Indus Water Treaty Latest Update: জলের জন্য মরিয়া পাকিস্তান, নিজেদের দোষ চেপে মার্কিনিদের কী বোঝাল বিলাওয়ালরা?
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার একদিন পরই নয়াদিল্লি শাস্তিমূলক পদক্ষেপ করে পাকিস্তানের বিরুদ্ধে। সেদিন ঘোষণা করা হয়েছিল, ছয় দশকের পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত রাখবে ভারত।
Published on: Jun 9, 2025 2:46 PM IST
1/7

Published on Jun 9, 2025 2:46 PM
মার্কিন মুলুকে পাকিস্তানিরা বলছে, এই জল দেশটির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। পাক প্রতিনিধি দলের সদস্য প্রাক্তন বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি বলেন, 'আমাদের বার্তা পরিষ্কার: পাকিস্তান শান্তি চায়। ইসলামাবাদ আলোচনার মাধ্যমে সিন্ধু জল চুক্তি সহ সমস্ত সমস্যার সমাধান করতে চায়।' অবশ্য ভারতের এখন স্পষ্ট বার্তা, এখন পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসলে কথা হবে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নির্মূল নিয়ে। (PTI)
2/7
Published on Jun 9, 2025 2:46 PM
আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়ে ভারতকে নকল করছে পাকিস্তান। সেখানে ভারতের বিরুদ্ধে নানা কথা বলছে পাকিস্তানি রাজনীতিবিদরা। পাকিস্তানি দলটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ইস্যুর মাঝে সিন্ধু জল চুক্তি স্থগিত করার বিষয়টিও উত্থাপন করেছিল। তারা মার্কিনিদের নিজেদের দিকে টেনে ভারত সরকারকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল। (REUTERS)
3/7

Published on Jun 9, 2025 2:46 PM
এদিকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পাকিস্তানের আরও এক প্রাক্তন বিদেশমন্ত্রী খুররম দস্তগির জল বিবাদের আঞ্চলিক প্রভাব তুলে ধরেন। তাঁর কথায়, ১৯৬০ সালের বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছিল, তা পুনর্বহাল করা উচিত ভারতের। তিনি বলেন, ' আমরা মার্কিন কর্মকর্তাদের ব্যাখ্যা করেছি যে, ভারতের চুক্তি স্থগিতের ফলে ২৪ কোটি মানুষের জীবন-জীবিকা বিপন্ন হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হয়েছে।' (PTI)
4/7
Published on Jun 9, 2025 2:46 PM
এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, নিজেদের অবস্থান তুলে ধরতে ৯ সদস্যের পাকিস্তানি দলটি রাষ্ট্রসংঘের প্রতিনিধি, রাষ্ট্রসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, মার্কিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। সব ক্ষেত্রেই সিন্ধু জল বণ্টন চুক্তির বিষয়টি উত্থাপন করেছে পাকিস্তান। তারা বাইরে দিয়ে চাপ সৃষ্টি করতে চাইছে ভারতের ওপর। তবে এই ক্ষেত্রে যে ভাতর অনড় থাকবে, তা সরকার স্পষ্ট করে দিয়েছে আগেই। (REUTERS)
5/7

Published on Jun 9, 2025 2:46 PM
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার একদিন পরই নয়াদিল্লি শাস্তিমূলক পদক্ষেপ করে পাকিস্তানের বিরুদ্ধে। সেদিন ঘোষণা করা হয়েছিল, ছয় দশকের পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত রাখবে ভারত। এরপর থেকে পাকিস্তানের জলসম্পদ সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জলশক্তি মন্ত্রককে মোট চারটি চিঠি পাঠিয়েছেন। (Gourav)
6/7

Published on Jun 9, 2025 2:46 PM
১৯৬০ সালের চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর প্রবাহ নিয়ে পাকিস্তানকে যে তথ্য ভারত দিত, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় পক্ষ সেই তথ্য ভাগ করা বন্ধ করে দিয়েছে। চুক্তির অধীনে জল বণ্টন ব্যবস্থায় পাকিস্তানের পক্ষে ৮০:২০ অনুপাতে জল দেওয়া হত। অর্থনীতি ও কৃষির জন্য সিন্ধু জল ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভরশীল পাকিস্তান।
7/7

Published on Jun 9, 2025 2:46 PM
E-Paper

