Iran-Israel Conflict Latest Update: ট্রাম্পের কথার নেই কোনও দাম, ভারত-পাক উদাহরণে মন গলছে না ইরান-ইজরায়েলের
ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে নারাজ। এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের উদাহরণ তুলে ধরে ইরান ও ইজরায়েলের সংঘাত থামানোর বার্তা দিয়েছিলেন। তবে তাঁর কথা কেউ কানেও তুলছে না।
Published on: Jun 16, 2025 2:48 PM IST
1/4
Published on Jun 16, 2025 2:48 PM
স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দিল, ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতির কোনও প্রশ্নই ওঠে না। এর আগে ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতির উদাহরণ তুলে ধরে ট্রাম্প ইজরায়েল-ইরানের সংঘাতও বন্ধের ডাক দিয়েছিলেন। তবে ট্রাম্পের সেই কথার কোনও দাম নেই ইরানের কাছে। এছাড়া ইজরায়েলও আমেরিকার কথায় খুব একটা কর্ণপাত করছে না। ইরানের ওপর হামলা জারি রেখেছে তারা। (REUTERS)
2/4

Published on Jun 16, 2025 2:48 PM
রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে নারাজ। বলা হয়েছে, মধ্যস্থতাকারী দেশ কাতার ও ওমানের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে, ইজরায়েলের হামলার জবাব দেওয়ার পরই তারা যুদ্ধবিরতির কথা বিবেচনা করবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইজরায়েলি হামলার আবহে ইরান কোনও ধরনের আপসের পথে হাঁটবে না। (AP)
3/4

Published on Jun 16, 2025 2:48 PM
এর আগে এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইজরাইল। তবে সেই পরিকল্পনায় নাকি ভেটো দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, এই পদক্ষেপ সংঘাত উসকে দিতে পারে। এদিকে ইজরায়েলি প্রধানমন্ত্রী পালটা দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুন করতে চায় ইরান। (Bloomberg)
4/4

Published on Jun 16, 2025 2:48 PM
E-Paper

