Hormuz Strait Closure Impact on India: 'হরমুজ প্রণালী বন্ধ', সায় ইরানের সংসদের, বিশ্ব তেল বাজারে আতঙ্ক, ভারতীয়রাও ভুগবে?

অতীতে একাধিকবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। কিন্তু কখনও তা করেনি। এবার কি হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বের তেলের বাজারে আকাল তৈরি করবে? সেই আশঙ্কা তৈরি হয়েছে। যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করা হয়, তাহলে ভারতের উপরে কী প্রভাব পড়বে?

Published on: Jun 22, 2025 10:52 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/10
হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী রুদ্ধ করে দেওয়া সহজ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী রুদ্ধ করে দেওয়া সহজ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

2/10
ইরান কি হরমুজ প্রণালী বন্ধ করে দেবে? ইজরায়েলের সঙ্গে সংঘাত এবং ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পরে তেমনই আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের প্রেস টিভির তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করার পক্ষে রায় দিয়েছে ইরানের সংসদ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় সুরক্ষা কাউন্সিল। আর সেই পরিস্থিতিতে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেলের আকাল পড়ে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

ইরান কি হরমুজ প্রণালী বন্ধ করে দেবে? ইজরায়েলের সঙ্গে সংঘাত এবং ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পরে তেমনই আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের প্রেস টিভির তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করার পক্ষে রায় দিয়েছে ইরানের সংসদ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় সুরক্ষা কাউন্সিল। আর সেই পরিস্থিতিতে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেলের আকাল পড়ে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে। (ছবি সৌজন্যে এএফপি)

3/10
শুধু তাই নয়, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে দেশের অভ্যন্তরেও ইরানের বিপদ বাড়তে পারে বলে মনে করছেন অধ্যাপক। তাঁর মতে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ইরানেরই একাধিক তৈল রফতানিকারক টার্মিনাল জোরদার ধাক্কা খেতে পারে। এমনকী বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা আছে। বাড়তে পারে দাম। আর তেল যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, তাই ইরানের প্রশাসনের বিরুদ্ধে জনমানসে ক্ষোভ তৈরিরও আশঙ্কা আছে। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

শুধু তাই নয়, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে দেশের অভ্যন্তরেও ইরানের বিপদ বাড়তে পারে বলে মনে করছেন অধ্যাপক। তাঁর মতে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ইরানেরই একাধিক তৈল রফতানিকারক টার্মিনাল জোরদার ধাক্কা খেতে পারে। এমনকী বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা আছে। বাড়তে পারে দাম। আর তেল যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, তাই ইরানের প্রশাসনের বিরুদ্ধে জনমানসে ক্ষোভ তৈরিরও আশঙ্কা আছে। (ছবি সৌজন্যে রয়টার্স)

4/10
হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন? বিশেষজ্ঞদের বক্তব্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ করা হয়। মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল এবং ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বের ২০ শতাংশ তেল এবং পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের বাণিজ্য হয়েছে হরমুজ প্রণালী দিয়ে। আর সমুদ্রবাহিত তেলের বাণিজ্যের পরিমাণ হল ২৫ শতাংশের মতো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন? বিশেষজ্ঞদের বক্তব্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ করা হয়। মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল এবং ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বের ২০ শতাংশ তেল এবং পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের বাণিজ্য হয়েছে হরমুজ প্রণালী দিয়ে। আর সমুদ্রবাহিত তেলের বাণিজ্যের পরিমাণ হল ২৫ শতাংশের মতো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5/10
তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও ভারতের উপরে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভারতের উপরে কিছুটা প্রভাব পড়বে। কিন্তু ভয়াবহ হবে না। কারণ রাশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আমেরিকা থেকেও তেল নিয়ে আসে। ফলে তেলের জোগান কমে যাবে না। তবে দামের কিছুটা হেরফের হতে পারে। ওঠানামা করতে পারে তেলের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও ভারতের উপরে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভারতের উপরে কিছুটা প্রভাব পড়বে। কিন্তু ভয়াবহ হবে না। কারণ রাশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আমেরিকা থেকেও তেল নিয়ে আসে। ফলে তেলের জোগান কমে যাবে না। তবে দামের কিছুটা হেরফের হতে পারে। ওঠানামা করতে পারে তেলের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

6/10
কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীও আশ্বাস দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও ভারতের উপরে তেমন প্রভাব পড়বে না। তিনি আশ্বাস দিয়েছেন যে শুধু হরমুজ প্রণালী দিয়ে তেল আনে না ভারত। রয়েছে বিকল্প রুটের বন্দোবস্তও। তিনি বলেছেন, ‘গত দু'সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যে ভূ-রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার দিকে ক্রমাগত নজর রেখে চলেছি আমরা।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীও আশ্বাস দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও ভারতের উপরে তেমন প্রভাব পড়বে না। তিনি আশ্বাস দিয়েছেন যে শুধু হরমুজ প্রণালী দিয়ে তেল আনে না ভারত। রয়েছে বিকল্প রুটের বন্দোবস্তও। তিনি বলেছেন, ‘গত দু'সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যে ভূ-রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার দিকে ক্রমাগত নজর রেখে চলেছি আমরা।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

