IAF Exercise near Pak Border: ইরান যুদ্ধে জড়াবে পাকিস্তান? জল্পনার মাঝেই এবার পদক্ষেপ করতে পারে ভারতীয় বায়ুসেনা

ইরানের বিরুদ্ধে হামলা করতে কি পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলি ব্যবহার করবে আমেরিকা? এই নিয়ে যখন জল্পনা চরমে, তখনই পাকিস্তানের সীমান্তের কাছে ভারতীয় বায়ুসেনা মহড়া করতে পারে বলে শোনা যাচ্ছে। এর জেরে জারি করা হয়েছে নোটাম।

Published on: Jun 19, 2025 11:13 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
পাকিস্তানের পশ্চিমে অবস্থিত ইরান। সেই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল। এদিকে আমেরিকাও এই যুদ্ধে জড়াতে পারে। আর তেমনটা হলে কি পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলি আমেরিকা ব্যবহার করবে? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এদিকে পাক সেনা প্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউজে ডেকে লাঞ্চ করিয়েছেন ট্রাম্প। এই আবহে সেই জল্পনা আরও বেড়েছে।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 11:13 AM

পাকিস্তানের পশ্চিমে অবস্থিত ইরান। সেই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল। এদিকে আমেরিকাও এই যুদ্ধে জড়াতে পারে। আর তেমনটা হলে কি পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলি আমেরিকা ব্যবহার করবে? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এদিকে পাক সেনা প্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউজে ডেকে লাঞ্চ করিয়েছেন ট্রাম্প। এই আবহে সেই জল্পনা আরও বেড়েছে। (AP)

2/4
এর আগে ১৮ এবং ১৯ জুন নোটাম জারির কথা জানা গিয়েছিল। এখন জানা যাচ্ছে, ২০ জুন এই মহড়া চালাতে পারে ভারতীয় বায়ুসেনায়। যখন বায়ুসেনার মহড়া চলবে, তখন ওই আকাশপথ ব্যবহার করতে পারবে না অন্য কোনও বিমান। রিপোর্ট অনুযায়ী, ভারত-পাকিস্তান সংঘাতের পর একাধিকবার এমন মহড়া দিয়েছে বায়ুসেনা। এর আগে রাজস্থান, জম্মু ও কাশ্মীরেও বায়ুসেনা মহড়া চালিয়েছে। এবার গুজরাটে সীমান্তের কাছেই বায়ুসেনা মহড়া চলতে পারে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 11:13 AM

এর আগে ১৮ এবং ১৯ জুন নোটাম জারির কথা জানা গিয়েছিল। এখন জানা যাচ্ছে, ২০ জুন এই মহড়া চালাতে পারে ভারতীয় বায়ুসেনায়। যখন বায়ুসেনার মহড়া চলবে, তখন ওই আকাশপথ ব্যবহার করতে পারবে না অন্য কোনও বিমান। রিপোর্ট অনুযায়ী, ভারত-পাকিস্তান সংঘাতের পর একাধিকবার এমন মহড়া দিয়েছে বায়ুসেনা। এর আগে রাজস্থান, জম্মু ও কাশ্মীরেও বায়ুসেনা মহড়া চালিয়েছে। এবার গুজরাটে সীমান্তের কাছেই বায়ুসেনা মহড়া চলতে পারে। (AFP)

3/4
এই সবের মাঝেই পাকিস্তানের পূর্বে ভারতের তরফ থেকে নোটাম জারি করা হয়েছে সীমান্ত অঞ্চলে। যা ঘিরেও চর্চা চলছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০ জুন গুজরাটে পাকিস্তান লাগোয়া এলাকায় নোটাম জারি করা হয়েছে। এই আবহে মনে করা হচ্ছে, ভারতীয় বায়ুসেনা সেখানে মহড়া চালাতে পারে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 11:13 AM

এই সবের মাঝেই পাকিস্তানের পূর্বে ভারতের তরফ থেকে নোটাম জারি করা হয়েছে সীমান্ত অঞ্চলে। যা ঘিরেও চর্চা চলছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০ জুন গুজরাটে পাকিস্তান লাগোয়া এলাকায় নোটাম জারি করা হয়েছে। এই আবহে মনে করা হচ্ছে, ভারতীয় বায়ুসেনা সেখানে মহড়া চালাতে পারে। (REUTERS)

4/4
জানা গিয়েছে, পশ্চিম গুজরাটে আরব সাগর লাগোয়া এলাকায় ৩২ হাজার ফুট উচ্চতা পর্যন্ত এলাকা জুড়ে নোটাম জারি করা হয়েছে। এদিকে যেই এলাকায় নোটাম জারি আছে, তার উত্তরসীমার থেকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সীমান্তের দক্ষিণতম বিন্দুর দূরত্ব ৬০ কিলোমিটারেরও কম বলে জানা গিয়েছে।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 11:13 AM

জানা গিয়েছে, পশ্চিম গুজরাটে আরব সাগর লাগোয়া এলাকায় ৩২ হাজার ফুট উচ্চতা পর্যন্ত এলাকা জুড়ে নোটাম জারি করা হয়েছে। এদিকে যেই এলাকায় নোটাম জারি আছে, তার উত্তরসীমার থেকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সীমান্তের দক্ষিণতম বিন্দুর দূরত্ব ৬০ কিলোমিটারেরও কম বলে জানা গিয়েছে। (AFP)

Related Photos