Jasprit Bumrah breaks Kapil Dev's Records: লর্ডসে ৫ উইকেট নিয়ে কপিলের ২ রেকর্ড ভাঙলেন বুমরাহ, গড়লেন আরও ৩ নজির, কী কী?

জসপ্রীত বুমরাহের নামটা নিজেদের বোর্ডে তোলার সৌভাগ্য হল লর্ডসের। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭ ওভারে ৭৪ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন ভারতের তারকা পেসার। এত ‘ফলস শট’ খেলিয়েছেন যে উইকেটের সংখ্যাটা আরও বেশি হতে পারত।

Published on: Jul 11, 2025 7:37 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বুমরাহ। এই প্রথমবার যেমন লর্ডসে পাঁচ উইকেট নিলেন, তেমনই বিদেশে টেস্টে ভারতের হয়ে সবথেকে বেশিবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড। সবথেকে বড় ব্যাপার হল যে ভারতের প্রাক্তন অধিনায়কের প্রায় অর্ধেক টেস্টে সেই নজির গড়লেন বুমরাহ। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:37 PM

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বুমরাহ। এই প্রথমবার যেমন লর্ডসে পাঁচ উইকেট নিলেন, তেমনই বিদেশে টেস্টে ভারতের হয়ে সবথেকে বেশিবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড। সবথেকে বড় ব্যাপার হল যে ভারতের প্রাক্তন অধিনায়কের প্রায় অর্ধেক টেস্টে সেই নজির গড়লেন বুমরাহ। (ছবি সৌজন্যে পিটিআই)

2/5
শুধু তাই নয়, টেস্টে সবথেকে বেশিবার জো রুটকে আউট করার নিরিখে প্যাট কামিন্সকে স্পর্শ করলেন বুমরাহ। লর্ডসে বোল্ড করার মাধ্যম টেস্টে মোট ১১ বার রুটকে আউট করলেন ভারতীয় তারকা। সার্বিকভাবে টেস্টে রুটকে ৬১২ বল করেছেন। রুট রান করেছেন ৩১১ রান। গড় ২৮.২৭। আর কামিন্সও রুটকে টেস্টে ১১ বার আউট করেছেন। (ছবি সৌজন্যে, এক্স BCCI) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:37 PM

শুধু তাই নয়, টেস্টে সবথেকে বেশিবার জো রুটকে আউট করার নিরিখে প্যাট কামিন্সকে স্পর্শ করলেন বুমরাহ। লর্ডসে বোল্ড করার মাধ্যম টেস্টে মোট ১১ বার রুটকে আউট করলেন ভারতীয় তারকা। সার্বিকভাবে টেস্টে রুটকে ৬১২ বল করেছেন। রুট রান করেছেন ৩১১ রান। গড় ২৮.২৭। আর কামিন্সও রুটকে টেস্টে ১১ বার আউট করেছেন। (ছবি সৌজন্যে, এক্স BCCI)

3/5
দেশের বাইরে টেস্টে সবথেকে বেশিবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া: ১৩ বার সেই কাজটা করলেন বুমরাহ। ৩৫টি টেস্টে সেই নজির গড়লেন। সেই তালিকার দ্বিতীয় স্থানে আছে কপিল দেব। ৬৬টি টেস্টে ১২ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। তিনে আছেন অনিল কুম্বলে (৬৯টি টেস্টে ১০ বার)। চারে আছেন ইশান্ত শর্মা (৬৩টি টেস্টে নয় বার)। (ছবি সৌজন্যে, ফেসবুক Indian Cricket Team) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:37 PM

দেশের বাইরে টেস্টে সবথেকে বেশিবার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া: ১৩ বার সেই কাজটা করলেন বুমরাহ। ৩৫টি টেস্টে সেই নজির গড়লেন। সেই তালিকার দ্বিতীয় স্থানে আছে কপিল দেব। ৬৬টি টেস্টে ১২ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। তিনে আছেন অনিল কুম্বলে (৬৯টি টেস্টে ১০ বার)। চারে আছেন ইশান্ত শর্মা (৬৩টি টেস্টে নয় বার)। (ছবি সৌজন্যে, ফেসবুক Indian Cricket Team)

4/5
তারইমধ্যে ইংল্যান্ডে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বুমরাহ। ছাপিয়ে গিয়েছেন কপিল দেবকে। আপাতত ১০টি টেস্টে (১৮টি ইনিংস) মোট ৪৭টি উইকেট নিয়েছেন। শীর্ষে আছেন ইশান্ত। তিনি ১৪টি টেস্টে (২২টি ইনিংস) ৪৮টি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেই সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাবেন বুমরাহ। (ছলি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:37 PM

তারইমধ্যে ইংল্যান্ডে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বুমরাহ। ছাপিয়ে গিয়েছেন কপিল দেবকে। আপাতত ১০টি টেস্টে (১৮টি ইনিংস) মোট ৪৭টি উইকেট নিয়েছেন। শীর্ষে আছেন ইশান্ত। তিনি ১৪টি টেস্টে (২২টি ইনিংস) ৪৮টি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেই সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাবেন বুমরাহ। (ছলি সৌজন্যে রয়টার্স)

5/5
২০১৮ সালে টেস্টে অভিষেক হয় বুমরাহের। তারপর থেকে এশিয়ার বাইরে টেস্টে যতগুলি উইকেট নিয়েছেন ভারতীয় তারকা, তার ৪৭ শতাংশই বোল্ড বা এলবিডব্লু। যাঁরা ন্যূনতম ৫০টি উইকেট নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে শতাংশের নিরিখে বুমরাহের রেকর্ডই সবথেকে ভালো। অর্থাৎ দুর্দান্ত বল করে যে আউট করেন, সেই প্রমাণ তুলে ধরছে ওই পরিসংখ্যান। (ছবি সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 7:37 PM

২০১৮ সালে টেস্টে অভিষেক হয় বুমরাহের। তারপর থেকে এশিয়ার বাইরে টেস্টে যতগুলি উইকেট নিয়েছেন ভারতীয় তারকা, তার ৪৭ শতাংশই বোল্ড বা এলবিডব্লু। যাঁরা ন্যূনতম ৫০টি উইকেট নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে শতাংশের নিরিখে বুমরাহের রেকর্ডই সবথেকে ভালো। অর্থাৎ দুর্দান্ত বল করে যে আউট করেন, সেই প্রমাণ তুলে ধরছে ওই পরিসংখ্যান। (ছবি সৌজন্যে পিটিআই)

Related Photos