IND vs ENG Test Latest Update: ‘আমাদের বোলাররা…’, পিচ নিয়ে স্টোকস কাঁদুনি গাইতেই পালটা ভারতের, খোঁচা ব্যাজবলকেও

দ্বিতীয় টেস্টে ভারতের হাতে চূর্ণ হয়ে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস দাবি করেছিলেন, যত ম্যাচটা এগিয়েছে, তত এজবাস্টনের পিচটা যেন উপমহাদেশের উইকেটে পরিণত হয়ে গিয়েছে। আর তা নিয়ে তৃতীয় টেস্টের আগে পালটা দিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। সেইসঙ্গে ব্যাজবলের বেলুনও ফাটালেন।

Published on: Jul 8, 2025 11:50 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
লর্ডসে তৃতীয় টেস্টের আগে সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার তো (এজবাস্টনের) উইকেটটা উপমহাদেশের (সম্ভবত ভারতের মতো উইকেট বোঝাতে চেয়েছিলেন) মতো মনে হয়নি। কারণ আমাদের বোলাররা যখন বল করছিল, তখন সবসময় বল ঘুরেছে। এমনকী দ্বিতীয় ইনিংসে ৪০ ওভারের পরেও বল ঘুরছিল। শেষদিনে বল কিছুটা স্পিন হচ্ছিল।’ (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 11:50 PM

লর্ডসে তৃতীয় টেস্টের আগে সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার তো (এজবাস্টনের) উইকেটটা উপমহাদেশের (সম্ভবত ভারতের মতো উইকেট বোঝাতে চেয়েছিলেন) মতো মনে হয়নি। কারণ আমাদের বোলাররা যখন বল করছিল, তখন সবসময় বল ঘুরেছে। এমনকী দ্বিতীয় ইনিংসে ৪০ ওভারের পরেও বল ঘুরছিল। শেষদিনে বল কিছুটা স্পিন হচ্ছিল।’ (ছবি সৌজন্যে পিটিআই)

2/5
সেই রেশ ধরেই তৃতীয় টেস্টের আগে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘দুটি ম্যাচেই আমরা ব্যাটিং ভালো করেছি। আমার মনে হয়, আমাদের খেলোয়াড়দের দক্ষতা এত বেশি যে ওরা যদি রানের জন্য নাও খেলে, তাহলেও ওভারপিছু চার রান করছে। আগ্রাসী ব্যাটিং তাহলে আর কাকে বলে? ৯০ ওভারে যখন আমরা ৩৬০ রান করছি, তখন সেটা আগ্রাসী ব্যাটিংই।’ (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 11:50 PM

সেই রেশ ধরেই তৃতীয় টেস্টের আগে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘দুটি ম্যাচেই আমরা ব্যাটিং ভালো করেছি। আমার মনে হয়, আমাদের খেলোয়াড়দের দক্ষতা এত বেশি যে ওরা যদি রানের জন্য নাও খেলে, তাহলেও ওভারপিছু চার রান করছে। আগ্রাসী ব্যাটিং তাহলে আর কাকে বলে? ৯০ ওভারে যখন আমরা ৩৬০ রান করছি, তখন সেটা আগ্রাসী ব্যাটিংই।’ (ছবি সৌজন্যে পিটিআই)

3/5
সেইসঙ্গে এজবাস্টনের পিচ এবং ইংরেজদের কৌশল কাটাছেঁড়া করে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘কিন্তু যখন ঘাস রেখে এত শক্ত উইকেট তৈরি করা হবে, তাতে এত ক্ষতচিহ্ন থাকবে না। কিন্তু ফুটমার্কস তো থাকবেই। ওই ফুটমার্কস থেকে যে বল ঘুরবে….যেটা শেষদিনের রবীন্দ্রের (জাদেজা) ক্ষেত্রে হচ্ছিল। সার্বিকভাবে ওরা ব্যাটিংয়ের উপযোগী শক্ত উইকেট বানানোর চেষ্টা করেছিল বলে মনে হচ্ছে।’ (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 11:50 PM

