India-Pak Poverty Comparison: দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে জিতছে ভারত, অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে পাকিস্তান- বিশ্বব্যাঙ্ক

বিশ্বব্যাঙ্কের 'পোভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি' রিপোর্ট অনুযায়ী, ২০১১-১২ সালে ভারতের মোট জনসংখ্যার ২৭.১ শতাংশ চরম দারিদ্র্যসীমার নীচে বসবাস করলেও ২০২২-২৩ সালে এই সংখ্যা নেমে এসেছে মাত্র ৫.৩ শতাংশে। সেখানে পাকিস্তানের হাল কী?

Published on: Jun 10, 2025 7:31 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
দারিদ্র্যের অন্ধকার থেকে দ্রুত উন্নয়নের আলোর দিকে এগিয়ে চলেছে ভারত। অন্যদিকে পাকিস্তান ঋণ, অব্যবস্থাপনা ও ধর্মান্ধতায় নিমজ্জিত। বিশ্বব্যাঙ্কের নতুন এক রিপোর্টে দুই প্রতিবেশী দেশের সম্পূর্ণ ভিন্ন গল্প বলা হয়েছে। যেখানে ভারত নীতির আলোয় ঝলমল করছে, সেখানেই নিজেদের বাজে উদ্দেশ্যের মূল্য পরিশোধ করছে পাকিস্তান।
Published on Jun 10, 2025 7:31 AM

2/4
অন্যদিকে পাকিস্তানে চরম দারিদ্র্যের সংখ্যা ৪.৯ শতাংশ থেকে বেড়ে ১৬.৫ শতাংশ হয়েছে  ২০১৭-১৮ থেকে ২০২০-২১ সালের মধ্যে। অর্থাৎ মাত্র পাঁচ বছরে পরিস্থিতি তিনগুণ খারাপ হয়েছে। উল্লেখ্য, মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাঙ্ক দারিদ্র্যের সংজ্ঞা পরিবর্তন করেছে। এখন দৈনিক জনপ্রতি ২.১৫ ডলার থেকে ৩ ডলার করা হয়েছে চরম দারিদ্র্যসীমার আয়ের রেখা।

3/4
এই বর্ধিত মান সত্ত্বেও ভারত ভালো পারফর্ম করেছে, অন্যদিকে পাকিস্তান প্রতিটি প্যারামিটারে হতাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এ পর্যন্ত আইএমএফের কাছ থেকে ২৫টি বেলআউট প্যাকেজে মোট ৪৪.৫৭ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। বিশ্বব্যাঙ্ক, এশিয়া উন্নয়ন ব্যাংক, ইসলামি উন্নয়ন ব্যাংক, চিন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকেও শত শত কোটি ডলার ঋণ নেওয়া হয়েছে। তা সত্ত্বেও পাকিস্তানের নীতি উন্নয়নের পরিবর্তে সেনাবাহিনী ও সন্ত্রাসকে ঘিরেই আবর্তিত হয়।

4/4
বিশ্বব্যাঙ্কের 'পোভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি' রিপোর্ট অনুযায়ী, ২০১১-১২ সালে ভারতের মোট জনসংখ্যার ২৭.১ শতাংশ চরম দারিদ্র্যসীমার নীচে বসবাস করলেও ২০২২-২৩ সালে এই সংখ্যা নেমে এসেছে মাত্র ৫.৩ শতাংশে। অর্থাৎ ৩৪ কোটি ৪৪ লাখ ৭০ হাজার মানুষের পরিবর্তে ৭ কোটি ৫২ লাখ (৭.৫ কোটি) মানুষ এখন দারিদ্র্যসীমার নীচে। অর্থাৎ প্রায় ২৭ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনা হয়েছে। পাকিস্তানের পুরো জনসংখ্যার চেয়েও তা বেশি।

Related Photos