অনুব্রতর গ্রেফতারির দাবিতে বিজেপির কর্মসূচি, সেখানেই নিজেদের মধ্যে তুমুল মারপিট

বিজেপির নিজেদের মধ্য়ে ঝগড়া একেবারে চরমে। আর তা থেকেই শুরু হল হাতাহাতি।

Published on: Jun 3, 2025 4:21 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবিতে বিজেপির কর্মসূচি। আর করুণাময়ীর কাছে সেই কর্মসূচি করাকে কেন্দ্র করে বিজেপির দুই শিবিরের মধ্য়েই তুমুল মারপিট শুরু হয়ে যায় মঙ্গলবার। রাস্তার মধ্য়েই দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 4:21 PM

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবিতে বিজেপির কর্মসূচি। আর করুণাময়ীর কাছে সেই কর্মসূচি করাকে কেন্দ্র করে বিজেপির দুই শিবিরের মধ্য়েই তুমুল মারপিট শুরু হয়ে যায় মঙ্গলবার। রাস্তার মধ্য়েই দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়।

2/4
এই মারপিটকে কেন্দ্র করে হতবাক হয়ে যায় নীচুতলার বিজেপি কর্মীরাও। দুপক্ষের মধ্যে তুমুল মারপিট শুরু হয়ে যায়। গাড়ির কাছে দুপক্ষের মধ্য়ে হাতাহাতি শুরু হয়ে যায়। কয়েকজনের হাতে বিজেপির পতাকাও ছিল। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 4:21 PM

এই মারপিটকে কেন্দ্র করে হতবাক হয়ে যায় নীচুতলার বিজেপি কর্মীরাও। দুপক্ষের মধ্যে তুমুল মারপিট শুরু হয়ে যায়। গাড়ির কাছে দুপক্ষের মধ্য়ে হাতাহাতি শুরু হয়ে যায়। কয়েকজনের হাতে বিজেপির পতাকাও ছিল।

3/4
সূত্রের খবর, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি পালনের কথা ছিল বিজেপির। সেখানে বিজেপির চারটি মণ্ডলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসলে এই কর্মসূচির রাশ কার হাতে থাকবে এনিয়েও দলের অন্দরে নানা ধরনের মতভেদ রয়েছে। তার জেরেই এই পরিস্থিতি।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 4:21 PM

সূত্রের খবর, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি পালনের কথা ছিল বিজেপির। সেখানে বিজেপির চারটি মণ্ডলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসলে এই কর্মসূচির রাশ কার হাতে থাকবে এনিয়েও দলের অন্দরে নানা ধরনের মতভেদ রয়েছে। তার জেরেই এই পরিস্থিতি।

4/4
বিজেপির এক নেতা বলেন, অনুব্রত মণ্ডলকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই দাবিকে সামনে রেখে আমাদের কর্মসূচি ছিল। সেকারণে জড়ো হয়েছিলাম। সেই সময় নিজেদের মধ্য়ে ঝামেলা অশান্তি মারপিট। আজকেও মারল। আমি দলের অনুগত সৈনিক। কেন মারল বুঝতে পারছি না। অপর এক বিজেপি কর্মী বলেন, ওরা সব তৃণমূলের দালাল। ওরা বাইরে থেকে লোকজন নিয়ে এসে মারধর করেছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 3, 2025 4:21 PM

বিজেপির এক নেতা বলেন, অনুব্রত মণ্ডলকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই দাবিকে সামনে রেখে আমাদের কর্মসূচি ছিল। সেকারণে জড়ো হয়েছিলাম। সেই সময় নিজেদের মধ্য়ে ঝামেলা অশান্তি মারপিট। আজকেও মারল। আমি দলের অনুগত সৈনিক। কেন মারল বুঝতে পারছি না। অপর এক বিজেপি কর্মী বলেন, ওরা সব তৃণমূলের দালাল। ওরা বাইরে থেকে লোকজন নিয়ে এসে মারধর করেছে।

Related Photos