IND vs ENG 2nd Test Live Streaming: এজবাস্টনে আজ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই গিলদের, কোন চ্যানেলে দেখবেন দ্বিতীয় টেস্ট?
IND vs ENG 2nd Test Live Streaming: কবে-কোথায়-কখন অনুষ্ঠিত হবে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ? দু'দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে কারা? কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখবেন খেলা?
1 / 4
Published on Jul 02, 2025 10:27 am IST
মুখোমুখি সাক্ষাতের ইতিহাস- ভারত ও ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে মোট ১৩৭টি ম্যাচে সম্মুখসমরে নামে। ৫২টি টেস্ট জিতেছে ইংল্যান্ড। ৩৫টি ম্যাচ জিতেছে ভারত। দু'দলের ৫০টি টেস্ট ড্র হয়। সুতরাং, দু'দলের মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি ব্রিটিশদের দিকে। ছবি- এপি।
2 / 4
Published on Jul 02, 2025 10:27 am IST
লিডসের প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। এবার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। দ্বিতীয় টেস্ট হারলে যে গিলদের পক্ষে ৫ ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানো নিতান্ত কঠিন হয়ে দাঁড়াবে, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম ইংল্যান্ড হাই-ভোল্টেজ সিরিজের দ্বিতীয় টেস্ট কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে। ছবি- রয়টার্স।
3 / 4
Published on Jul 02, 2025 10:27 am IST
ভারত বনাম ইংল্যান্ড ডব্লিউটিসি ২০২৫-২৭ চক্রের অন্তর্গত টেস্ট সিরিজ ভারতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস-১, সোনি স্পোর্টস-৫, সোনি স্পোর্টস-৩ হিন্দি ও সোনি স্পোর্টস-৪ তামিল ও তেলেগু চ্যানেলে। ম্যাচটির লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। ছবি- রয়টার্স।
4 / 4
Published on Jul 02, 2025 10:27 am IST
E-Paper

