Rafale: অপারেশন সিঁদুরে পাকিস্তানের রাফালে-দাবির পাল্টা..‘ব্যাকরণে’ হিসাব বুঝিয়ে ছাড়ল দিল্লি! কী বললেন প্রতিরক্ষা সচিব?
এক সাক্ষাৎকারে মুখ খুললেন ভারতের প্রতিরক্ষা সচিব আরকে সিং। রাফালে নিয়ে পাকিস্তানের দাবি সম্পর্কে কী বললেন?
Published on: Jul 7, 2025 7:02 PM IST
1/5

Published on Jul 7, 2025 7:02 PM
'অপারেশন সিঁদুর'-এ ভারতীয় সেনার রাফালে যুদ্ধ বিমান গুলি নামানোর দাবি ক্রমাগত করে যাচ্ছে পাকিস্তান। বিষয়টি নিয়ে চর্চার মাঝেই এবার ভারতের প্রতিরক্ষা সচিব আর কে সিং মুখ খুললেন। দিল্লি সাফ বার্তায় জানিয়ে দিল অপারেশন সিঁদুর ঘিরে পাকিস্তানের এই দাবি আদৌ সত্যি নয়। দিল্লির অবস্থান স্পষ্ট করে সিএনবিসি- টিভি ১৮ এর এক সাক্ষাৎকারে বক্তব্য রাখেন আর কে সিং। (PTI)
2/5

Published on Jul 7, 2025 7:02 PM
ওই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা সচিব কার্যত শব্দের ব্যাকরণ দিয়ে রাফালে ইস্যুতে পাকিস্তানের দাবিকে নস্যাৎ করে দেন। ‘ব্যাকরণ’ উল্লেখ করে দিল্লি জানিয়ে দিল, অপারেশন সিঁদুরে রাফালে নিয়ে পাকিস্তানের দাবি ভিত্তিহীন। প্রতিরক্ষা সচিব আরকে সিং বলেন,' আপনারা (পাকিস্তান) রাফালেস (ইংরেজিতে বহু রাফালে) শব্দটি ব্যবহার করছেন, মানে বহুবচন, আমি নিশ্চিত করতে পারি, তা সম্পূর্ণ রূপে মিথ্যা। ' (PTI)
3/5

Published on Jul 7, 2025 7:02 PM
উল্লেখ্য, সদ্য ইন্দোনেশিয়ায় এক ভারতীয় প্রতিরক্ষা অফিসার বলেন, অপারেশন সিঁদুরের প্রথমের দিকে, ভারতীয় বায়ুসেনা খুইয়েছে যুদ্ধবিমান, তার কারণ 'রাজনৈতিক কিছু বাধা' ছিল। তিনি জানানস পাকিস্তানের সেনা ঘাঁটিতে হামলা না করার নির্দেশ ছিল, শুধু জঙ্গি ক্যাম্পে হানার নির্দেশ ছিল। সদ্য ইন্দোনেশিয়ায় নৌসেনা আধিকারিক নৌসেনা আধিকারিক ক্যাপ্টেন শিব কুমারের এই মন্তব্য ঘিরে শুরু হয় তোলপাড়। (AFP)
4/5

Published on Jul 7, 2025 7:02 PM
এখানেই শেষ নয়। ভারতের প্রতিরক্ষা সচিব আরকে সিং সাফ জানান,' পাকিস্তান ভারতের তুলনায় বহুবার মানবিক ও বস্তুগতভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।' তিনি তাঁর সাক্ষাৎকারে এটিও স্পষ্ট করেন যে, যুদ্ধের সময় ভারতীয় সেনা বাহিনী কোনও রাজনৈতিক হস্তক্ষেপ দ্বারা সীমাবদ্ধ নয়। তিনি স্পষ্ট করেন যে, সংঘাতের সময় প্রয়োজন অনুসারে অভিযান পরিচালনা করার জন্য সেনাবাহিনীর সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।' (AFP)
5/5

Published on Jul 7, 2025 7:02 PM
E-Paper

