IND vs BAN Series Latest Update: ইউনুসের আমলে বাংলাদেশে খেলতেই যাবে না ভারতীয় দল, পিছিয়ে গেল ODI ও T20I সিরিজ

মহম্মদ ইউনুসের আমলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বাংলাদেশে খেলতে পাঠাচ্ছে না ভারতীয় ক্রিকেেট বোর্ড (বিসিসিআই)। যে একদিনের ম্যাচের সিরিজ এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল, সেটা পিছিয়ে দেওয়া হল। কবে হবে সেই সিরিজ?

Published on: Jul 5, 2025 7:44 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে যাচ্ছে না ভারতীয় দল। চলতি বছরের অগস্ট এবং সেপ্টেম্বরে বাংলাদেশে গিয়ে ভারতীয় দলের তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে সরকারিভাবে জানানো হল যে সেই সিরিজ পিছিয়ে যাচ্ছে। একেবারে বাতিল করে দেওয়া হচ্ছে না। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Indian Cricket Team) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 7:44 PM

সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে যাচ্ছে না ভারতীয় দল। চলতি বছরের অগস্ট এবং সেপ্টেম্বরে বাংলাদেশে গিয়ে ভারতীয় দলের তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে সরকারিভাবে জানানো হল যে সেই সিরিজ পিছিয়ে যাচ্ছে। একেবারে বাতিল করে দেওয়া হচ্ছে না। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Indian Cricket Team)

2/5
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই চাইছে যে আগে বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়ে যাক। ক্ষমতা দখল করুক কোনও নির্বাচিত এবং স্থায়ী সরকার। সেই সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলে নেওয়ার পরেই বাংলাদেশে দল পাঠাতে চায় বিসিসিআই। সেজন্যই আপাতত ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের কথা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Indian Cricket Team) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 7:44 PM

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই চাইছে যে আগে বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়ে যাক। ক্ষমতা দখল করুক কোনও নির্বাচিত এবং স্থায়ী সরকার। সেই সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলে নেওয়ার পরেই বাংলাদেশে দল পাঠাতে চায় বিসিসিআই। সেজন্যই আপাতত ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের কথা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Indian Cricket Team)

3/5
সিরিজ পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে সরকারিভাবে সূচির কথা বলা হলেও আসলে নেপথ্যে অন্য বিষয় রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের মতে, ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে আপাতত পড়শি দেশে যাওয়ার ঝুঁকি নিচ্ছে না ভারতীয় দল। বাংলাদেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভারতীয় বোর্ড উদ্বিগ্ন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Indian Cricket Team) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 7:44 PM

সিরিজ পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে সরকারিভাবে সূচির কথা বলা হলেও আসলে নেপথ্যে অন্য বিষয় রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের মতে, ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে আপাতত পড়শি দেশে যাওয়ার ঝুঁকি নিচ্ছে না ভারতীয় দল। বাংলাদেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভারতীয় বোর্ড উদ্বিগ্ন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Indian Cricket Team)

4/5
বিসিসিআই তরফে জানানো হয়েছে, দু'দেশের সূচি মাথায় রেখে ভারতীয় এবং বাংলাদেশের বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। তারপরই সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু'দেশের বোর্ড। ২০২৬ সালের সেপ্টেম্বরে সেই সিরিজ হবে। পরবর্তীতে সিরিজের নয়া সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Indian Cricket Team) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 7:44 PM

বিসিসিআই তরফে জানানো হয়েছে, দু'দেশের সূচি মাথায় রেখে ভারতীয় এবং বাংলাদেশের বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। তারপরই সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু'দেশের বোর্ড। ২০২৬ সালের সেপ্টেম্বরে সেই সিরিজ হবে। পরবর্তীতে সিরিজের নয়া সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Indian Cricket Team)

5/5
এমনিতে আগামী বছর গোড়ার দিকে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা আছে। ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন। গত বছর অগস্ট থেকে বাংলাদেশের ক্ষমতা নিজেদের হাতে রেখে দিয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুসদের দাবি, ২০২৬ সালের ৩০ জুনের পরে একদিনও তাঁরা ক্ষমতায় থাকবেন না। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 7:44 PM

এমনিতে আগামী বছর গোড়ার দিকে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা আছে। ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন। গত বছর অগস্ট থেকে বাংলাদেশের ক্ষমতা নিজেদের হাতে রেখে দিয়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুসদের দাবি, ২০২৬ সালের ৩০ জুনের পরে একদিনও তাঁরা ক্ষমতায় থাকবেন না। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Related Photos