ITR filing Deadline extended: আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হল, কবে পর্যন্ত ITR ফাইল করা যাবে?
যারা ২০২৫-২৬ মূল্যায়ন বছরের জন্য এখনও তাদের আয়কর রিটার্ন দাখিল করেননি তাদের জন্য এল বড় বড় খবর। রিটার্ন জমা করার সময়সীমা বাড়িয়েছে আয়কর বিভাগ। কিন্তু আইটিআর-এর সময়সীমা বাড়ানো হল কেন?
Published on: Sept 16, 2025 8:32 AM IST
1/6

Published on Sept 16, 2025 8:32 AM
যারা ২০২৫-২৬ মূল্যায়ন বছরের জন্য এখনও তাদের আয়কর রিটার্ন দাখিল করেননি তাদের জন্য এল বড় সুখবর। আয়কর বিভাগ রিটার্ন জমা করার সময়সীমা বাড়িয়েছে। জানা গিয়েছে, আপাতত ১ দিন বাড়ানো হয়েছে সময়সীমা। এই আবহে কোনও জরিমানা ছাড়াই আজও রিটার্ন ফাইল করা যাবে।
2/6

Published on Sept 16, 2025 8:32 AM
আইটিআর-এর সময়সীমা বাড়ানো হল কেন? সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, সোমবার এই বছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও সেদিন প্রযুক্তিগত ত্রুটির কারণে ফাইলিং ব্যাহত হয়েছিল। এই আবহে আরও একদিন আয়কর রিটার্ন ফাইল কার সময়সীমা বাড়ানো হয়েছে।
3/6

Published on Sept 16, 2025 8:32 AM
আয়কর আইনের ধারা ২৩৪এফ অনুযায়ী, নির্ধারিত তারিখের মধ্যে আইটি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে বিলম্বের জন্য করদাতাকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জরিমানা হিসেবে দিতে হবে। জরিমানার পরিমাণ ব্যক্তির মোট আয় এবং তিনি কখন আইটি রিটার্ন দাখিল করছেন, তার উপর নির্ভর করবে।
4/6

Published on Sept 16, 2025 8:32 AM
২০২৫-২৬/২০২৪-২৫ অর্থবর্ষে যাদের আয় ৫ লক্ষ টাকা বা তার কম, তারা যদি নির্ধারিত তারিখের পর কিন্তু ৩১ ডিসেম্বরের আগে রিটার্ন ফাইল করেন, তাহলে জরিমানা হিসেবে ১০০০ টাকা দেবেন সরকারকে। অন্যদিকে ৫ লক্ষ টাকা বা তার বেশি আয়ের করদাতাদের একই শর্তে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।
5/6

Published on Sept 16, 2025 8:32 AM
যদি কারও আয় মৌলিক ছাড়ের সীমার কম হয়, তবে কোনও আলাদা ফি নেই, কারণ ওই অঙ্ক করযোগ্য নয়। এদিকে যদি কোনও করদাতা দেরিতে আইটি রিটার্ন দাখিল করেন, তাহলে প্রয়োজনীয় অগ্রিম কর (অ্যাডভান্স ট্যাক্স) পরিশোধ না করার জন্য করের উপর সুদ দিতে হবে। এছাড়াও, দেরির উপর ভিত্তি করে বকেয়া করের উপর সুদ চাপাতে পারে আয়কর দফতর।
6/6

Published on Sept 16, 2025 8:32 AM
E-Paper

