Israel attacks Iran: ভোর হতে না হতেই সত্যি হল শঙ্কা, ইরানের তেহরানে হামলা ইজরায়েলের
শঙ্কা আগেই ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ইঙ্গিত দিয়েছিলেন। সেই আশঙ্কা সত্যি করেই ইরানে হামলা চালিয়ে দিল ইজরায়েল। শুক্রবার ভোর হতে না হতেই ইরানের রাজধানী তেহরানে এই হামলা চালায় ইজরায়েল।
Published on: Jun 13, 2025 6:43 AM IST
1/5

Published on Jun 13, 2025 6:43 AM
জানা গিয়েছে, বিস্ফোরণের আওয়াজে আজ ভোররাতে ঘুম ভেঙে যায় ইরানের তেহরানের মানুষের। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের কথা স্বীকার করেছে। এদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ নিজের দেশএ জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, শুক্রবার দেশটির স্কুলগুলো বন্ধ থাকবে। তবে কী ধরনের আঘাত ইজরায়েল হেনেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। (AP)
2/5

Published on Jun 13, 2025 6:43 AM
ইজরায়েলি বিমান বাহিনী শুক্রবার ভোর হতে না হতেই ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, তেহরানের বিভিন্ন জায়গায় বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পুরো দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
3/5

Published on Jun 13, 2025 6:43 AM
তেহরানে যখন বিস্ফোরণ শুরু হয়, তখন হোয়াইট হাউজের লনে কংগ্রেস সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এই হামলার বিষয়ে তখনই জানানো হয় কিনা তা স্পষ্ট নয়, তবে প্রেসিডেন্ট কয়েক মিনিট ধরে করমর্দন ও ছবি তুলতে থাকেন সেই সময়। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। অবশ্য গতরাতে ডোনাল্ড ট্রাম্প আগাম সতর্কবাণী দিয়ে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে শীঘ্রই ভয়াবহ সংঘাত দেখা যেতে পারে।
4/5

Published on Jun 13, 2025 6:43 AM
এদিকে ইরানে হামলা হতেই বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ২ শতাংশের বেশি। বিমান হামলার বিষয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, অভিযানে যুক্তরাষ্ট্রের কোনও সহায়তা ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা আর কোনও তথ্য দিতে রাজি হননি।
5/5

Published on Jun 13, 2025 6:43 AM
E-Paper

