India buys stake in Colombo Dockyard: চিনকে টেক্কা দিল্লির! পড়শি দেশের ডকইয়ার্ড কিনে নিল ভারতের সরকারি সংস্থা
৫২.৯৬ মিলিয়ন ডলার বিনিয়োগে কলম্বো ডকইয়ার্ডের সিংহভাগ অংশিদারিত্ব অধিগ্রহণ করছে তারা। ২৭ জুন সংস্থার বোর্ড মিটিংয়ে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
Published on: Jun 28, 2025 7:44 AM IST
1/5

Published on Jun 28, 2025 7:44 AM
একটি বড় কৌশলগত পদক্ষেপে ভারতের পাবলিক সেক্টর কোম্পানি মাজগাঁও ডক শিপবিল্ডার্স ঘোষণা করেছে যে তারা কলম্বো ডকইয়ার্ড পিএলসি-র সিংহভাগ শেয়ার অধিগ্রহণ করবে। ২৭ জুন শেয়ার বাজারে এক ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে মাজগাঁও ডক শিপবিল্ডার্স। এর ফলে শ্রীলঙ্কায় ভারতের উপস্থিতি আরও জোরদার হবে।
2/5

Published on Jun 28, 2025 7:44 AM
এর আগে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড কলম্বো বন্দরে একটি গভীর বন্দর টার্মিনাল তৈরির কাজে হাত দিয়েছিল। ভারত মহাসাগরের বৃহত্তম এবং ব্যস্ততম ট্রান্সশিপমেন্ট বন্দর হল এই কলম্বো। এদিকে কলোম্বো বন্দরের পশ্চিম কন্টেইনার টার্মিনালে অংশীদারিত্ব রয়েছে আদানির। এবার ধুকতে থাকা কলম্বো ডকইয়ার্ডের সিংহভাগ অংশিদারিত্ব অধিগ্রহণ করছে ভারতের মাজগাঁও ডক শিপবিল্ডার্স।
3/5

Published on Jun 28, 2025 7:44 AM
উল্লেখ্য, ভারত মহাসাগরে ক্রমেই প্রভাব বিস্তার করছে চিন। তবে চিনের জাল কাটতে শ্রীলঙ্কায় উপস্থিতি বাড়াতে চাইছে ভারত। এই আবহে চলতি বছরের এপ্রিলেই শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালিতে একটি বড় শক্তি কেন্দ্র গড়ে তোলার মউ স্বাক্ষরিত হয়েছিল।
4/5

Published on Jun 28, 2025 7:44 AM
মাজগাঁও ডক শিপবিল্ডার্স তাদের ফাইলিংয়ে জানিয়েছে, ৫২.৯৬ মিলিয়ন ডলার বিনিয়োগে কলম্বো ডকইয়ার্ডের সিংহভাগ অংশিদারিত্ব অধিগ্রহণ করছে তারা। ২৭ জুন সংস্থার বোর্ড মিটিংয়ে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক সাবস্ক্রিপশন এবং আনুষঙ্গিক অধিগ্রহণের মাধ্যমে কলম্বো ডকইয়ার্ডের সিংহভাগ অংশিদার হবে মাজগাঁও।
5/5

Published on Jun 28, 2025 7:44 AM
E-Paper

