IND U19 vs ENG U19 Series Update: প্রথমবার ১০০-র নীচে নামল বৈভবের স্ট্রাইক রেট, সিরিজে ৩৫৫ রান করে পিষলেন ইংরেজদের

পাঁচ ম্যাচের সিরিজে প্রথমবার বৈভব সূর্যবংশীর স্ট্রাইক রেট ১০০-র নীচে নামল। তবে সার্বিকভাবে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলকে ধ্বংস করে দিলেন বৈভব। সিরিজও জিতে নিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজে বৈভব মোট কত রান করলেন?

Published on: Jul 7, 2025 11:59 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
নিয়মরক্ষার ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে সাত উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে নয় উইকেটে মাত্র ২১০ রান তোলে ভারত। জবাবে ১৮.৫ ওভার (১১৩ বল) বাকি থাকতেই জিতে যান ইংরেজরা। তবে তাতে ভারতের সিরিজ জয় আটকায়নি। কারণ আগের ম্যাচটা জিতেই নিজেদের পকেটে সিরিজ পুরে নিয়েছিল ভারত। শেষপর্যন্ত সিরিজের ফল হল ৩-২। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 11:59 PM

নিয়মরক্ষার ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে সাত উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে নয় উইকেটে মাত্র ২১০ রান তোলে ভারত। জবাবে ১৮.৫ ওভার (১১৩ বল) বাকি থাকতেই জিতে যান ইংরেজরা। তবে তাতে ভারতের সিরিজ জয় আটকায়নি। কারণ আগের ম্যাচটা জিতেই নিজেদের পকেটে সিরিজ পুরে নিয়েছিল ভারত। শেষপর্যন্ত সিরিজের ফল হল ৩-২। (ছবি সৌজন্যে রয়টার্স)

2/5
আর পাঁচ ম্যাচের সিরিজে ভারতের সবথেকে বড় স্টার হলেন বৈভব সূর্যবংশী। সোমবার ৪২ বলে ৩৩ রান করেন। এই সিরিজে প্রথমবার কোনও ম্যাচে বৈভবের স্ট্রাইক রেট ১০০-র নীচে থাকল। সবমিলিয়ে পাঁচটি ম্যাচে ৩৫৫ রান করেছেন। খেলেছেন মোট ২০৪টি বল। অর্থাৎ স্ট্রাইক রেট হল প্রায় ১৪৮। চতুর্থ ম্যাচ পর্যন্ত স্ট্রাইক রেট ২০০-র কাছাকাছি ছিল। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 11:59 PM

আর পাঁচ ম্যাচের সিরিজে ভারতের সবথেকে বড় স্টার হলেন বৈভব সূর্যবংশী। সোমবার ৪২ বলে ৩৩ রান করেন। এই সিরিজে প্রথমবার কোনও ম্যাচে বৈভবের স্ট্রাইক রেট ১০০-র নীচে থাকল। সবমিলিয়ে পাঁচটি ম্যাচে ৩৫৫ রান করেছেন। খেলেছেন মোট ২০৪টি বল। অর্থাৎ স্ট্রাইক রেট হল প্রায় ১৪৮। চতুর্থ ম্যাচ পর্যন্ত স্ট্রাইক রেট ২০০-র কাছাকাছি ছিল। (ছবি সৌজন্যে রয়টার্স)

3/5
প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ রান করেন। মারেন তিনটি চার এবং পাঁচটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫২.৬৩। দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৫৪ রান করেন। পাঁচটি চার এবং তিনটি ছক্কা মারেন। স্ট্রাইট রেট ছিল ১৩২.৩৫। সিরিজের তৃতীয় ম্যাচে বৈভবের ব্যাট থেকে আসে ৩১ বলে ৮৬ রানের ইনিংস। ছ'টি চার মারেন। হাঁকান ন'টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৭৭.৪১। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 11:59 PM

প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ রান করেন। মারেন তিনটি চার এবং পাঁচটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫২.৬৩। দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৫৪ রান করেন। পাঁচটি চার এবং তিনটি ছক্কা মারেন। স্ট্রাইট রেট ছিল ১৩২.৩৫। সিরিজের তৃতীয় ম্যাচে বৈভবের ব্যাট থেকে আসে ৩১ বলে ৮৬ রানের ইনিংস। ছ'টি চার মারেন। হাঁকান ন'টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৭৭.৪১। (ছবি সৌজন্যে রয়টার্স)

4/5
বৈভব সিরিজের সেরা ইনিংসটা খেলেন চতুর্থ ম্যাচে। ৭৮ বলে ১৪৩ রানের বিধ্বংসী খেলেন রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার। মোট ১৩টি চার এবং ১০টি ছক্কা মারেন। অনূর্ধ্ব-১৯ এবং যুব একদিনের ম্যাচে দ্রুততম শতরানের নজির গড়েন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও ভেঙে দেন। তবে পঞ্চম ম্যাচে সেভাবে হাত খোলার সুযোগ পাননি বৈভব। তিনটি চার এবং দুটি ছক্কা মারেন। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 11:59 PM

বৈভব সিরিজের সেরা ইনিংসটা খেলেন চতুর্থ ম্যাচে। ৭৮ বলে ১৪৩ রানের বিধ্বংসী খেলেন রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার। মোট ১৩টি চার এবং ১০টি ছক্কা মারেন। অনূর্ধ্ব-১৯ এবং যুব একদিনের ম্যাচে দ্রুততম শতরানের নজির গড়েন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও ভেঙে দেন। তবে পঞ্চম ম্যাচে সেভাবে হাত খোলার সুযোগ পাননি বৈভব। তিনটি চার এবং দুটি ছক্কা মারেন। (ছবি সৌজন্যে রয়টার্স)

5/5
পঞ্চম একদিনের ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন আরএস অম্বরীশ। তাছাড়া রাহুল কুমার এবং হরবংশ পাঙ্গালিয়া করেন ২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ভারতকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি ইংল্যান্ড। ৫৩ বলে ৬৬ রান করেন বিজে ডাউকিনস। ৭৬ বলে অপরাজিত ৮২ রান করেন বেন মায়েস। ৩৭ বলে অপরাজিত ৪৯ রান করেন থমাস রিউ। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 11:59 PM

পঞ্চম একদিনের ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন আরএস অম্বরীশ। তাছাড়া রাহুল কুমার এবং হরবংশ পাঙ্গালিয়া করেন ২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ভারতকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি ইংল্যান্ড। ৫৩ বলে ৬৬ রান করেন বিজে ডাউকিনস। ৭৬ বলে অপরাজিত ৮২ রান করেন বেন মায়েস। ৩৭ বলে অপরাজিত ৪৯ রান করেন থমাস রিউ। (ছবি সৌজন্যে রয়টার্স)

Related Photos