INS Tamal Commission in Indian Navy: করাচির ঘুম ছুটিয়ে দিতে রাশিয়া থেকে INS তমাল আনছে ভারতীয় নৌসেনা
রাশিয়ায় তৈরি আইএনএস তমাল ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা হল আজ। এই রণতরী আরব সাগরে মোতায়েন করা হবে। এটি থেকে ব্রহ্মস মিসাইল ছোড়া যায়। এই যুদ্ধজাহাজের বিষয়ে জানুন আরও বিশদে…
Published on: Jul 1, 2025 2:27 PM IST
1/4

Published on Jul 1, 2025 2:27 PM
আইএনএস তমাল হল তলওয়ার ক্লাস ফ্রিগেট। এটাই বিদেশের থেকে কেনা শেষ রণতরী হতে পারে। কারণ ভারত সাম্প্রতিককালে দেশেই রণতরী এবং সাবমেরিন তৈরির ওপর মন দিয়েছে। ২০১৬ সালে ভারত-রাশিয়ার চুক্তি হয়েছিল চারটি রণতরীর জন্য। সেই চুক্তির শেষ রণতরী হল আইএনএস তমাল।
2/4

Published on Jul 1, 2025 2:27 PM
আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হল রণতরী আইএনএস তমালকে। রাশিয়ায় তৈরি করা হয়েছে এই রণতরীটিকে। আর আইএনএস তমালকে কমিশন করা হয় রাশিয়ারই কালিনিনগ্রাদে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং।
3/4

Published on Jul 1, 2025 2:27 PM
এই রণতরীতে একটি হেলিকপ্টার ওঠা-নামা করতে পারবে। রিপোর্ট অনুযায়ী, এই যুদ্ধজাহাজ পাক সীমান্তঘেঁষা আরব সাগরে মোতায়েন হবে, যেখান থেকে করাচির দূরত্ব খুব কম। আইএনএস তমাল নির্মাণে ২৬ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার হয়েছে। এদিকে ২০১৬ সালের সেই ২১ হাজার কোটির চুক্তির দুই জাহাজ আইএনএস ত্রিপুত এবং আইএনএস তবস্যা তৈরি হচ্ছে গোয়ায়। এগুলির ৬০ শতাংশ উপকরণ দেশীয়।
4/4

Published on Jul 1, 2025 2:27 PM
E-Paper

