India's Step against Bangladesh: ইউনুসের 'মাতব্বরির মাশুল', ভারতের নিষেধাজ্ঞায় আরও চাপে বাংলাদেশ

শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, স্থলবন্দর দিয়ে ৯ ধরনের বাংলাদেশি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

Published on: Jun 28, 2025 12:33 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
বাংলাদেশ থেকে ৯টি পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করার ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্যগুলি হল - কাঁচ পাট, পাটজাত পণ্য, বোনা কাপড়, সুতা, পাটের সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়, পাটের রোল।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 12:33 PM

বাংলাদেশ থেকে ৯টি পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করার ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্যগুলি হল - কাঁচ পাট, পাটজাত পণ্য, বোনা কাপড়, সুতা, পাটের সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়, পাটের রোল।

2/6
শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, স্থলবন্দর দিয়ে এই ৯ ধরনের বাংলাদেশি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মুম্বইয়ের নভ সেবা সমুদ্র বন্দর দিয়ে অবশ্য এই সব পণ্য আমদানি করা যাবে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 12:33 PM

শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, স্থলবন্দর দিয়ে এই ৯ ধরনের বাংলাদেশি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মুম্বইয়ের নভ সেবা সমুদ্র বন্দর দিয়ে অবশ্য এই সব পণ্য আমদানি করা যাবে।

3/6
স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি পণ্য প্রবেশের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল মহম্মদ ইউনুসের সরকার। সেইসঙ্গে হিলি এবং বেনাপোল দিয়ে ভারতীয় চাল প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা চাপায় বাংলাদেশ। এর পালটা পদক্ষেপে এবার বাংলাদেশকে কাঁদিয়ে ছাড়ছে ভারত। এখন যা পরিস্থিতি, তাতে ইউনুসের হম্বিতম্বির জেরে মাথায় হাত পড়বে বাংলাদেশি ব্যবসায়ীদের।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 12:33 PM

স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি পণ্য প্রবেশের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল মহম্মদ ইউনুসের সরকার। সেইসঙ্গে হিলি এবং বেনাপোল দিয়ে ভারতীয় চাল প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা চাপায় বাংলাদেশ। এর পালটা পদক্ষেপে এবার বাংলাদেশকে কাঁদিয়ে ছাড়ছে ভারত। এখন যা পরিস্থিতি, তাতে ইউনুসের হম্বিতম্বির জেরে মাথায় হাত পড়বে বাংলাদেশি ব্যবসায়ীদের।

4/6
উল্লেখ্য, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে এর আগেই গত মে মাসে বিধিনিষেধ আরোপ করেছিল ভারত। ইউনুসের সরকারের পদক্ষেপের জবাবেই দিল্লির এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছিল। এর জেরে যশোরের বেনাপোল বন্দর থেকে লালমনিরহাট, শিলেটের স্থলন্দরগুলিতে সেভাবে ট্রাকের দেখা নেই গত কয়েক সপ্তাহে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 12:33 PM

উল্লেখ্য, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানির ক্ষেত্রে এর আগেই গত মে মাসে বিধিনিষেধ আরোপ করেছিল ভারত। ইউনুসের সরকারের পদক্ষেপের জবাবেই দিল্লির এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছিল। এর জেরে যশোরের বেনাপোল বন্দর থেকে লালমনিরহাট, শিলেটের স্থলন্দরগুলিতে সেভাবে ট্রাকের দেখা নেই গত কয়েক সপ্তাহে।

5/6
 ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, ভারতের কোনও স্থলবন্দর দিয়ে বাংলাদেশি 'রেডিমেড' পোশাক ঢুকবে না। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র কলকাতা এবং মুম্বইয়ের নভশেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে বাংলাদেশি 'রেডিমেড' পোশাক।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 12:33 PM

ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, ভারতের কোনও স্থলবন্দর দিয়ে বাংলাদেশি 'রেডিমেড' পোশাক ঢুকবে না। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র কলকাতা এবং মুম্বইয়ের নভশেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে বাংলাদেশি 'রেডিমেড' পোশাক।

6/6
সেইসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতাধীন বৈদেশিক বাণিজ্য দফতরের (ডিজিএফটি) তরফে জানানো হয়েছিল, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনও স্থলবন্দর বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ফল, কার্বোনেটেড ড্রিঙ্কস, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাবার (বেকড খাবার, স্ন্যাকস, চিপস), সুতোর মতো কোনও জিনিস ঢুকতে দেওয়া হবে না।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 12:33 PM

সেইসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতাধীন বৈদেশিক বাণিজ্য দফতরের (ডিজিএফটি) তরফে জানানো হয়েছিল, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের কোনও স্থলবন্দর বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ফল, কার্বোনেটেড ড্রিঙ্কস, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাবার (বেকড খাবার, স্ন্যাকস, চিপস), সুতোর মতো কোনও জিনিস ঢুকতে দেওয়া হবে না।

Related Photos