‘খামেনির অস্তিত্বই আর রাখা…’, হুঙ্কার ইজরায়েলের, ইরানের নজরে জেনেভা বৈঠক! কেন?

ইরান, ইজরায়েল সংঘাতের মাঝে খামেনিকে টার্গেট করে ইজরায়েলের চরম হুঙ্কার। খামেনির তরফেও এল বার্তা।

Published on: Jun 19, 2025 7:22 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইরান, ইজরায়েল সংঘাতে পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যেই ইরান পাশে পেয়েছে উত্তর কোরিয়াকে। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী ইজরায়েলকে ঠুকে বলেছেন,'উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিতে ফেলা' হচ্ছে। অন্যদিকে, এবার ইউরোপের তিন দেশের সঙ্গে জেনেভার বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে ইরান। এই পরিস্থিতিতে কার্যত ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ইজরায়েল। পাল্টা জবাবও দিয়েছেন খামেনি।'   (Photo by Shaul GOLAN / various sources / AFP)  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:22 PM

ইরান, ইজরায়েল সংঘাতে পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যেই ইরান পাশে পেয়েছে উত্তর কোরিয়াকে। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী ইজরায়েলকে ঠুকে বলেছেন,'উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিতে ফেলা' হচ্ছে। অন্যদিকে, এবার ইউরোপের তিন দেশের সঙ্গে জেনেভার বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে ইরান। এই পরিস্থিতিতে কার্যত ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ইজরায়েল। পাল্টা জবাবও দিয়েছেন খামেনি।' (Photo by Shaul GOLAN / various sources / AFP) (AFP)

2/5
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎস বলেন,' খামেনির মতো একজন স্বৈরশাসক, যিনি ইরানের মতো একটি দেশের নেতৃত্ব দেন এবং ইজরায়েল রাষ্ট্রের ধ্বংসকে তার ঘোষিত লক্ষ্য করে রেখেছেন, ইসরায়েলকে ধ্বংস করার এই ভয়াবহ লক্ষ্যকে অব্যাহত রাখতে বা বাস্তবায়িত হতে দেওয়া যাবে না।'খামেনিকে ‘আধুনিক হিটলার’ আখ্যা দিয়ে তিনি বলেন,' আইডিএফকে নির্দেশ দেওয়া রয়েছে, এবং তারা জানে কীভাবে লক্ষ্য পেতে হয়। নিঃসন্দেহে এই মানুষটির আর অস্তিত্ব রাখা উচিত নয়।' '' (Photo by KHAMENEI.IR / AFP (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:22 PM

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎস বলেন,' খামেনির মতো একজন স্বৈরশাসক, যিনি ইরানের মতো একটি দেশের নেতৃত্ব দেন এবং ইজরায়েল রাষ্ট্রের ধ্বংসকে তার ঘোষিত লক্ষ্য করে রেখেছেন, ইসরায়েলকে ধ্বংস করার এই ভয়াবহ লক্ষ্যকে অব্যাহত রাখতে বা বাস্তবায়িত হতে দেওয়া যাবে না।'খামেনিকে ‘আধুনিক হিটলার’ আখ্যা দিয়ে তিনি বলেন,' আইডিএফকে নির্দেশ দেওয়া রয়েছে, এবং তারা জানে কীভাবে লক্ষ্য পেতে হয়। নিঃসন্দেহে এই মানুষটির আর অস্তিত্ব রাখা উচিত নয়।' '' (Photo by KHAMENEI.IR / AFP (AFP)

3/5
এরই মাঝে খামেনিও খুলেছেন মুখ। তিনি বলেন,'ইহুদিবাদী সরকারের আমেরিকান বন্ধুরা যে দৃশ্যপটে প্রবেশ করেছে এবং এ ধরনের কথা বলছে, তা ওই সরকারের দুর্বলতা এবং অক্ষমতার লক্ষণ।' ফলত, ইজরায়েল, ইরান সংঘাতের মধ্যে ট্রম্পের আমেরিকার বক্তব্যকে খুব একটা যে ভালোভাবে ইরান নিচ্ছে না, তা আরও একবার স্পষ্ট করেছেন খামেনি।' /WANA  (via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:22 PM

