India Vs Eng WT20I: দ্বিতীয় ম্যাচেও ইংরেজদের হারিয়ে ভূত বানালেন হরমনরা, ম্যাচ সেরা অমনজ্যোৎ, কেমন খেললেন বাংলার রিচা?

সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ইংরেজদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ভারত চটজলদি উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৮১ রান করে। হরমনদের ১৮১ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান তুলতে পারে ইংল্যান্ড দল। অনায়াসে ম্যাচ জেতেন হরমনরা।

Updated on: Jul 2, 2025 7:09 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় মেয়েরা। সিরিজটি চলছে ইংল্যান্ডেরই মাটিতে। শুভমনের দল আজ সেখানে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। তার আগেই হরমনরা টি২০-তে জিতে ব্রিটিশ ভূমে তেরঙ্গা উঁচু করলেন।   (Action Images via Reuters)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:09 AM

ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় মেয়েরা। সিরিজটি চলছে ইংল্যান্ডেরই মাটিতে। শুভমনের দল আজ সেখানে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। তার আগেই হরমনরা টি২০-তে জিতে ব্রিটিশ ভূমে তেরঙ্গা উঁচু করলেন। (Action Images via Reuters)

2/5
এই নিয়ে ইংরেজদের মাটিতে টানা দ্বিতীয় টি২০ ম্যাচ জিতল ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে ছিলেন না অধিনায়ক হরমনপ্রীত কউর। দ্বিতীয় ম্যাচে তিনি ফিরলেও তাঁর ব্যাট চুপচাপই ছিল। এদিকে গত মযাচে সেঞ্চুরি করা ওপেনার স্মৃতি মন্ধনাও এদিন বিফল। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান জেমাইমা রডরিগেজ ও তরুণ ব্যাটসম্যান অমনজ্যোৎ কউর দলকে ট্র্যাকে ফেরান। প্রথমে ব্যাট করতে নেমে ভারত চটজলদি উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৮১ রান করে। ইনিংসের শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেন বাংলার রিচা ঘোষও।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:09 AM

এই নিয়ে ইংরেজদের মাটিতে টানা দ্বিতীয় টি২০ ম্যাচ জিতল ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে ছিলেন না অধিনায়ক হরমনপ্রীত কউর। দ্বিতীয় ম্যাচে তিনি ফিরলেও তাঁর ব্যাট চুপচাপই ছিল। এদিকে গত মযাচে সেঞ্চুরি করা ওপেনার স্মৃতি মন্ধনাও এদিন বিফল। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান জেমাইমা রডরিগেজ ও তরুণ ব্যাটসম্যান অমনজ্যোৎ কউর দলকে ট্র্যাকে ফেরান। প্রথমে ব্যাট করতে নেমে ভারত চটজলদি উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৮১ রান করে। ইনিংসের শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেন বাংলার রিচা ঘোষও। (HT_PRINT)

3/5
ভারতের মহিলা দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করে স্কোর করেন অমনজ্যোৎ কউর এবং জেমাইমা রডরিগেজ। এবং শেষের দিকে নেমে মাত্র ২০ বলে ৩২ রান করেন রিচা ঘোষ। এদিকে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংরেজরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান তুলতে সক্ষম হন। ভারতের হয়ে বল হাতে উইকেট নেন অমনজ্যোৎ, দীপ্তি শর্মা, শ্রী চরণীরা। এদিকে রানআউট হয় তিনটি। শেষমেষ ভারত ২৪ রানে ম্যাচটি জিতে যায়।    (Action Images via Reuters)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:09 AM

ভারতের মহিলা দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করে স্কোর করেন অমনজ্যোৎ কউর এবং জেমাইমা রডরিগেজ। এবং শেষের দিকে নেমে মাত্র ২০ বলে ৩২ রান করেন রিচা ঘোষ। এদিকে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংরেজরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান তুলতে সক্ষম হন। ভারতের হয়ে বল হাতে উইকেট নেন অমনজ্যোৎ, দীপ্তি শর্মা, শ্রী চরণীরা। এদিকে রানআউট হয় তিনটি। শেষমেষ ভারত ২৪ রানে ম্যাচটি জিতে যায়। (Action Images via Reuters)

4/5
গতকাল ব্যাট করতে নেমেই ভারত ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এর পরে জেমাইমা রডরিগেজ এবং আমানজ্যোৎ কউরের মধ্যে একটি বড় পার্টনারশিপ হয়েছিল। জেমাইমা ৪১ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন এবং অমনজ্যোৎ কউর ৯টি চারের সাহায্যে ৪০ বলে ৬৩ রান করেন। ২০ বলে ৬টি ৪ মেরে ৩২ রান করেন রিচা ঘোষ। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানে পৌঁছে যায় দলটি।   (Action Images via Reuters)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:09 AM

গতকাল ব্যাট করতে নেমেই ভারত ৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এর পরে জেমাইমা রডরিগেজ এবং আমানজ্যোৎ কউরের মধ্যে একটি বড় পার্টনারশিপ হয়েছিল। জেমাইমা ৪১ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন এবং অমনজ্যোৎ কউর ৯টি চারের সাহায্যে ৪০ বলে ৬৩ রান করেন। ২০ বলে ৬টি ৪ মেরে ৩২ রান করেন রিচা ঘোষ। এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানে পৌঁছে যায় দলটি। (Action Images via Reuters)

5/5
হরমনদের ১৮১ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান তুলতে পারে ইংল্যান্ড দল। ২৪ রানের ব্যবধানে ম্যাচ হেরে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। ইংরেজদের হয়ে ট্যাম বিউমন্ট ৩৫ বলে ৫৪ ও অ্যামি জোন্স ২৭ বলে ৩২ রান করেন। তবে ইংরেজদের অন্যান্য ব্যাটাররা ফ্লপ হন। ভারতের হয়ে চরণী ২টি এবং দীপ্তি শর্মা ও অমনজ্যোতৎ কউর ১টি করে উইকেট নেন। এই ম্যাচে শেরা খেলোয়াড় নির্বাচিত হন অমনজ্যোৎ কউর। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুলাই, শুক্রবার।  (Action Images via Reuters)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 2, 2025 7:09 AM

হরমনদের ১৮১ রানের জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান তুলতে পারে ইংল্যান্ড দল। ২৪ রানের ব্যবধানে ম্যাচ হেরে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। ইংরেজদের হয়ে ট্যাম বিউমন্ট ৩৫ বলে ৫৪ ও অ্যামি জোন্স ২৭ বলে ৩২ রান করেন। তবে ইংরেজদের অন্যান্য ব্যাটাররা ফ্লপ হন। ভারতের হয়ে চরণী ২টি এবং দীপ্তি শর্মা ও অমনজ্যোতৎ কউর ১টি করে উইকেট নেন। এই ম্যাচে শেরা খেলোয়াড় নির্বাচিত হন অমনজ্যোৎ কউর। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুলাই, শুক্রবার। (Action Images via Reuters)

Related Photos