‘২২৭ জনকে হত্যার লাইসেন্স’? শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি!
শেখ হাসিনাকে আগামী ৩ জুন (২০২৫) স্থানীয় সময় অনুসারে সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল (রবিবার - ২৫ মে, ২০২৫) সেই নির্দেশ জারি করেছেন ট্রাইব্যুনাল। সেই নির্দেশ তাদের তরফে বাংলাদেশের দু'টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশও করা হয়েছে।
Published on: May 26, 2025 3:53 PM IST
1/5

Published on May 26, 2025 3:53 PM
'আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি!' বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুসারে, সম্প্রতি সোশাল মিডিয়ায় নাকি এমন একটি অডিয়ো রেকর্ডিং ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, যাঁর কণ্ঠে এই মন্তব্য শোনা গিয়েছে, তিনি বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা! তাই তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। (File Photo)
2/5

Published on May 26, 2025 3:53 PM
এবার এই মামলাতেই শেখ হাসিনাকে আগামী ৩ জুন (২০২৫) স্থানীয় সময় অনুসারে সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল (রবিবার - ২৫ মে, ২০২৫) সেই নির্দেশ জারি করেছেন ট্রাইব্যুনাল। সেই নির্দেশ তাদের তরফে বাংলাদেশের দু'টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশও করা হয়েছে।
3/5

Published on May 26, 2025 3:53 PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর তদন্তকারী সংস্থার দাবি, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত মন্তব্যটি যে হাসিনার, সেই বিষয়ে তারা নিশ্চিত। ফরেনসিক পরীক্ষার মাধ্যমেই তারা এই বিষয়ে নিশ্চিত হয়েছে বলেও দাবি করেছে। (File Photo)
4/5

Published on May 26, 2025 3:53 PM
এর আগে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের অবগত করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। (File Photo)
5/5

Published on May 26, 2025 3:53 PM
E-Paper

