IRCTC Tatkal Ticket Booking New Rule: তৎকাল বুকিংয়ে কনফার্মড টিকিট পাবেন আরও সহজে, কঠোর নিয়মে ‘প্রতারকদের’ টাইট দেবে রেল

তৎকালে ট্রেনের টিকিট কাটতে যান অনেকে। কিন্তু নির্দিষ্ট সময় ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখেন যে একটা ক্লিক করতেই সব টিকিট শেষ হয়ে গিয়েছে। আর সেই সমস্যা কাটিয়ে যাত্রীরা যাতে কনফার্মড টিকিট পান, তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ করল রেল। কী নিয়ম চালু করা হচ্ছে?

Published on: Jun 4, 2025 10:48 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বিষয়টি ব্যাখ্যা করে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, তৎকাল টিকিট বুকিংয়ের প্রক্রিয়াকে আরও আঁটসাঁট করে তোলার পরিকল্পনা করা হয়েছে। নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। শুধুমাত্র সেইসব অ্যাকাউন্ট থেকে অনলাইনে তৎকাল টিকিট কাটা যাবে, যেগুলি আধার কার্ডের মাধ্যমে যাচাই করা হয়েছে। বুকিংয়ের জন্য ওটিপিও আসবে। শুধু তাই নয়, যাঁরা কাউন্টার থেকে তৎকাল টিকিট কাটবেন, তাঁদের ক্ষেত্রেও আধারের তথ্য যাচাই করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 4, 2025 10:48 PM

বিষয়টি ব্যাখ্যা করে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, তৎকাল টিকিট বুকিংয়ের প্রক্রিয়াকে আরও আঁটসাঁট করে তোলার পরিকল্পনা করা হয়েছে। নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। শুধুমাত্র সেইসব অ্যাকাউন্ট থেকে অনলাইনে তৎকাল টিকিট কাটা যাবে, যেগুলি আধার কার্ডের মাধ্যমে যাচাই করা হয়েছে। বুকিংয়ের জন্য ওটিপিও আসবে। শুধু তাই নয়, যাঁরা কাউন্টার থেকে তৎকাল টিকিট কাটবেন, তাঁদের ক্ষেত্রেও আধারের তথ্য যাচাই করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

2/5
তৎকাল টিকিট বুকিং শুরু হতে না হতেই টিকিট নিঃশেষ হয়ে যাচ্ছে। অনেক আঁটঘাঁট বেঁধে বসেও মারাত্মক দরকারের সময় ট্রেনের কনফার্মড টিকিট পাচ্ছেন না। হামেশাই এরকম অভিযোগ শোনা যায়। অনেকের মনেই প্রশ্নটা ছিল যে স্রেফ চোখের পলকে কীভাবে সব তৎকাল টিকিট শেষ হয়ে গেল? সেই উত্তর পাওয়া গিয়েছে। আর সেটার ভিত্তিতে নয়া পদক্ষেপ করল ভারতীয় রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 4, 2025 10:48 PM

তৎকাল টিকিট বুকিং শুরু হতে না হতেই টিকিট নিঃশেষ হয়ে যাচ্ছে। অনেক আঁটঘাঁট বেঁধে বসেও মারাত্মক দরকারের সময় ট্রেনের কনফার্মড টিকিট পাচ্ছেন না। হামেশাই এরকম অভিযোগ শোনা যায়। অনেকের মনেই প্রশ্নটা ছিল যে স্রেফ চোখের পলকে কীভাবে সব তৎকাল টিকিট শেষ হয়ে গেল? সেই উত্তর পাওয়া গিয়েছে। আর সেটার ভিত্তিতে নয়া পদক্ষেপ করল ভারতীয় রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

3/5
বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এবার তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও আঁটসাঁট করে তুলতে ই-আধার অথেন্টিকেশন চালু করা হচ্ছে। তাঁর কথায়, ‘তৎকাল টিকিট কাটার জন্য শীঘ্রই ই-আধার অথেন্টিকেশন প্রক্রিয়া চালু করছে ভারতীয় রেল। যা দরকারের সময় প্রকৃত ব্যবহারকারীদের কনফার্মড টিকিট পেতে সহায়তা করবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 4, 2025 10:48 PM

বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এবার তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও আঁটসাঁট করে তুলতে ই-আধার অথেন্টিকেশন চালু করা হচ্ছে। তাঁর কথায়, ‘তৎকাল টিকিট কাটার জন্য শীঘ্রই ই-আধার অথেন্টিকেশন প্রক্রিয়া চালু করছে ভারতীয় রেল। যা দরকারের সময় প্রকৃত ব্যবহারকারীদের কনফার্মড টিকিট পেতে সহায়তা করবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
আর রেলের তরফে যে সেই নিয়ম চালু করা হচ্ছে, তার নেপথ্যে আছে জালি অ্যাকাউন্ট। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েক মাসে টিকিট বুকিংয়ের বিষয়টি বিশ্লেষণ করে কোটি-কোটি সন্দেহভাজন আইডির হদিশ পেয়েছে আইআরসিটিসি। যেগুলি কৃত্রিমভাবে টিকিটের আকাল তৈরি করছিল। সেই সমস্যা কাটিয়ে যাতে প্রকৃত ইউজাররা (যাত্রীরা) কনফার্মড টিকিট পান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 4, 2025 10:48 PM

আর রেলের তরফে যে সেই নিয়ম চালু করা হচ্ছে, তার নেপথ্যে আছে জালি অ্যাকাউন্ট। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েক মাসে টিকিট বুকিংয়ের বিষয়টি বিশ্লেষণ করে কোটি-কোটি সন্দেহভাজন আইডির হদিশ পেয়েছে আইআরসিটিসি। যেগুলি কৃত্রিমভাবে টিকিটের আকাল তৈরি করছিল। সেই সমস্যা কাটিয়ে যাতে প্রকৃত ইউজাররা (যাত্রীরা) কনফার্মড টিকিট পান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5/5
রেলের তরফে জানানো হয়েছে, আপাতত আইআরসিটিসি ওয়েবসাইটে ১৩০ মিলিয়নের (১৩ কোটি) বেশি সক্রিয় ইউজার আছেন। তার মধ্যে আধার কার্ড যাচাই করেছেন মাত্র ১.২ কোটি ইউজার। যে অ্যাকাউন্টগুলির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই, সেগুলির উপরে নজরদারি চালানো হয়। আর যেগুলি সন্দেহজনক বলে মনে করা হয়েছে, সেগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 4, 2025 10:48 PM

রেলের তরফে জানানো হয়েছে, আপাতত আইআরসিটিসি ওয়েবসাইটে ১৩০ মিলিয়নের (১৩ কোটি) বেশি সক্রিয় ইউজার আছেন। তার মধ্যে আধার কার্ড যাচাই করেছেন মাত্র ১.২ কোটি ইউজার। যে অ্যাকাউন্টগুলির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই, সেগুলির উপরে নজরদারি চালানো হয়। আর যেগুলি সন্দেহজনক বলে মনে করা হয়েছে, সেগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

Related Photos