India slams Pakistan at UNSC: শিশুরাও নিরাপদ নয় পাকিস্তানে, UNSC-র মঞ্চে পড়শির দুমুখো চেহারা তুলে ধরল ভারত

পাকিস্তানের প্রতিনিধির এর আগে এই আলোচনা চলাকালীন ভারতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন। সেই সব অভিযোগের কড়া জবাব দিয়েছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি।

Published on: Jun 26, 2025 12:01 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এরপর তিনি আরও বলেন, 'জাতীয় ও পারিবারিক পর্যায়ে শিশুদের নিরাপত্তা, পুষ্টি ও শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষত সংঘাত এবং সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে বসবাসকারী শিশুদের মনস্তাত্ত্বিক সহায়তা এবং পুনর্বাসনের জন্য বিশেষ প্রচেষ্টা প্রয়োজন।' এদিকে পাকিস্তানের প্রতিনিধির এর আগে এই আলোচনা চলাকালীন ভারতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন। হরিশ তাঁর বিবৃতিতে সেই সব অভিযোগের কড়া জবাবও দিয়েছেন।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 12:01 PM

এরপর তিনি আরও বলেন, 'জাতীয় ও পারিবারিক পর্যায়ে শিশুদের নিরাপত্তা, পুষ্টি ও শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষত সংঘাত এবং সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে বসবাসকারী শিশুদের মনস্তাত্ত্বিক সহায়তা এবং পুনর্বাসনের জন্য বিশেষ প্রচেষ্টা প্রয়োজন।' এদিকে পাকিস্তানের প্রতিনিধির এর আগে এই আলোচনা চলাকালীন ভারতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিলেন। হরিশ তাঁর বিবৃতিতে সেই সব অভিযোগের কড়া জবাবও দিয়েছেন। (AFP)

2/5
পাকিস্তানের উদ্দেশে হরিশ বলেন, 'আমি বাধ্য হয়েই পাকিস্তানের প্রতিনিধির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের জবাব দিচ্ছি। পাকিস্তান নিজেই 'শিশু ও সশস্ত্র সংঘাত' এজেন্ডার গুরুতর লঙ্ঘনকারী। রাষ্ট্রসংঘের মঞ্চকে ব্যবহার করে অপ্রয়োজনীয় প্রশ্ন উত্থাপন করে তারা। এভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান। সেই দেশে শিশুদের বিরুদ্ধে নৃশংসতা এবং সীমান্ত সন্ত্রাস থেকে নজর ঘোরাতেই পাকিস্তান এই ধরনের প্রচারের আশ্রয় নেয়।'  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 12:01 PM

পাকিস্তানের উদ্দেশে হরিশ বলেন, 'আমি বাধ্য হয়েই পাকিস্তানের প্রতিনিধির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের জবাব দিচ্ছি। পাকিস্তান নিজেই 'শিশু ও সশস্ত্র সংঘাত' এজেন্ডার গুরুতর লঙ্ঘনকারী। রাষ্ট্রসংঘের মঞ্চকে ব্যবহার করে অপ্রয়োজনীয় প্রশ্ন উত্থাপন করে তারা। এভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান। সেই দেশে শিশুদের বিরুদ্ধে নৃশংসতা এবং সীমান্ত সন্ত্রাস থেকে নজর ঘোরাতেই পাকিস্তান এই ধরনের প্রচারের আশ্রয় নেয়।' (AFP)

3/5
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 'শিশু ও সশস্ত্র সংঘাত' বিষয়ে আলোচনার সময় পাকিস্তানের পোল খুলে দিল ভারত। এই আলোচনার সময় প্রথমে ভারতের নামে মিথ্যাচার ছড়িয়ে চাপ সৃষ্টির চেষ্টা করে পাকিস্তান। তবে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত পার্ভাথানেনি হরিশ পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছেন। সঙ্গে বিশ্বব্যাপী সংঘাত ও সন্ত্রাসবাদী হামলার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 12:01 PM

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 'শিশু ও সশস্ত্র সংঘাত' বিষয়ে আলোচনার সময় পাকিস্তানের পোল খুলে দিল ভারত। এই আলোচনার সময় প্রথমে ভারতের নামে মিথ্যাচার ছড়িয়ে চাপ সৃষ্টির চেষ্টা করে পাকিস্তান। তবে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত পার্ভাথানেনি হরিশ পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছেন। সঙ্গে বিশ্বব্যাপী সংঘাত ও সন্ত্রাসবাদী হামলার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। (REUTERS)

4/5
এই আলোচনা চলাকালীন ভারতীয় দূত বলেন, 'বর্তমান পরিস্থিতি শিশুদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের বিশ্বে বর্তমানে সংঘাত ও সন্ত্রাসী হামলা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এর শিকার হচ্ছে শিশুরা। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধ ২৫ শতাংশ বেড়েছে এবং যৌন সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে ৩৫ শতাংশ বেড়েছে।'  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 12:01 PM

এই আলোচনা চলাকালীন ভারতীয় দূত বলেন, 'বর্তমান পরিস্থিতি শিশুদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের বিশ্বে বর্তমানে সংঘাত ও সন্ত্রাসী হামলা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এর শিকার হচ্ছে শিশুরা। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধ ২৫ শতাংশ বেড়েছে এবং যৌন সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে ৩৫ শতাংশ বেড়েছে।' (AFP)

5/5
ভারতের বিবৃতিতে বলা হয়, 'নিজেদের দেশে সংঘটিত অপরাধ থেকে নজর ঘোরাতে এবং ভারতকে বদনাম করার জন্য পাকিস্তান এই প্ল্যাটফর্মের অপব্যবহার করার যে চেষ্টা করেছে আমরা তা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।' জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনের উল্লেখ করে ভারতীয় দূত বলেন, পাকিস্তানের অভ্যন্তরে শিশু অধিকারের গুরুতর ভাবে লঙ্ঘন করা হচ্ছে এবং এ ধরনের দেশের অন্যকে দোষারোপ করার কোনও নৈতিক অধিকার নেই।'  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 12:01 PM

ভারতের বিবৃতিতে বলা হয়, 'নিজেদের দেশে সংঘটিত অপরাধ থেকে নজর ঘোরাতে এবং ভারতকে বদনাম করার জন্য পাকিস্তান এই প্ল্যাটফর্মের অপব্যবহার করার যে চেষ্টা করেছে আমরা তা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।' জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনের উল্লেখ করে ভারতীয় দূত বলেন, পাকিস্তানের অভ্যন্তরে শিশু অধিকারের গুরুতর ভাবে লঙ্ঘন করা হচ্ছে এবং এ ধরনের দেশের অন্যকে দোষারোপ করার কোনও নৈতিক অধিকার নেই।' (AP)

Related Photos