সেইসঙ্গে এজবাস্টনের পিচ এবং ইংরেজদের কৌশল কাটাছেঁড়া করে ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘কিন্তু যখন ঘাস রেখে এত শক্ত উইকেট তৈরি করা হবে, তাতে এত ক্ষতচিহ্ন থাকবে না। কিন্তু ফুটমার্কস তো থাকবেই। ওই ফুটমার্কস থেকে যে বল ঘুরবে….যেটা শেষদিনের রবীন্দ্রের (জাদেজা) ক্ষেত্রে হচ্ছিল। সার্বিকভাবে ওরা ব্যাটিংয়ের উপযোগী শক্ত উইকেট বানানোর চেষ্টা করেছিল বলে মনে হচ্ছে।’ (ছবি সৌজন্যে পিটিআই)

4/5
ভারতের ব্যাটিং কোচ আরও বলেন, ‘(আমাদের খেলোয়াড়দের) মানসিকতটা হল যে আমরা (শুধু) বাউন্ডারি মারার চেষ্টা করব না। ওদের দক্ষতা এতটাই বেশি যে বলের গুণ বিচার করে খেলেও অতটাই রান করছে। যখন অযাচিত শট খেলবে না, তখন দীর্ঘক্ষণ তো ক্রিজে টিকবেই।’ উল্লেখ্য, এখনও পর্যন্ত দুটি টেস্টে ইংল্যান্ডের থেকে বেশিক্ষণ ব্যাট করেছে ভারত। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 11:50 PM

ভারতের ব্যাটিং কোচ আরও বলেন, ‘(আমাদের খেলোয়াড়দের) মানসিকতটা হল যে আমরা (শুধু) বাউন্ডারি মারার চেষ্টা করব না। ওদের দক্ষতা এতটাই বেশি যে বলের গুণ বিচার করে খেলেও অতটাই রান করছে। যখন অযাচিত শট খেলবে না, তখন দীর্ঘক্ষণ তো ক্রিজে টিকবেই।’ উল্লেখ্য, এখনও পর্যন্ত দুটি টেস্টে ইংল্যান্ডের থেকে বেশিক্ষণ ব্যাট করেছে ভারত। (ছবি সৌজন্যে পিটিআই)

5/5
শুধু তাই নয়, ব্যাজবল নিয়েও কিছুটা খোঁচা দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ। ইংরেজরা পিটিয়ে খেলছেন, নয়া ধাঁচে টেস্ট খেলছেন বলে দীর্ঘদিন ধরেই যথেষ্ট হইচই চলছে। অথচ এবার ইংল্যান্ডে ভারত যথেষ্ট ভালো রানরেট বজায় রেখে রান করেছে ভারত। লিডসে প্রথম ইনিংসে ভারতের রানরেট ছিল ৪.১৬। ইংরেজদের ছিল ৪.৬১। দ্বিতীয় ইনিংসে ভারতের ছিল ৩.৭৯ । ইংরেজদের ছিল ৪.৫। আর এজবাস্টনে ভারতের দুই ইনিংসে রানরেট ছিল ৩.৮৮ এবং ৫.১৪। আর ইংরেজদের ছিল ৪.৫ এবং ৩.৯৭। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 8, 2025 11:50 PM

শুধু তাই নয়, ব্যাজবল নিয়েও কিছুটা খোঁচা দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ। ইংরেজরা পিটিয়ে খেলছেন, নয়া ধাঁচে টেস্ট খেলছেন বলে দীর্ঘদিন ধরেই যথেষ্ট হইচই চলছে। অথচ এবার ইংল্যান্ডে ভারত যথেষ্ট ভালো রানরেট বজায় রেখে রান করেছে ভারত। লিডসে প্রথম ইনিংসে ভারতের রানরেট ছিল ৪.১৬। ইংরেজদের ছিল ৪.৬১। দ্বিতীয় ইনিংসে ভারতের ছিল ৩.৭৯ । ইংরেজদের ছিল ৪.৫। আর এজবাস্টনে ভারতের দুই ইনিংসে রানরেট ছিল ৩.৮৮ এবং ৫.১৪। আর ইংরেজদের ছিল ৪.৫ এবং ৩.৯৭। (ছবি সৌজন্যে পিটিআই)

Related Photos