7/10
সেইসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী দাবি করেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত কয়েক বছরে তেল আমদানির ক্ষেত্রে বৈচিত্র্য নিয়ে এসেছি আমরা। এখন আমাদের খুব বেশি পরিমাণ তেল হরমুজ প্রণালী হয়ে আসে না। আমাদের তৈল বিপণন সংস্থার কাছে কয়েক সপ্তাহের জোগান মজুত আছে। আর তারা (অন্যান্য) রুট দিয়ে তেল পাচ্ছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

সেইসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী দাবি করেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত কয়েক বছরে তেল আমদানির ক্ষেত্রে বৈচিত্র্য নিয়ে এসেছি আমরা। এখন আমাদের খুব বেশি পরিমাণ তেল হরমুজ প্রণালী হয়ে আসে না। আমাদের তৈল বিপণন সংস্থার কাছে কয়েক সপ্তাহের জোগান মজুত আছে। আর তারা (অন্যান্য) রুট দিয়ে তেল পাচ্ছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

8/10
তাঁর মতে, চিন কোনওভাবেই চাইবে না যে তেল সরবরাহের ক্ষেত্রে কোনওরকম ব্যাঘাত ঘটুক। বরং নিজের অর্থনৈতিক অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে সেই কাজটা করা থেকে ইরানকে বিরত করবে। এমনকী আজই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে চিন যাতে ইরানের সঙ্গে কথা বলে, সেই বার্তাও দেওয়া হচ্ছে বেজিংকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

তাঁর মতে, চিন কোনওভাবেই চাইবে না যে তেল সরবরাহের ক্ষেত্রে কোনওরকম ব্যাঘাত ঘটুক। বরং নিজের অর্থনৈতিক অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে সেই কাজটা করা থেকে ইরানকে বিরত করবে। এমনকী আজই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে চিন যাতে ইরানের সঙ্গে কথা বলে, সেই বার্তাও দেওয়া হচ্ছে বেজিংকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

9/10
বিশেষজ্ঞদের মতে, মুখে হুমকি দিলেও আদতে হরমুজ প্রণালী বন্ধ করবে না। আর সেটার পিছনে তিনটি কারণ রয়েছে বলে মনে করছেন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক শ্বেতা সিং। সম্প্রতি 'মিন্ট'-এ তিনি জানান, সেটার  প্রথমত, সেই সিদ্ধান্তের ফলে ইরানের 'বন্ধু' চিন জোরদার ধাক্কা খাবে। ইরান থেকে সবথেকে বেশি তেল নেয় চিন। ইরান মোট যে পরিমাণ তেল রফতানি করে, তার প্রায় এক-তৃতীয়াংশ কিনে নেয় বেজিং। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

বিশেষজ্ঞদের মতে, মুখে হুমকি দিলেও আদতে হরমুজ প্রণালী বন্ধ করবে না। আর সেটার পিছনে তিনটি কারণ রয়েছে বলে মনে করছেন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক শ্বেতা সিং। সম্প্রতি 'মিন্ট'-এ তিনি জানান, সেটার প্রথমত, সেই সিদ্ধান্তের ফলে ইরানের 'বন্ধু' চিন জোরদার ধাক্কা খাবে। ইরান থেকে সবথেকে বেশি তেল নেয় চিন। ইরান মোট যে পরিমাণ তেল রফতানি করে, তার প্রায় এক-তৃতীয়াংশ কিনে নেয় বেজিং। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

10/10
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে ওমান এবং গালফ কো-অপারেশন কাউন্সিলের সঙ্গে ইরানের সম্পর্ক তলানিতে চলে যাবে। হরমুজ প্রণালীর দক্ষিণাংশ আছে ওমানের দখলে। আর ওমানের উপরে একাধিক বিষয়ে নির্ভর করে ইরান। সেই পরিস্থিতিতে ইরান কোনওরকম ঝুঁকি নিতে চাইবে না বলে মনে করছেন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 10:52 PM

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে ওমান এবং গালফ কো-অপারেশন কাউন্সিলের সঙ্গে ইরানের সম্পর্ক তলানিতে চলে যাবে। হরমুজ প্রণালীর দক্ষিণাংশ আছে ওমানের দখলে। আর ওমানের উপরে একাধিক বিষয়ে নির্ভর করে ইরান। সেই পরিস্থিতিতে ইরান কোনওরকম ঝুঁকি নিতে চাইবে না বলে মনে করছেন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Related Photos