Akash Prime Air Defence System Update: পাককে চুনকালি মাখিয়েছে ‘ভাই’, চিনের কাছে ১৫০০০ ফুট উঁচুতে ‘টার্গেট’ ওড়াল ‘দাদা’
পাকিস্তানকে চুনকালি মাখিয়ে ভূত করেছিল ‘ভাই’। চিনেরও কম মুখ পোড়েনি। আর এবার চিনের কাছাকাছি জায়গায় ১৫,০০০ ফুট উচ্চতায় নিজের জাদু দেখাল ‘দাদা’। ভারতীয় সেনা এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তত্ত্বাবধানে সেটা হয়েছে।
Published on: Jul 16, 2025 9:27 PM IST
1/5

Published on Jul 16, 2025 9:27 PM
বুধবার লাদাখ সেক্টরে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের ট্রায়াল চালাল ভারতীয় সেনা। আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, সেনার এয়ার ডিফেন্স এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তত্ত্বাবধানে ১৫,০০০ ফুট উচ্চতায় ভারতের নিজস্ব এয়ার ডিফেন্সের যে পরীক্ষা চালানো হয়েছে, তাতে সাফল্য মিলেছে। (ফাইল ছবি, সৌজন্যে DRDO)
2/5

Published on Jul 16, 2025 9:27 PM
লাদাখ সেক্টরের ঠিক কোথায় সেই ট্রায়াল চালানো হয়েছে, তা অবশ্য স্পষ্টভাবে জানানো হয়নি। তবে কৌশলগতভাবে যে সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ লাদাখ সেক্টরের কাছেই হল প্রকৃত নিয়ন্ত্রণরেখা অর্থাৎ ভারত-চিন সীমান্ত। আর সেই সীমান্তের কাছাকাছি এলাকায় আকাশ প্রাইমের পরীক্ষা চালিয়ে ভারত যে চিনকে বার্তা দিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jul 16, 2025 9:27 PM
ভারতীয় সেনা সূত্রে খবর, ট্রায়ালের সময় প্রতিকূল পরিস্থিতিতে অত্যন্ত উঁচুতে দুটি ‘টার্গেটে’ একেবারে সরাসরি নিশানা করেছে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের ‘সারফেস টু এয়ার’ মিসাইল। যে দুট ‘টার্গেটে’ নিশানা করা হয়, সেগুলি অত্যন্ত দ্রুত ছুটছিল। তারপরও নিখুঁতভাবে নিশানা করেছে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/5

Published on Jul 16, 2025 9:27 PM
ইতিমধ্যে ভারতীয় সেনার হাতে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আছে। অপারেশন সিঁদুরের সময় চিনা এয়ারক্রাফট এবং তুরস্কের ড্রোন ব্যবহার করে পাকিস্তানি সেনা যে হামলা চালিয়েছে, তা রুখে দিয়েছিল আকাশ। একেবারে নিখুঁতভাবে নিশানা করেছিল। আর এখন যে আরও উন্নত এবং শক্তিশালী আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা চালানো হয়েছে, তা তৃতীয় এবং চতুর্থ রেজিমেন্ট তৈরি করবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/5

Published on Jul 16, 2025 9:27 PM
E-Paper

