India-USA Trade Tariff Talks Latest Update: আমেরিকার কাছে কোনও ভাবেই মাথা নত করবে না ভারত, কঠোর অবস্থান মোদী সরকারের

মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি আমেরিকান দল ৪ জুন দিল্লিতে পৌঁছেছে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে। সেই দলের চোখে চোখ রেখেই ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে শুল্ক ইস্যুতে।

Published on: Jun 8, 2025 8:32 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনায় ১০% বেসলাইন আমদানি শুল্কের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে জানা গেল। গত ২ এপ্রিল সব দেশের পণ্য আমদানির ওপর এই শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এখন ভারত চায় যুক্তরাষ্ট্র এই শুল্ক পুরোপুরি প্রত্যাহার করুক। সরকারি সূত্র জানিয়েছে, ভারতীয় আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা ব্রিটিশ মডেল গ্রহণের পক্ষে নন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি সত্ত্বেও ব্রিটিশ পণ্যের উপর বেসলাইন শুল্ক অব্যাহত রয়েছে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 8:32 AM

ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনায় ১০% বেসলাইন আমদানি শুল্কের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে জানা গেল। গত ২ এপ্রিল সব দেশের পণ্য আমদানির ওপর এই শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এখন ভারত চায় যুক্তরাষ্ট্র এই শুল্ক পুরোপুরি প্রত্যাহার করুক। সরকারি সূত্র জানিয়েছে, ভারতীয় আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছেন যে তারা ব্রিটিশ মডেল গ্রহণের পক্ষে নন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি সত্ত্বেও ব্রিটিশ পণ্যের উপর বেসলাইন শুল্ক অব্যাহত রয়েছে।

2/6
বাণিজ্য চুক্তি আলোচনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ভারত ৯ জুলাই থেকে প্রস্তাবিত ১০ শতাংশ বেসলাইন ফি এবং অতিরিক্ত ১৬ শতাংশ ফি পুরোপুরি প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। তিনি বলেছেন, এটা যদি না হয়, তবে ভারতেরও একই এবং আনুপাতিক শুল্ক বজায় রাখার অধিকার থাকবে।'   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 8:32 AM

বাণিজ্য চুক্তি আলোচনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ভারত ৯ জুলাই থেকে প্রস্তাবিত ১০ শতাংশ বেসলাইন ফি এবং অতিরিক্ত ১৬ শতাংশ ফি পুরোপুরি প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। তিনি বলেছেন, এটা যদি না হয়, তবে ভারতেরও একই এবং আনুপাতিক শুল্ক বজায় রাখার অধিকার থাকবে।'

3/6
২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলার করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ১৩ ফেব্রুয়ারি 'মিশন-৫০০' নিয়ে যৌথ বিবৃতি জারি করেছিলেন। তবে মোদী মার্কিন সফরে থাকাকালীনই শুল্ক আরোপ নিয়েও বড় ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প শুল্ক ইস্যুতে বারবারই ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাবি করছেন, ভারত সবচেয়ে বেশি শুল্ক চাপায় অন্য দেশের পণ্যে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 8:32 AM

২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলার করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ১৩ ফেব্রুয়ারি 'মিশন-৫০০' নিয়ে যৌথ বিবৃতি জারি করেছিলেন। তবে মোদী মার্কিন সফরে থাকাকালীনই শুল্ক আরোপ নিয়েও বড় ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ট্রাম্প শুল্ক ইস্যুতে বারবারই ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাবি করছেন, ভারত সবচেয়ে বেশি শুল্ক চাপায় অন্য দেশের পণ্যে।

4/6
এদিকে বাণিজ্য আলোচনায় যুক্ত অপর এক কর্মকর্তা ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, 'ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক' একটি চুক্তিই দীর্ঘমেয়াদে টিকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং ভারত দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি। তাই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হতে হবে ন্যায্য, ন্যায়সঙ্গত ও জনগণের কাছে গ্রহণযোগ্য। ভারত বিশ্বাস করে, দুই দেশের বাণিজ্য স্বার্থ একে অপরের পরিপূরক, প্রতিযোগিতামূলক নয়। অতএব, ভারত আমেরিকান পণ্যগুলিতে বৃহত্তর বাজারে প্রবেশাধিকার দিতে প্রস্তুত, যদি মার্কিন যুক্তরাষ্ট্রও একই মনোভাব নিয়ে প্রতিক্রিয়া জানায়।'   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 8:32 AM

এদিকে বাণিজ্য আলোচনায় যুক্ত অপর এক কর্মকর্তা ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, 'ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক' একটি চুক্তিই দীর্ঘমেয়াদে টিকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং ভারত দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি। তাই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হতে হবে ন্যায্য, ন্যায়সঙ্গত ও জনগণের কাছে গ্রহণযোগ্য। ভারত বিশ্বাস করে, দুই দেশের বাণিজ্য স্বার্থ একে অপরের পরিপূরক, প্রতিযোগিতামূলক নয়। অতএব, ভারত আমেরিকান পণ্যগুলিতে বৃহত্তর বাজারে প্রবেশাধিকার দিতে প্রস্তুত, যদি মার্কিন যুক্তরাষ্ট্রও একই মনোভাব নিয়ে প্রতিক্রিয়া জানায়।'

5/6
মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি আমেরিকান দল ৪ জুন দিল্লিতে পৌঁছেছে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে। এ নিয়ে পঞ্চমবারের মতো দুই দেশের আলোচকরা মুখোমুখি আলোচনায় বসলেন। আগে এই সফর দুই দিনের হওয়ার কথা থাকলেও এখন তা চলবে ১০ জুন পর্যন্ত। এই দফার আলোচনায় শুল্কসহ অনেক গুরুতর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর পরের রাউন্ড হবে আমেরিকায়।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 8:32 AM

মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি আমেরিকান দল ৪ জুন দিল্লিতে পৌঁছেছে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে। এ নিয়ে পঞ্চমবারের মতো দুই দেশের আলোচকরা মুখোমুখি আলোচনায় বসলেন। আগে এই সফর দুই দিনের হওয়ার কথা থাকলেও এখন তা চলবে ১০ জুন পর্যন্ত। এই দফার আলোচনায় শুল্কসহ অনেক গুরুতর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর পরের রাউন্ড হবে আমেরিকায়।

6/6
এদিকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের চড়া আমদানি শুল্ক আরোপের বিরোধিতায় বিশ্ব বাণিজ্য সংস্থায় গত ৯ মে ভারত নোটিশ জারি করেছিল। সেই নোটিশ প্রত্যাখ্যান করেছে আমেরিকা। এরই মাঝে দিল্লিতে দুই পক্ষের আলোচনাও চলছে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থায় করা অভিযোগ প্রত্যাহার করেনি ভারত।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 8, 2025 8:32 AM

এদিকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের চড়া আমদানি শুল্ক আরোপের বিরোধিতায় বিশ্ব বাণিজ্য সংস্থায় গত ৯ মে ভারত নোটিশ জারি করেছিল। সেই নোটিশ প্রত্যাখ্যান করেছে আমেরিকা। এরই মাঝে দিল্লিতে দুই পক্ষের আলোচনাও চলছে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থায় করা অভিযোগ প্রত্যাহার করেনি ভারত।

Related Photos