India on Canada Rath Yatra egg incident: রথ টানার সময় 'ডিম ছোড়া' হল টরেন্টোয়, নোংরামি বন্ধে কানাডাকে চরম বার্তা ভারতের

কানাডায় রথযাত্রার সময় ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রেক্ষিতে কড়া বার্তা দিল ভারত। দাবি করা হয়েছে, টরেন্টোয় রথযাত্রায় চলছিল। সেইসময় ডিম ছোড়া হয়। সেই ঘটনার পিছনে বর্ণবিদ্বেষী মনোভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। যে কানাডায় খলিস্তানিরাও আছে।

Published on: Jul 15, 2025 7:57 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ভারত সরকারের তরফে যে সেই বিবৃতি দেওয়া হয়েছে, সেটার নেপথ্যে রয়েছে একটি ভাইরাল ভিডিয়ো। একটি ভিডিয়ো পোস্ট করে রবিবার এক মহিলা অভিযোগ করেন, টরেন্টোয় যখন রথযাত্রা হচ্ছিল, তখন আশপাশের বাড়ি থেকে ডিম ছোড়া হয়েছে। তাঁর ভিডিয়োয় দেখা গিয়েছে যে রাস্তায় ডিম ফেটে পড়ে আছে। তবে তারপরও রথযাত্রা চলতে থাকে বলে জানান মহিলা। (সৌজন্যে ইনস্টাগ্রাম @DMBlSMRulis) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 7:57 AM

ভারত সরকারের তরফে যে সেই বিবৃতি দেওয়া হয়েছে, সেটার নেপথ্যে রয়েছে একটি ভাইরাল ভিডিয়ো। একটি ভিডিয়ো পোস্ট করে রবিবার এক মহিলা অভিযোগ করেন, টরেন্টোয় যখন রথযাত্রা হচ্ছিল, তখন আশপাশের বাড়ি থেকে ডিম ছোড়া হয়েছে। তাঁর ভিডিয়োয় দেখা গিয়েছে যে রাস্তায় ডিম ফেটে পড়ে আছে। তবে তারপরও রথযাত্রা চলতে থাকে বলে জানান মহিলা। (সৌজন্যে ইনস্টাগ্রাম @DMBlSMRulis)

2/5
সেই বিষয়টি নিয়ে সরব হন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। তিনি দাবি করেন, কানাডার টরেন্টোয় ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। সেই ঘটনায় বিশ্বব্যাপী জগন্নাথদেবের ভক্তদের ভাবাবেগে আঘাত লেগেছে। ওড়িশার মানুষদের কাছেও এরকম ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। সেই পরিস্থিতিতে ওড়িশা সরকার এবং ভারত সরকারের কাছে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানান নবীন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 7:57 AM

সেই বিষয়টি নিয়ে সরব হন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। তিনি দাবি করেন, কানাডার টরেন্টোয় ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। সেই ঘটনায় বিশ্বব্যাপী জগন্নাথদেবের ভক্তদের ভাবাবেগে আঘাত লেগেছে। ওড়িশার মানুষদের কাছেও এরকম ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। সেই পরিস্থিতিতে ওড়িশা সরকার এবং ভারত সরকারের কাছে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানান নবীন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

3/5
পুরো ঘটনার পিছনে বর্ণবিদ্বেষী মনোভাব আছে বলেও অভিযোগ করেন ওই মহিলা। তিনি বলেন, '(ডিম ছোড়ার ঘটনায়) আমরা হতবাক হয়ে যাই। কিন্তু আমরা থেমে যাইনি। কারণ কখনওই আস্থাকে টলাতে পারে না ঘৃণা।' সেইসঙ্গে তিনি বলেন, 'আমরা থেমে যাইনি। কারণ যখন প্রভু জগন্নাথ রাস্তায় নেমেছেন, তখন কোনও ঘৃণার কাছে আমরা মাথানত করব না।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 7:57 AM

পুরো ঘটনার পিছনে বর্ণবিদ্বেষী মনোভাব আছে বলেও অভিযোগ করেন ওই মহিলা। তিনি বলেন, '(ডিম ছোড়ার ঘটনায়) আমরা হতবাক হয়ে যাই। কিন্তু আমরা থেমে যাইনি। কারণ কখনওই আস্থাকে টলাতে পারে না ঘৃণা।' সেইসঙ্গে তিনি বলেন, 'আমরা থেমে যাইনি। কারণ যখন প্রভু জগন্নাথ রাস্তায় নেমেছেন, তখন কোনও ঘৃণার কাছে আমরা মাথানত করব না।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)

4/5
সোমবার রাতের দিকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'টরেন্টোয় রথযাত্রার সময় দুর্বত্তরা যে বিশৃঙ্খলা তৈরি করেছে, সেই সংক্রান্ত খবর দেখেছি আমরা। এই ধরনের ঘৃণ্য কাজ অত্যন্ত দুঃখজনক। যা এই উৎসবের আবেগের পরিপন্থী। যে উৎসবের মাধ্যমে সমাজে ঐক্য, সম্প্রীতি, সাম্যের বার্তা দেওয়া হয়।' (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 7:57 AM

সোমবার রাতের দিকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'টরেন্টোয় রথযাত্রার সময় দুর্বত্তরা যে বিশৃঙ্খলা তৈরি করেছে, সেই সংক্রান্ত খবর দেখেছি আমরা। এই ধরনের ঘৃণ্য কাজ অত্যন্ত দুঃখজনক। যা এই উৎসবের আবেগের পরিপন্থী। যে উৎসবের মাধ্যমে সমাজে ঐক্য, সম্প্রীতি, সাম্যের বার্তা দেওয়া হয়।' (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

5/5
সেইসঙ্গে কড়া ভাষায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘এই ঘটনার পিছনে যারা আছে, তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা যায়, সেজন্য আমরা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে কানাডার কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছি। আমরা আশা করব যে মানুষের ধর্মীয় অধিকার রক্ষা করতে কানাডা সরকার উপযুক্ত করবে।’ (ফাইল ছবি, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 15, 2025 7:57 AM

সেইসঙ্গে কড়া ভাষায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘এই ঘটনার পিছনে যারা আছে, তাদের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা যায়, সেজন্য আমরা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে কানাডার কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছি। আমরা আশা করব যে মানুষের ধর্মীয় অধিকার রক্ষা করতে কানাডা সরকার উপযুক্ত করবে।’ (ফাইল ছবি, সৌজন্যে এপি)

Related Photos