IND vs ENG 1st Test Live Streaming: স্টার স্পোর্টসে নয়, শুক্রবার থেকে কোন চ্যানেলে দেখবেন ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট?
India vs England 1st Test Live Streaming: কবে-কোথায়-কখন অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ? দু'দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে কারা? কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখবেন খেলা?
1 / 4
Published on Jun 19, 2025 04:27 pm IST
ভারত বনাম ইংল্যান্ড ডব্লিউটিসি ২০২৫-২৭ চক্রের অন্তর্গত টেস্ট সিরিজ ভারতে সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সিরিজের প্রথম ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস-১, সোনি স্পোর্টস-৫, সোনি স্পোর্টস-৩ হিন্দি ও সোনি স্পোর্টস-৪ তামিল ও তেলেগু চ্যানেলে। ম্যাচটির লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। ছবি- বিসিসিআই।
2 / 4
Published on Jun 19, 2025 04:27 pm IST
অল্পের জন্য ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে ওঠা হয়নি ভারতীয় দলের। এবার টিম ইন্ডিয়া শুরু করছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অভিযান। শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি অ্যাওয়ে টেস্টে মাঠে নামছে ভারত। আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম ইংল্যান্ড হাই-ভোল্টেজ সিরিজের প্রথম টেস্ট কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে। ছবি- বিসিসিআই।
3 / 4
Published on Jun 19, 2025 04:27 pm IST
ভারত বনাম ইংল্যান্ড ৫ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন অর্থাৎ শুক্রবার। এই ম্যাচটি খেলা হবে লিডসের হেডিংলেতে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ৩টের সময়। ছবি- রয়টার্স।
4 / 4
Published on Jun 19, 2025 04:27 pm IST
E-Paper