এরই মাঝে খামেনিও খুলেছেন মুখ। তিনি বলেন,'ইহুদিবাদী সরকারের আমেরিকান বন্ধুরা যে দৃশ্যপটে প্রবেশ করেছে এবং এ ধরনের কথা বলছে, তা ওই সরকারের দুর্বলতা এবং অক্ষমতার লক্ষণ।' ফলত, ইজরায়েল, ইরান সংঘাতের মধ্যে ট্রম্পের আমেরিকার বক্তব্যকে খুব একটা যে ভালোভাবে ইরান নিচ্ছে না, তা আরও একবার স্পষ্ট করেছেন খামেনি।' /WANA (via REUTERS)

4/5
এদিকে জ্বলছে ইরান। নতুন করে ইরানের তরফে ইজরায়েলের স্বাস্থ্য প্রতিষ্ঠানে হানার পর পাল্টা হামলার হুঙ্কার করে দিয়েছে ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি যাচ্ছেন ইউরোপে। জেনেভায় ইউকে, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা রয়েছে। প্রশ্ন উঠছে, এই সংঘাতে আমেরিকা ফুঁসে উঠতেই কি ইরান মাথা নত করে ইউরোপের জেনেভা বৈঠকে রাজি হয়েছে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটিও এক্ষেত্রে এই বৈঠক ঘিরে একটি দিক। জানা যাচ্ছে, ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও জেনেভার বৈঠকে বসতে পারে ইরান। (SOCIAL MEDIA via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:22 PM

এদিকে জ্বলছে ইরান। নতুন করে ইরানের তরফে ইজরায়েলের স্বাস্থ্য প্রতিষ্ঠানে হানার পর পাল্টা হামলার হুঙ্কার করে দিয়েছে ইজরায়েল। এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি যাচ্ছেন ইউরোপে। জেনেভায় ইউকে, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা রয়েছে। প্রশ্ন উঠছে, এই সংঘাতে আমেরিকা ফুঁসে উঠতেই কি ইরান মাথা নত করে ইউরোপের জেনেভা বৈঠকে রাজি হয়েছে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটিও এক্ষেত্রে এই বৈঠক ঘিরে একটি দিক। জানা যাচ্ছে, ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও জেনেভার বৈঠকে বসতে পারে ইরান। (SOCIAL MEDIA via REUTERS)

5/5
এদিকে, ইরান, ইজরায়েল সংঘাতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা সহ বেশ কিছু পশ্চিমি দেশ। আমেরিকা, ইজরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা করবে না, এমনটা না বললেও, হামলা করতে পারে, এমনটাও বলেনি। ফলত, ভারত-পাক সংঘাতের মাঝে যেখানে ট্রাম্প জোরদার গলায় যুদ্ধবিরতির পক্ষে বার্তা দেন, সেখানে ইজরায়েল-ইরান সংঘাতে মার্কিন কূটনৈতির স্টান্স কোনদিকে এগোয়, সেদিকে নজর সকলের।  (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:22 PM

এদিকে, ইরান, ইজরায়েল সংঘাতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা সহ বেশ কিছু পশ্চিমি দেশ। আমেরিকা, ইজরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা করবে না, এমনটা না বললেও, হামলা করতে পারে, এমনটাও বলেনি। ফলত, ভারত-পাক সংঘাতের মাঝে যেখানে ট্রাম্প জোরদার গলায় যুদ্ধবিরতির পক্ষে বার্তা দেন, সেখানে ইজরায়েল-ইরান সংঘাতে মার্কিন কূটনৈতির স্টান্স কোনদিকে এগোয়, সেদিকে নজর সকলের। (Bloomberg)

Related Photos