Jaishankar at SCO on 3 Evils: পাকের ‘বন্ধু’ চিন থেকে ‘৩ অশুভ’র কথা মনে করালেন জয়শংকর! এসসসিওতে উঠল পহেলগাঁও প্রসঙ্গ
এস জয়শংকর এসসিও বৈঠকে তুললেন পহেলগাঁওর প্রসঙ্গ। কী বললেন তিনি?
Published on: Jul 15, 2025 8:21 PM IST
1/5

Published on Jul 15, 2025 8:21 PM
‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’র বিদেশমন্ত্রীদের বৈঠক আয়োজিত হয়েছে চিনে। সেখানে যোগ দিতে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। আর সেই বৈঠকে যোগ দিয়েই সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থা ইস্যুতে তাঁর বক্তব্যে ঝড় তোলেন। পাকিস্তানের ঘনিষ্ঠ 'বন্ধু' চিনের মাটিতে দাঁড়িয়ে এসসিওর সঙ্গীদের প্রতি ভারতের বিদেশমন্ত্রীর আহ্বান, এই তিন চ্যালেঞ্জকে ঘিরে তাঁরা যেন 'আপসহীন' অবস্থান নেন। (@DrSJaishankar x/ANI Photo) (@DrSJaishankar X)
2/5

Published on Jul 15, 2025 8:21 PM
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন,' যে তিনটি অশুভর (থ্রি ইভিল) বিরুদ্ধে লড়াই করার জন্য এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল তা হল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রপন্থা।' এরইসঙ্গে তিনি বলেন,' অবাক হওয়ার কিছু নেই যে, প্রায়শই এগুলি একসাথে ঘটে। সম্প্রতি, ভারতে আমরা ২২ এপ্রিল ২০২৫ তারিখে পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার একটি স্পষ্ট উদাহরণ প্রত্যক্ষ করেছি। জম্মু ও কাশ্মীরের পর্যটন অর্থনীতিকে দুর্বল করার জন্য ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছিল, একই সাথে ধর্মীয় বিভাজনের বীজ বপন করা হয়েছিল।' (@DrSJaishankar X/ANI Photo) (@DrSJaishankar X)
3/5

Published on Jul 15, 2025 8:21 PM
তাঁর ঝোড়ো বার্তায় জয়শংকর বলেন,'জাতিসংঘের নিরাপত্তা পরিষদ…. যার মধ্যে আমরা কয়েকজন (দেশ) বর্তমানে সদস্য, একটি বিবৃতি জারি করে এর তীব্র নিন্দা জানায়। এর পাশাপাশি ‘এই নিন্দনীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধী, সংগঠক, অর্থায়নকারী এবং পৃষ্ঠপোষকদের জবাবদিহি করার এবং তাদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়।’ এরইসঙ্গে জয়শংকর বলেন,' আমরা তখন থেকে ঠিক তাই করেছি এবং তা অব্যাহত রাখব।' ' . (@DrSJaishankar on X via PTI Photo) (PTI07_14_2025_000414B) (@DrSJaishankar)
4/5

Published on Jul 15, 2025 8:21 PM
এসসিওর এই মঞ্চেই পহেলগাঁওতে জঙ্গিহানার প্রসঙ্গ তোলেন জয়শংকর। যে জঙ্গি হানার নেপথ্যে ছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার ছায়ায় বেড়ে ওঠা দ্য রেজিসটেন্স ফোর্স। সদ্য, ভারতের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করার জন্য চিনের বিরুদ্ধে সরব হয় দিল্লি। তারপরই এসসিওতে এই ঝোড়ো বার্তা দেন জয়শংকর। (@DrSJaishankar on X via PTI Photo) (PTI07_14_2025_000410B) (@DrSJaishankar)
5/5

Published on Jul 15, 2025 8:21 PM
E-Paper

