India's Operation against Bangladeshis: বাংলাদেশ সেনাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অভিযান, মাথায় হাত হাজার হাজার বাংলাদেশির

রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ২০০০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশ সেনা পুশ ব্যাক নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছিল ভারতকে।

Published on: Jun 2, 2025 2:13 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
একটি রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ২০০০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে অনুপ্রবেশকারী বিরোধী এই অভিযান এখনও চলছে। এ সময় ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বৃদ্ধির খবরও পাওয়া গেছে। গত ৭ মে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:13 PM

একটি রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ২০০০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে অনুপ্রবেশকারী বিরোধী এই অভিযান এখনও চলছে। এ সময় ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বৃদ্ধির খবরও পাওয়া গেছে। গত ৭ মে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

2/6
পশ্চিম সীমান্তে অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় যুদ্ধ ঘোষণা করেছে ভারত। এদিকে দেশের পূর্ব সীমান্তেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড়সড় তৎপরতা শুরু করেছে ভারত। সরকারি সূত্রে জানা গেছে, গত মাসে বাংলাদেশিদের তাড়াতে অভিযান শুরুর পর থেকে দেশে অবৈধভাবে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:13 PM

পশ্চিম সীমান্তে অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় যুদ্ধ ঘোষণা করেছে ভারত। এদিকে দেশের পূর্ব সীমান্তেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড়সড় তৎপরতা শুরু করেছে ভারত। সরকারি সূত্রে জানা গেছে, গত মাসে বাংলাদেশিদের তাড়াতে অভিযান শুরুর পর থেকে দেশে অবৈধভাবে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

3/6
এই আবহে পুশব্যাক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা আবার সম্প্রতি বলেছিলেন, 'পুশ-ইন আমরা লক্ষ্য করছি। এটা কোনও ভাবেই কাম্য নয়। এমনটা হতে থাকবে আর আমরা বসে থাকব, এটা ভাবারও কোনও কারণ নেই। বিজিবি এটা নিয়ে নিয়ম অনুযায়ী কাজ করছে এবং সরকারও এ বিষয়ে অবগত। সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন আছে এমনটা মনে হলে সরকারের নির্দেশে অবশ্যই সেনাবাহিনী সেটাতে যাবে।'   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:13 PM

এই আবহে পুশব্যাক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উদ-দৌলা আবার সম্প্রতি বলেছিলেন, 'পুশ-ইন আমরা লক্ষ্য করছি। এটা কোনও ভাবেই কাম্য নয়। এমনটা হতে থাকবে আর আমরা বসে থাকব, এটা ভাবারও কোনও কারণ নেই। বিজিবি এটা নিয়ে নিয়ম অনুযায়ী কাজ করছে এবং সরকারও এ বিষয়ে অবগত। সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন আছে এমনটা মনে হলে সরকারের নির্দেশে অবশ্যই সেনাবাহিনী সেটাতে যাবে।'

4/6
কর্তৃপক্ষ ইতিমধ্যেই দেশজুড়ে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেছে। সূত্রের খবর, বড় ধরনের অভিযানের পর দু'হাজারেরও বেশি অনুপ্রবেশকারী নিজেরাই সীমান্তে পৌঁছে গিয়েছে ব্যবস্থা নেওয়ার আশঙ্কায়। এর আগে সম্প্রতি ভারতীয় সীমান্তে পুশব্যাক নিয়ে কাকুতি মিনতি করতে শোনা গিয়েছিল বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীকে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:13 PM

কর্তৃপক্ষ ইতিমধ্যেই দেশজুড়ে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেছে। সূত্রের খবর, বড় ধরনের অভিযানের পর দু'হাজারেরও বেশি অনুপ্রবেশকারী নিজেরাই সীমান্তে পৌঁছে গিয়েছে ব্যবস্থা নেওয়ার আশঙ্কায়। এর আগে সম্প্রতি ভারতীয় সীমান্তে পুশব্যাক নিয়ে কাকুতি মিনতি করতে শোনা গিয়েছিল বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীকে।

5/6
উল্লেখ্য, বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে কয়েক লাখ মানুষ চোরা পথে ভারতে অনুপ্রবেশ করে এখানেই বসবাস করছে। দিল্লি থেকে বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় এই সব বাংলাদেশিরা কাজ করে। এরপর বিভিন্ন উপায়ে বাংলাদেশের বাড়িতে টাকাও পাঠায় তারা। অনেকেই ইদের সময় চোরা পথে বাংলাদেশে গিয়ে কয়েকদিন করে কাটিয়েও আসে। এদের অনেকেই এখানে বিয়ে করেছেন। এই ধরনের অবৈধবাসীদের সম্প্রতি বাংলাদেশে 'পুশ ব্যাক' করছে ভারত। আর তাতেই আপত্তি বাংলাদেশের।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:13 PM

উল্লেখ্য, বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে কয়েক লাখ মানুষ চোরা পথে ভারতে অনুপ্রবেশ করে এখানেই বসবাস করছে। দিল্লি থেকে বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় এই সব বাংলাদেশিরা কাজ করে। এরপর বিভিন্ন উপায়ে বাংলাদেশের বাড়িতে টাকাও পাঠায় তারা। অনেকেই ইদের সময় চোরা পথে বাংলাদেশে গিয়ে কয়েকদিন করে কাটিয়েও আসে। এদের অনেকেই এখানে বিয়ে করেছেন। এই ধরনের অবৈধবাসীদের সম্প্রতি বাংলাদেশে 'পুশ ব্যাক' করছে ভারত। আর তাতেই আপত্তি বাংলাদেশের।

6/6
রিপোর্ট অনুযায়ী, গত ৪ মে থেকে কয়েক সপ্তাহে ভারত থেকে কয়েকশো বাংলাদেশিকে পুশ ব্যাক করা হয়েছে। এই আবহে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরী জানান, পুশ ব্যাক বন্ধ করার দাবিতে ভারতকে নাকি চিঠি দিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, 'বাংলাদেশি কেউ ভারতে থেকে থাকলে তাঁকে সঠিক চ্যানেলে দেশে ফেরত পাঠাতে বলা হয়েছে। বাংলাদেশে যে ভারতীয়রা আছে, তাদের কিন্তু আমরা সঠিক চ্যানেলে পাঠিয়ে থাকি। আমরা কাউকে পুশব্যাক করি না।'  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:13 PM

রিপোর্ট অনুযায়ী, গত ৪ মে থেকে কয়েক সপ্তাহে ভারত থেকে কয়েকশো বাংলাদেশিকে পুশ ব্যাক করা হয়েছে। এই আবহে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরী জানান, পুশ ব্যাক বন্ধ করার দাবিতে ভারতকে নাকি চিঠি দিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, 'বাংলাদেশি কেউ ভারতে থেকে থাকলে তাঁকে সঠিক চ্যানেলে দেশে ফেরত পাঠাতে বলা হয়েছে। বাংলাদেশে যে ভারতীয়রা আছে, তাদের কিন্তু আমরা সঠিক চ্যানেলে পাঠিয়ে থাকি। আমরা কাউকে পুশব্যাক করি না।'

Related Photos