসের সদস্য। এই আবহে ব্রিকসের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ জুন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চালানো সামরিক হামলায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের লঙ্ঘন। এর ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। (AFP)

4/5
ইরানে আমেরিকা ও ইজরায়েলের সামরিক হামলার ঘটনায় ব্রিকস গোষ্ঠীর সঙ্গে সহমত প্রকাশ ভারতের। এই আবহে ইরানে হামলা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এর আগে ইরান নিয়ে সাংহাই কোঅপারেশন অর্গনাইজেশনের বিবৃতির থেকে নিজেদের দূরত্ব তৈরি করেছিল ভারত। তবে ব্রিকসের ক্ষেত্রে তেমনটা করল না দিল্লি।    (via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 6:47 AM

ইরানে আমেরিকা ও ইজরায়েলের সামরিক হামলার ঘটনায় ব্রিকস গোষ্ঠীর সঙ্গে সহমত প্রকাশ ভারতের। এই আবহে ইরানে হামলা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এর আগে ইরান নিয়ে সাংহাই কোঅপারেশন অর্গনাইজেশনের বিবৃতির থেকে নিজেদের দূরত্ব তৈরি করেছিল ভারত। তবে ব্রিকসের ক্ষেত্রে তেমনটা করল না দিল্লি। (via REUTERS)

5/5
ব্রিকসের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা এই ক্রমবর্ধমান পরিস্থিতির বিপজ্জনক পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন। শান্তি ফেরানোর জন্য আলোচনা ও কূটনীতির পথ অবলম্বনের আহ্বান জানাচ্ছি আমরা। আমরা শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের হামলা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়ম ও নিরাপত্তা প্রোটোকলের লঙ্ঘন।'   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 6:47 AM

ব্রিকসের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা এই ক্রমবর্ধমান পরিস্থিতির বিপজ্জনক পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন। শান্তি ফেরানোর জন্য আলোচনা ও কূটনীতির পথ অবলম্বনের আহ্বান জানাচ্ছি আমরা। আমরা শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের হামলা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়ম ও নিরাপত্তা প্রোটোকলের লঙ্ঘন।' (AFP)

Related Photos