India Vs Eng 2nd Test:ইনিংস ঘোষণার সময় বিতর্কে গিলের পোশাক! আইনি বিপাক কি ডেকে আনতে পারে BCCIর জন্য?নেটপাড়ায় চর্চা শুরু

নেটপাড়ায় চর্চা শুরু হয়েছে, এজবাস্টন ম্যাচের দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের 'ইনিংস ডিক্লেয়ার' করার সময় পরে থাকা পোশাক ঘিরে। কেন? কী ঘটেছে?

Published on: Jul 6, 2025 5:41 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
এজবাস্টনে ইংল্যান্ডকে কার্যত ধরাশায়ী করে রানের পাহাড় গড়েছেন শুভমনরা। একা অধিনায়ক শুভমন গিলই প্রথম ইনিংসে ঝকঝকে দ্বিশতরান ও পরের ইনিংসের শতরানের রাজকীয় ইনিংস খেলে বিরাট কোহলির কাছ থেকে ‘স্টার বয়’ তকমা পেয়ে গিয়েছেন! এদিকে, এই সবের মধ্যেই বিতর্কে গিলের পোশাক। এজবাস্টনে শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শেষে ‘ইনিংস ডিক্লেয়ার’ করার সময় শুভমন গিল যে পোশাক পরে তা করেছেন, সেই পোশাক বিতর্কের কেন্দ্রে। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 5:41 PM

এজবাস্টনে ইংল্যান্ডকে কার্যত ধরাশায়ী করে রানের পাহাড় গড়েছেন শুভমনরা। একা অধিনায়ক শুভমন গিলই প্রথম ইনিংসে ঝকঝকে দ্বিশতরান ও পরের ইনিংসের শতরানের রাজকীয় ইনিংস খেলে বিরাট কোহলির কাছ থেকে ‘স্টার বয়’ তকমা পেয়ে গিয়েছেন! এদিকে, এই সবের মধ্যেই বিতর্কে গিলের পোশাক। এজবাস্টনে শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শেষে ‘ইনিংস ডিক্লেয়ার’ করার সময় শুভমন গিল যে পোশাক পরে তা করেছেন, সেই পোশাক বিতর্কের কেন্দ্রে।

2/4
শুভমনের পোশাক ইস্যুতে বিতর্ক নিয়ে সরগরম নেটপাড়া! উল্লেখ্য, শুভমনকে শনিবার, ইনিংস ঘোষণা করার সময় এক কালো ভেস্টে দেখা যায়। যে পোশাকে সুস্পষ্টভাবে ‘নাইক’ সংস্থার লোগো ছিল। এদিতে, ‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’ (BCCI)র সঙ্গে ২০২৮ পর্যন্ত ‘অ্যাডিডাস’ সংস্থার চুক্তি রয়েছে। যে সংস্থাকে বাজারে ‘নাইক’-র প্রতিযোগি বলে ধরা হয়। আর তার জেরেই শুভমনের পোশাকে 'নাইক'র লোগো ঘিরে তুঙ্গে বিতর্ক নেটপাড়ায়। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 5:41 PM

শুভমনের পোশাক ইস্যুতে বিতর্ক নিয়ে সরগরম নেটপাড়া! উল্লেখ্য, শুভমনকে শনিবার, ইনিংস ঘোষণা করার সময় এক কালো ভেস্টে দেখা যায়। যে পোশাকে সুস্পষ্টভাবে ‘নাইক’ সংস্থার লোগো ছিল। এদিতে, ‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’ (BCCI)র সঙ্গে ২০২৮ পর্যন্ত ‘অ্যাডিডাস’ সংস্থার চুক্তি রয়েছে। যে সংস্থাকে বাজারে ‘নাইক’-র প্রতিযোগি বলে ধরা হয়। আর তার জেরেই শুভমনের পোশাকে 'নাইক'র লোগো ঘিরে তুঙ্গে বিতর্ক নেটপাড়ায়।

3/4
রিপোর্ট বলছে, জার্মান সংস্থা ‘অ্যাডিডাস’র সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত বিসিসিআই-র চুক্তি রয়েছে যে, সবরকমের ফরম্যাটে মহিলা, পুরুষ যুব দলের কিট তৈরির সত্ত্বের। সেই জায়গা থেকে ফ্যানদের প্রশ্ন, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৮৩ তম ওভারে ড্রেসিং রুম থেকে যে কালো ভেস্ট পরে শুভমন ইনিংস ঘোষণা করেছেন, তা কি বিপাকে ফেলতে পারে বিসিসিআইকে? expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 5:41 PM

রিপোর্ট বলছে, জার্মান সংস্থা ‘অ্যাডিডাস’র সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত বিসিসিআই-র চুক্তি রয়েছে যে, সবরকমের ফরম্যাটে মহিলা, পুরুষ যুব দলের কিট তৈরির সত্ত্বের। সেই জায়গা থেকে ফ্যানদের প্রশ্ন, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৮৩ তম ওভারে ড্রেসিং রুম থেকে যে কালো ভেস্ট পরে শুভমন ইনিংস ঘোষণা করেছেন, তা কি বিপাকে ফেলতে পারে বিসিসিআইকে?

4/4
বিসিসিআই-এর অ্যাডিডাস অংশীদারিত্ব শুরু হয় ২০২৩ সালের জুন মাসে, যখন ভারতীয় দল তাদের নতুন অ্যাডিডাস কিট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় আত্মপ্রকাশ করে। জানা গিয়েছে, প্রতি ম্যাচে এই চুক্তির মূল্য ৭৫ লক্ষ টাকা, যার মোট মূল্য আনুমানিক ২৫০ থেকে ৩০০ কোটি টাকার মধ্যে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 5:41 PM

বিসিসিআই-এর অ্যাডিডাস অংশীদারিত্ব শুরু হয় ২০২৩ সালের জুন মাসে, যখন ভারতীয় দল তাদের নতুন অ্যাডিডাস কিট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় আত্মপ্রকাশ করে। জানা গিয়েছে, প্রতি ম্যাচে এই চুক্তির মূল্য ৭৫ লক্ষ টাকা, যার মোট মূল্য আনুমানিক ২৫০ থেকে ৩০০ কোটি টাকার মধ্যে।

Related Photos