India-Pak-B'desh Army Tank Comparison: বিশ্ব ট্যাঙ্ক পাওয়ারে ভারতের থেকে পিছিয়ে পাকিস্তান, বাংলাদেশ দাঁড়িয়ে কত নম্বরে
ভারত, চিন, পাকিস্তান, এই তিন দেশই বিশ্ব ট্যাঙ্ক পাওয়ারের তালিকায় প্রথম দশে। তার মধ্যে চিন শীর্ষে। ভারত আবার এগিয়ে পাকিস্তানের থেকে। অপরদিকে ভারতের অপর এক প্রতিবেশী বাংলাদেশ দাঁড়িয়ে কোথায়?
Published on: Jul 1, 2025 3:16 PM IST
1/4

Published on Jul 1, 2025 3:16 PM
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বে সামরিক ক্ষেত্রে খরচ বেড়েছে ৩৭ শতাংশ। মিসাইল বা যুদ্ধজাহাজের পাশাপাশি বড় বড় দেশগুলি নজর দিচ্ছে ট্যাঙ্ক শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও। আর বিশ্ব ট্যাঙ্ক পাওয়ারের তালিকায় শীর্ষে আছে চিন। (AFP)
2/4

Published on Jul 1, 2025 3:16 PM
রিপোর্টে দাবি করা হয়েছে, চিনের পিপলস লিবারেশন আর্মির কাছে আছে প্রায় ৬৮০০টি ট্যাঙ্ক। এদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাশিয়া। তাদের কাছে আছে প্রায় ৫৭৫০টি ট্যাঙ্ক। আর তালিকায় তৃতীয় স্থানে আছে আমেরিকা। রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ৪৬৪০টি ট্যাঙ্ক রয়েছে। (Getty Images via AFP)
3/4

Published on Jul 1, 2025 3:16 PM
আর তারপরও ভারতের নাম আসছে না এই তালিকায়। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের দেশের সামরিক বাহিনীর কাছে থাকা ট্যাঙ্কের সংখ্যা প্রায় ৪৩৪০টি। আর তারপর তালিকায় পঞ্চম স্থানে আছে ভারত। ভারতের সেনাবাহিনীর কাছে আছে ৪২০১টি ট্যাঙ্ক। চিনের থেকে ভারত পিছিয়ে থাকলেও পাকিস্তানের থেকে ভারত অনেকটা এগিয়ে এই ক্ষেত্রে। (Defence PRO)
4/4

Published on Jul 1, 2025 3:16 PM
E-Paper

