২০২৫ সালে জগন্নাথের রথযাত্রা কত তারিখ? কবে তিথি? জানুন এই রথযাত্রার মাহাত্ম্য
জগন্নাথের রথযাত্রা আগামী মাসেই অনুষ্ঠিত হবে। কিন্তু কত তারিখ। ২০২৫ সালে কবে প্রভু জগন্নাথ তার ভাইবোনকে নিয়ে মাসির বাড়ি যাবেন? কী বলছে তিথি ও দিনক্ষণ।
Published on: May 25, 2025 7:00 PM IST
1/6

Published on May 25, 2025 7:00 PM
জগন্নাথের রথযাত্রা ভারতের অন্যতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় উৎসব। এই গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। পুরীর এই রথযাত্রায় ভগবান জগন্নাথ, তাঁর ভাই ভগবান বলভদ্র এবং বোন দেবী সুভদ্রার থাকেন। পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রাকেই রথযাত্রা বলে চিহ্নিত করা হয়। (ANI)
2/6

Published on May 25, 2025 7:00 PM
অন্যান্য দিনে জগন্নাথের মন্দিরে সবার প্রবেশের অনুমতি থাকে না। এই জন্য পুরীর রথযাত্রায় প্রতি বছর ৪-৫ লক্ষ তীর্থযাত্রী আসেন। ভারতীয় এবং বিদেশী দর্শনার্থীরা রথে আসীন জগন্নাথকে এক ঝলক দেখার জন্য বাঁধভাঙা ভিড় করেন। বিশ্বাস করা হয় যারা দারুমূর্তির এক ঝলক দেখতে সক্ষম হন, তাদের সামনের বছরটি সমৃদ্ধ হয়। (পিটিআই)
3/6

Published on May 25, 2025 7:00 PM
২০২৫ সালে জগন্নাথ রথযাত্রার তারিখ - ২০২৫ সালে জগন্নাথ পুরীর রথযাত্রা হবে ২৭ জুন । তবে এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয় এবং কয়েক মাস ধরে চলতে থাকে। পুরো উৎসবটি বেশ কয়েক দিন ধরে চলে। নির্দিষ্ট তারিখে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়। এই যাত্রার একটি তাৎপর্য হল, সব ধর্ম ও বিশ্বাসের মানুষ দেবতার দর্শন করতে পারেন। এমনকী শোভাযাত্রাতেও অংশগ্রহণ করতে পারেন।
4/6

Published on May 25, 2025 7:00 PM
এই রথটি প্রায় ৪৫.৫ ফুট লম্বা। মজার বিষয় হল, এটি তৈরিতে কোনও পেরেক বা ধাতব অংশ ব্যবহার করা হয় না - এটি সম্পূর্ণ নিম কাঠ দিয়ে তৈরি। রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। রথটিতে ১৬টি চাকা রয়েছে। (download)
5/6

Published on May 25, 2025 7:00 PM
জগন্নাথ রথযাত্রার পেছনের গল্প - জগন্নাথ রথযাত্রার নেপথ্যকাহিনি রীতিমতো হৃদয়স্পর্শী। কথিত আছে, দেবী সুভদ্রা একবার গুন্ডিচায় তাঁর মাসির বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর ইচ্ছা পূরণের জন্য, ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্র তাঁর সাথে রথে চড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রতি বছর এই ঐশ্বরিক যাত্রা জগন্নাথ রথযাত্রা হিসাবে পালন করা হয়। (এএনআই)
6/6

Published on May 25, 2025 7:00 PM
E-Paper

