India's Operation in Iran: এবার আর্মেনিয়া হয়ে ইরানে 'মিশন' চালাতে পারে ভারত, সামনে এল নয়া আপডেট
এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় পোল্যান্ড, রাশিয়া হয়ে ভারতীয়দের ইউক্রেন থেকে দেশে ফিরিয়েছিল দিল্লি। আর এবার ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ইরান থেকে ভারতীয়দের আর্মেনিয়া হয়ে দেশে ফেরানোর ভাবনাচিন্তা করছে দিল্লি।
Published on: Jun 16, 2025 8:52 AM IST
1/4

Published on Jun 16, 2025 8:52 AM
বিগত বছরগুলিতে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়েছে দিল্লি। কোভিডের সময় গোটা বিশ্ব জুড়ে 'বন্দে ভারত মিশন'/'অপারেশন সমুদ্র সেতু' চালিয়েছিল দিল্লি। এরপর আফগানিস্তানে ২০২১ সালে অপারেশন দেব শক্তি চালিয়েছিল ভারত। তারপর ২০২২ সালে ইউক্রেনে অপারেশন গঙ্গা, ২০২৩ সালে সুদানে অপারেশন কাবেরী, ইজরায়েল অপারেশন অজয়, ২০২৪ সালে হাইতিতে অপারেশন ইন্দ্রবতী চালিয়েছিল ভারত। (@IndiainMyanmar)
2/4

Published on Jun 16, 2025 8:52 AM
এবার ইজরায়েল-ইরান সংঘাতের আবহে ইরান থেকে ভারতীয়দের দেশে ফেরাতে অভিযান চালাতে পারে ভারত। এদিকে ইরানে আকাশসীমা বন্ধ করা হয়েছে সংঘাতের আবহে। এহেন পরিস্থিতিতে আর্মেনিয়া হয়ে ভারতীয়দের ইরান থেকে দেশে ফেরানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে দিল্লি। উল্লেখ্য, এর আগে ইউক্রেন থেকেও তৃতীয় দেশ হয়ে ভারতীয়দের দেশে ফিরিয়েছিল ভারত।
3/4

Published on Jun 16, 2025 8:52 AM
জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেন আর্মেনিয়ার বিদেশমন্ত্রী আরারাত মিরজোয়ানের সঙ্গে। উল্লেখ্য, আর্মেনিয়া ইরানের উত্তরপশ্চিম সীমান্তে। এই আবহে ইরান থেকে ভারতীয়দের সড়ক পথে আর্মেনিয়ায় নিয়ে গিয়ে সেখান থেকে আকাশপথে তাঁদের ভারত ফিরিয়ে আনা হতে পারে। সেই ক্ষেত্রে মধ্য এশিয়ার ওপর দিয়ে সেই বিমান ভারতে নিয়ে আসা হতে পারে।
4/4
Published on Jun 16, 2025 8:52 AM
E-Paper

